somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জাগো মানুষ রুখো অমানুষ

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা। ছবিটা গতকাল সন্ধ্যায় তুলেছি খিলগাও থেকে।

ধর্ম এবং ধার্মিকদের আমি ভয় পাই। এরা বড় হিংস্র।
ধর্ম এবং ধার্মিকদের কাজই হলো ক্যাচাল লাগানো। অতি তুচ্ছ বিষয় নিয়ে তাঁরা মারামারি করে। আগুন লাগায়। অথচ পাশের বাসায় কেউ না খেয়ে থাকলে ফিরেও তাকায় না। অসুস্থ হলে খোঁজ খবর নেয় না। বিপদে পড়লে সহযোগিতা করে না। কিন্তু নির্বোধ ধার্মিকেরা ধর্ম বাঁচাতে খুন করতে দ্বিধাবোধ করে না। এগুলোকে চাবকানো দরকার। এই আধুনিক যুগে এসে ধর্মের মতো একটা ফালতু বিষয় নিয়ে কেন গণ্ডগোল করতে হবে? ধর্ম তোদের কি দিয়েছে রে শালা? ধর্ম তো আফিম। লেখাপড়া কর, জ্ঞান আহোরন কর। তবেই না বুঝতে পারবি মূর্খ। ধর্ম হইলো ফাঁকি।

তোমার ধর্ম তোমাকে কিছুই দেবে না।
শুধু লোভ দেখাবে। দুনিয়ায়তে কাজ করে তোমাকে খেতে হবে। এত অদেখা অজানা বেহেশতে যাবার লোভ কেন তোমাদের? শালার ব্যাটারা তোমরা দুনিয়াতে করবা ভন্ডামী। আখিরাতে চাইবা হুর। এত হুরের শখ কেন? কানটা টেনে ছিড়ে ফেলা দরকার তোমাদের। হারামখোর। অমানুষের দল। যতসব ফালতু। ওরা পূজা করে করুক। তোরা রোজা রাখ, নামাজ পড়। জুম্মার নামাজের শেষে বায়তুল মোকাররমে গলা ফাটা। এই তো তোদের কাজ। কিন্তু এর চেয়ে ভালো কাজ কি করা যায় না? ধর্ম নিয়ে ক্যাচাল না করে- পারলে বেকার কে চাকরী দে। অভাবীকে খাবার দে। অসুস্থ লোককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা। দেখি তোদের মুরোদ কত!

হিন্দুরা পূজা করে।
দেব দেবী বানায়। কি সুন্দর করে মন্ডপ সাজায়। দেখতে ভালো লাগে। ঢাক ঢোল বাজায়। গান বাজনা হয়। সুন্দর উপভোগ্য। রাস্তার পাশে মেলা বসে যায়। চারিদিকে উৎসব ভাব। ভালো লাগে। মুসলমানরা রোজা রাখে। ঈদের দিন নতুন জামা পরে। পরিবার নিয়ে ভালো মন্দ খায়। এখানে ওখানে বেড়াতে যায়। ভালো। কিন্তু মারামারি বাঁধাবি কেন? তোরা তোদের মতো থাক, ওদেরকে ওদের মতো থাকতে দে। ছোট এই দেশে মিলেমিশে থাক। সুন্দর এই উৎসবে যারা ঝামেলা পাকায় তাঁরা রাজাকারদের চেয়েও খারাপ। সরকারের উচিত এদের চিহ্নিত করা। কঠিন শাস্তি দেওয়া। দেশের শান্তি যারা নষ্ট করে তাঁরা বেজন্মা।

সনাতন ভাইবোন-বন্ধুদের বিজয়া দশমীর শুভেচ্ছা।
সকল অসুর বিনাশ হয়ে সকলের শুভ বুদ্ধির উদয় হোক। ওহে ধার্মিকগন তুচ্ছ বিষয় নিয়ে মারামারি না করে, বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সেটা নিয়ে আন্দোলন কর। তোদের বাপ মা তোদের কি শিক্ষা দিয়েছে? তোদের সাথে তোদের বাপ মায়েরও শাস্তির দরকার। তাঁরা জন্ম দিয়েছে কিন্তু সঠিক শিক্ষা দেয় নি বলে। ধর্ম অমানুষ তৈরি করে চলেছে কেবল! ধর্মকে যে ধারণ করে তাকে ধার্মিক বলা হয়, আবার মানুষের সংজ্ঞা আলাদা। আগে তোরা মানুষ হ। ভালো মানুষ। ধার্মিক হওয়া সহজ। বন্ধ করতে হবে গ্রামে-গঞ্জে-শহরে মেঠো ওয়াজ এবং এর পাশাপাশি অন লাইনে যাতে ইসলামের নাম ব্যবহার করে কোনো প্রচারণা কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। ওয়াজীরা ইউটিউবে ভালো ব্যবসা ফেঁদে বসেছে।

পৃথিবীতে যতদিন ধর্ম টিকে থাকবে মানুষ ততদিন বর্বর থাকবে!
মানুষ মনপ্রান থেকে কোন মূল্যবোধ নিজেরা আত্মস্থ করতে না পারলে আইন কানুনের ধারায় খুব বেশী কিছু যায় আসে না। ধর্মের জন্য তো মানুষ নয়, মানুষের জন্য ধর্ম, মানুষে মানুষে হানাহানি নয়কো ধর্মের কর্ম। বেহেশতে যাবারও কোনো খায়েশ নাই আমার। তোমরা যাও। আমার কাছে মানব ধর্মই সেরা! মানব যদি সৃষ্টি না হতো তবে কি ধর্মের সৃষ্টি হতো? মানব ধর্মই শ্রেষ্ট ধর্ম।
পৃথিবীর লেখক সমাজ ধর্মকে পরিহার করেছে মোটামোটি দুইশো বছর আগে। অনেকের ব্যক্তিগত ধর্ম বিশ্বাস থাকতে পারে কিন্তু ধর্মকে অবলম্বন করে এখন আর সাহিত্য রচিত হয় না। ধর্ম একটি পুরাতন ও ভুল সমাজ বিজ্ঞান, যা আজকের সমাজ ব্যবস্থাকে পেছনে টানছে। ধর্ম নয়, মানুষকে দেশের সংবিধান মানতে হবে। ধর্ম যতদিন থাকবে ততদিন পৃথিবীতে হানাহানি থাকবেই। বাঁশি থাকলেই বাঁশি বাজে। তাই ধর্মের বিনাশ দরকার। ধর্মই সকল নষ্টের মূল।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৪
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×