somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের 'দু:সময়' কবিতাটি ভীষন ভালো লাগে

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আজ আমি কিছু লিখব না।
আসলেই আজ আমি কিছুই লিখব না। প্রতিদিন একটা করে হাবিজাবি আমাকে কেন লিখতে হবে? কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লিখে লিখে সামুর সার্ভার ভারী করে ফেলছি! অবাক লাগে যা-ই লিখি কেউ না কেউ মন্তব্য করেন। মন্তব্য পেয়ে পেয়ে লোভ গেছে বেড়ে। সামুতে আবোল তাবোল লেখার পরও নিজেকে গুরুত্বপূর্ন মনে হয়। কারন আমি যা-ই লিখি অন্তত চারজন ব্লগার খুটিয়ে খুটিয়ে পড়েন। যদিও মন্তব্য করেন না। তাঁরা আমার উপর নজর রাখেন। রাখুক নজর তাতে আমার কি!

আজ দ্বিতীয় ডোজ নিয়ে নিলাম।
সকালে রেডি হয়েছি অফিসে যাবো। সকালের নাস্তা করতে গিয়ে মোবাইল হাতে নিয়েছি তখন দেখি মোবাইলে ম্যাসেজ এসে আমার জন্য অপেক্ষা করছে। আজ আমার টিকা নিতে হবে। সুরভিরও ম্যাজেস এসেছে। দুজন মিলে টিকা নিয়ে নিলাম। খুব অল্প সময় লেগেছে। দুই ডোজ নেওয়ার পর- সরকার আমাকে একটা সনদও দিয়েছে। এই সনদ কি কাজে লাগবে আমি জানি না। আমি লক্ষ্মী ছেলের মতো সনদ প্রিন্ট করে লেমিনেটিং করে রেখেছি। থাকুক সৃতি। জগতের কোনো কিছুই ফেলনা নয়।

আমার দ্বিতীয় ডোজের অনুভূতি-
জ্বর আসেনি। হাত পা ব্যথাও করছে না। কোনো সমস্যাই নেই। তবে টিকার জায়গায় চাপ দিলে সামান্য ব্যথা করছে। এটা দুই একদিনের মধ্যে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সরকারের কাছ থেকে কিছু নিতে পারলে আমার খুশি লাগে। স্মার্ট ভোটার আইডি কার্ড পেয়েছি। এই কার্ড নতুন সিম কিনতে গেলেও লাগে। পাসপোর্ট করতে গেলেও লাগে। এমন কি বিদেশ ভ্রমন করতে গেলেও ভিসার জন্য দরকার হয়। এবার দুই ডোজ টিকা পেলাম। আশা করি করোনা থেকে বাঁচবো।

আজ চারজন দালাল দেখেছি।
তাদের সাথে এক ঘন্টা নানান বিষয় নিয়ে কথা বলেছি। তাঁরা প্রত্যেকেই শিক্ষিত। সবার মাস্টার্স কমপ্লিট। তাঁরা কোথাও চাকরী পায়নি। তাই এখন চারজন মিলে একসাথে দালালি করে। এবং বেশ ভালো টাকা-পয়সা ইনকাম করছে। এরা জমি কেনাবেচার দালাল, ফ্লাট কেনাবেচার দালাল। এমন কি তাঁরা টাকা পেলে যে কারো নামে মামলা করে দেয়। এই দালাল গ্রুপটা পাঁচ/সাত লাখ টাকার কম হলে কাজ হাতে নেয় না। চাকরী পায়নি বলে আজ তাঁরা দালালিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এখন তাঁরা ভালো আছে।

এখন আমি ঘুমাতে যাবো।
টিকা দেওয়ার কারনে কিনা জানি না। খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে বিছানায় গেলেই মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যাবো। এপাশ ওপাশ করতে হবে না। কন্যা এবং কন্যার মা অলরেডি ঘুমিয়ে পড়েছে। একটা মানুষের আট ঘন্টা ঘুমের দরকার আছে। আট ঘন্টার কম ঘুমালে আমার ভালো লাগে না। শুয়োর স্বপ্নে দেখলে কি হয়? ইদানিং শুধু স্বপ্নে দেখি- অনেকগুলো শুয়োর আমাকে তাড়া করেছে। কেউ কি একটা গলাফাটানো হাসির কথা বলতে পারবেন? যেন হেসে মাটিতে গড়াগড়ি করি- এমন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×