somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি আজ কিছু লিখব না

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

বন্ধুগন আজ আমি কিছু লিখব না।
আজ আমার শরীরটা ভালো নেই। মেজাজ কেমন খিটমিটা হয়ে আছে। সকালে একটা তেলের পরোটা খেয়েছিলাম। এরপর থেকেই গ্যাস্ট্রিকের যন্ত্রনা হচ্ছে। একটু পরপর পেটের খাবার গুলো বুকের দিকে যেন কিক মারছে। ক্রমাগত কিক খেয়ে-খেয়ে আমার অবস্থা কাহিল। অলরেডি দুটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলেছি। কিন্তু কোনো উপকার পাই নি। সম্ভবত নকল ওষুধ হবে। গ্যাস্ট্রিকের ওষুধ খুব নকল হয়। তা না হলে উপকার পাচ্ছি না কেন? দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকে ভূগছি আমি। এছাড়া আমার তেমন কোনো সমস্যা নেই। ভুল বললাম, আরেকটা সমস্যা আছে। সেটা হলো মাঝে মাঝে পা চাবায়। এটা অবশ্য আমাদের বংশগত সমস্যা।

তেল ছাড়া কি কোনো খাবার আছে?
গ্যাস্ট্রিকের কারনে আজ দুপুরে খাই নি। বিকেলের দিকে ভীষন ক্ষুধা লেগেছিলো। কি খাবো তাই ভাবছি? পরী বলল, মুড়ি খাও। আরাম পাবে। কিন্তু সাথে চানাচূর নিবে না। একবাটি মুড়ি খেয়ে ফেললাম। এবং গ্যাস্ট্রিকের যন্ত্রনা কমে গেলো সত্যি সত্যি। খালি মুড়ি খেতে তো ভালৈ লাগে। এতদিন কেন খালি মুড়ি খাই নি! একগাধা চানাচুর দিয়ে খেয়েছি। সাথে সরিষার তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, টোমেটো। ছোটবেলায় আমার নানাকে দেখলাম রঙ চা দিয়ে মুড়ি খেত। নানার দেখাদেখি আমিও চা দিয়ে মুড়ি খেতাম। তবে আমি রঙ চা খেতাম না। আমার সব সময়ের পছন্দ দুধ চা।

গতকাল রাতে ভালো ঘুম হয়নি।
সাড়ে তিনটায় বিছানায় গিয়েছি। একটা বই পড়ছিলাম। এক জমিদারের গল্প। জমিদার বাড়ির একজন লোকই শুধু বেঁচে আছে। তার নাম নারায়ন। জমিদার বাড়িটা শুধু রয়েছে। টাকা পয়সা কিচ্ছু নেই। বাড়ির অবস্থাও সুবিধার না। করুণ অবস্থা। তবে নারায়ন শিক্ষিত মানুষ। বিলেত থেকে লেখাপড়া শিখে এসেছেন। এখন তার বুড়ো বয়স। বিয়ে করেন নি। তিনি একদিন অনুভব করলেন, সারাদিন শুয়ে বসে থাকা ঠিক না। তিনি শিক্ষিত মানুষ। তাই তিনি ঠিক করলেন গ্রামের দরিদ্র বাচ্চাদের লেখাপড়া শেখাবেন। গ্রামের ছেলেমেয়েরা তার বাসায় আসতে শুরু করলো। তিনি মনোযোগ দিয়ে বাচ্চাদের পড়াতে চাচ্ছেন। কিন্তু বাচ্চারা পড়তে চাচ্ছে না।

বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ।
আমি সব সময় ভাবি তেলের জিনিস খাবো না। কিন্তু ভুলে যাই। বাইরে গেলেই যা দেখি খেতে ইচ্ছা করে। খাইও। আজ খেলাম ভেলপুরি। পুরির উপরে ঘুমনি দিয়ে দেয়। তারপর মরিচের গুড়া, তেতুলের টক। এবং সামান্য শশা কুচি, কাঁচা মরিচের কুচি। অতি অখাদ্য। রাস্তার পাশে ফুটপাতে বিক্রি করছে। বেশ বিক্রি হচ্ছে। কেউ কেউ পার্সেল নিয়ে যাচ্ছে। এই অখাদ্য চার পিচ খেয়ে ফেলেছি আমি। ফুচকাও খেলাম। যদিও এটা মেয়েদের খাবার। ইন্ডিয়াতে ফুচকাকে বলে পানিপুরি। আর পাকিস্তানে বলে গোলগাপ্পা। অতি বাজে খাবার। সরকার থেকে এই খাবার আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমি নিজে দেখেছি- তেতুলের দাম বেশি তাই লবন দিয়ে টক বানায়। তাতে শুকনা মরিচের গুড়া ছেড়ে দেয়। বিট লবন দেয় সামান্য। কেউ কেউ টক দই দেয়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×