somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আজ ১ অক্টোবর।
বাংলা আশ্বিন মাসের ১৬ তারিখ। আর আরবী সফর মাসের ২৩ তারিখ। এই অক্টোবর মাসেই আমার জন্ম। আমি যদি জন্ম না নিতাম তাহলে কি হতো? কিছুই হতো না। আমার বরাদ্দ অক্সিজেনটুকু অন্য কেউ নিয়ে নিতো। পৃথিবীতে আসার সময় আমি খালি হাতে এসেছি। এখন আমার অনেক কিছু আছে। ল্যাপটপ আছে, মোবাইল আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিছু জমিজমা আছে, এমন কি ব্যাংকে সামান্য টাকাও আছে। আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে। শত্রু আছে। স্ত্রী আছে, কন্যা আছে।

অনেক কিছুই আমার আছে।
আবার অনেক কিছুই নাই। আমার বাবা নাই। গত বছর ডিসেম্বরে বাবা করোনায় মারা গেছে। এই পৃথিবীতে একজন ছিলো- যাকে দেখলে আমি সাহস পেতাম, ভরসা পেতাম। এবং আমি শতভাগ নিশ্চিত ছিলাম আমার বিপদে অন্তত এই একজন মানুষ ঝাঁপিয়ে পড়বে। আব্বাকে গ্রামে কবর দেওয়া হয়েছে। অনেকদিন গ্রামে যাই না। অথচ আমাদের গ্রাম ঢাকার খুব কাছে। পোস্তঘোলা ব্রিজ অথবা বাবু বাজার ব্রিজ থেকে মাত্র এক ঘন্টা সময় লাগে। আগামীকাল শুক্রবার। গ্রামে কি যাবো?

আব্বা মারা যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে।
আগে আমাদের আত্মীয়স্বজনরা খুব একটা আমাদের বাসায় আসতেন না। এখন সবাই নিয়মিত আমাদের বাসায় আসেন। সবচেয়ে বেশি আসেন আমার দুই চাচা। তাঁরা এসে রাতে আমাদের সাথে ডিনার করেন। দুই চাচা বলেন, তোমাদের বাসায় খেয়ে আরাম পাই। সুরভির হাতের রান্না অসাধারণ। এরকম ভালো রান্না খেতেই তোমাদের বাসায় বার বার আসতে ইচ্ছা করে। আমাদের বউরা এরকম ভালো রান্না করতে পারে না। পোড়া কপাল আমাদের। বাসায় ভালো মন্দ রান্না হলে আমিই চাচাদের ফোন দিয়ে ডেকে আনি।

আমার মুখের ভাষা অনেক সুন্দর।
আমি কখনও কাউকে গালি দেই না। তবে ইদানিং আমার মুখে অটোমেটিক গালি চলে আসে। যেমন ধরুন, রাস্তায় ভয়াবহ জ্যাম। সাথে ভয়ানক রোদ। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু আরামে হাঁটতে পারছি না। একদল লোক ফুটপাতে বাইক উঠিয়ে দিয়েছে। তাদের খুব তাড়া। তাঁরা ক্রমাগত হর্ন দিয়েই যাচ্ছে। তখন আপনাতেই আমার মুখে গালি চলে আসে। ফুটপাতে হাঁটার জায়গা নেই, অথচ ফুটপাত দখল করে দোকান বসিয়েছে। তখন আমার মুখে আপনাতেই গালি চলে আসে। কিছুতেই নিজেকে সামলাতে পারি না।

দুই বছর ধরে আমার মধ্যে একটা জ্যোতিষী ভাব এসেছে।
মানুষ দেখলেই আমি গভীর ভাবে তাকে দেখার চেষ্টা করি। বুঝার চেষ্টা করি। এবং আমি অতি অল্প সময়ে একটা সারমর্মে চলে আসি। আমার ধারনা সঠিক কিনা তা আমি জানি না। এমন কি আকাশের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করি আজ বা আগামীকাল ঠিক কখন বৃষ্টি হবে। যেমন গত পরশু সকাল ৮ টায় আকাশের দিকে তাকালাম। চারিদিকে ঝলমলে রোদ। কিন্তু আমার মনে হলো আজ ঠিক বিকেল ৫ টায় আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামবে।
সত্যি সত্যি বিকেল পাঁচ টায় ঝুম বৃষ্টি নেমে গেলো। তখন আমি মতিঝিল। দৌড়ে রাস্তার পাশে এক চায়ের দোকানে আমি আশ্রয় নিলাম। লোকজন বলাবলি করছে, সারাটা দিন কড়া রোদ গেলো। আর এখন হুট করে বৃষ্টি শুরু হলো। আজিব! একজন বলল, বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহর লীলাখেলা মানুষের পক্ষে বুঝা সম্ভব না। তখন অন্য একজন বললেন, আল্লাহর রহমতেরর পানি দিয়ে এখন ঢাকা শহরে গজব নামবে।

বাস্তবতার কাছে পৃথিবীটা বড্ড অসহায়ত্ব দেখায়। চারপাশের মানুষগুলো একটু মানবিক হলেই পৃথিবীটা সুন্দর হতো। জীবন মানেই দ্বন্দ্বের সমন্বয়। এটা শিখতে আমাকে বই পড়তে হয়নি। ইচ্ছা করছে কাউকে কবিতা আবৃত্তি করে শোনাই। এত রাতে কাকে শোনাবো কবিতা?কেউ নেই। কোথাও কেউ নেই। মানুষের মতন চেহারার মধ্যে জানোয়ারের সংখ্যা খুবই বেশি- এই সমাজে। যার দুঃখবোধ আছে, পৃথিবীর তাবৎ দুঃখ তাকেই চুম্বকের মতন নিয়ত আকর্ষণ করে। নিজের দুঃখ তো বটেই, পরের দুঃখও।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×