somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন ছিলো

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ দৈনিক জনকন্ঠ।

প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা।
আওয়ামীলীগের পার্টি অফিসের সামনের রাস্তায় বিশাল মিলাদের আয়োজন করা হয়েছিলো। আমি কিছুক্ষন দাঁড়িয়ে মিলাদের অনুষ্ঠান দেখলাম। প্রচুর মানুষ হয়েছে। ফেসবুকে দেখলাম হাজার লক্ষ মানুষ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দৈনিক পত্রিকা গুলো অনেকদিন পর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে অনেক টাকার বিজ্ঞাপন পেয়েছে। বড় বড় কোম্পানী প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। আমার আব্বা বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। সেই কারনে হয়তো শেখ হাসিনারও ভক্ত। আব্বা ১৫ই আগষ্ট টুঙ্গীপাড়া যেতেন।

একটা বিষয় আমার খুব খারাপ লাগে-
অল্প বয়সী দরিদ্র ছেলেমেয়েরা জুতোর আঠা পলিথিনে ভরে জোরে নিঃশ্বাস নেয়। যাজে সম্ভবত ড্যান্ডি বলে। ইদানিং ড্যান্ডি আক্রান্ত ছেলেমেয়ের সংখ্যা বহু। একটা জাতি যদি স্বাধীনতার ৫০ বছর পরও নিজেদের পরিবর্তন করতে না পারে তাহেল সেই জাতিকে নিকৃষ্ট জাতি ছাড়া আর কি বলা যায়? নীতি-আদর্শ, সততা, দেশপ্রেম, আইনের প্রতি শ্রদ্ধা আর সৎ ব্যাক্তিদের নেতা নির্বাচিত করলে যেকোনো দেশের উন্নয়ন অবধারিত। কিন্ত বাংলাদেশের লোকজন প্রতিটা ক্ষেত্রে করছে এর বিপরীত কাজ-কর্ম। সুতরাং ধ্বংস ছাড়া আর হবে কি? একজীবনে ভোগ করতে পারবে না জেনেও যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এবং তারপরও চুরি-দুর্নীতি অব্যাহত রেখে দেশ ধ্বংস করছে। বাংলাদেশের জনগণ সুস্থ-স্বাভাকিক না। তারা লোভ হিংসা স্বার্থপরতা- সবরকম নীতিহীনতার নেশায় আসক্ত।

মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন?
সরকারী কর্মাচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এমন কি ঘুষ ছাড়া তাঁরা কিছুই বুঝেন না। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আজ আপনার জন্মদিন উপলক্ষ্যে অনেকে হয়তো অনেক রকম লোক দেখানো কাজ করছে। কেউ মিলাদ পড়িয়েছে। কেউ দরিদ্রদের খাইয়েছে। কেউ পঙ্গুকে হুইল চেয়ার দিয়েছে। কেউ গাছ লাগিয়েছে, কেউ আপনাকে বা আপনার পরিবারের সদস্যদের নিয়ে বই লিখেছে। কেউ ছবি আঁকার প্রতিযোগিতা করেছে। কেউ আপনার ছবি দিয়ে চিত্র প্রদশর্নী করেছে। এসব শুধু আপনাকে খুশি করতে আর নিজেদের অপকর্ম ঢাকতে। এরা সবাই দূর্নীতিবাজ এবং দুষ্টলোক। এই শ্রেনীর লোককে আপনার ধারে কাছে ঘেষতে দিবেন না।

শেখ হাসিনা বেশ কিছু ভালো কাজ করেছেন।
১। রাজাকারদের শাস্তি দিয়েছেন। ২। তার বাবার খুনীদের শাস্তি দিয়েছেন। ৩। পদ্মাসেতু, মেট্রোরেল করছেন। ৪। বিএনপির কোমর ভেঙ্গে দিয়েছেন। ৫। ভোটার আইডি কার্ড গুলো ডিজিটাল করেছেন। ৬। দেশের মানুষের টিকার ব্যবস্থা করেছেন। ৭। লাখ লাখ রোহিংগাদের জায়গা দিয়েছেন। তাদের কর্মঠ করার চেষ্টা চালাচ্ছেন। মন্দ কাজ কি কিছু করেছেন? আমি সঠিক জানি না। তবে আমি চাই- প্রধানমন্ত্রী দেশের দূর্নীতিবাজ গুলোকে গ্রেফতার করুক। একজন চোর বা ছিনতাইকারী ধরার চেয়ে দূর্নীতিবাজ ধরা বেশি সহজ। গত দুই বছর ধরে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান বন্ধ কেন?

আহা বীর কন্যা দেশরত্নের জন্মদিন আজ
চারিদিকে এক আকাশ আনন্দ বিরাজমান
আপনার জন্যই দেশে আজ এত উন্নয়ন
শান্তিতে নোবেল বিজয়ীদের পথের পথিক
দেশের কল্যাণে ধ্যানমগ্ন শান্তির দূত আপনি
প্রতিটা বাঙ্গালির বাতিঘর-আশার আলো
আমার আয়ুষ্কাল আপনাকে দিলাম পরম মুগ্ধতায়
হে নির্ভীক সৈনিক সাহসের প্রতীক
আপনি আছেন, থাকবেন- আমাদের হৃদয়ে
আমৃত্যু হৃদয়ে জড়ানো নাম- শেখ হাসিনা।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×