somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বলুন দেখি- তাজমহলের কোন পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে?

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

বিজয়ের মাস ডিসেম্বর,
এমাসেই আমরা পেয়েছি একটি পতাকা, একটি দেশ।
তাই নাম বাংলাদেশ।
আহা বেশ বেশ...


১। গতকাল রাতে স্বপ্নে দেখলাম-
বিশাল একটা জঙ্গলের গভীরে আমি। কোন পথ খুঁজে পাচ্ছি না। চারিদিকে ভয়ংকর সব মানুষ। তাদের হাতে বিচিত্র সব অস্ত্র। তারা সবাই আমার দিকে তেড়ে আসছে। আমি ঝেড়ে একটা দৌড় দিলাম। ভয়ঙ্কর মানুষ গুলোও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে আমি ক্লান্ত। আর দৌড়াতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। তখন টারজানের মতোন একটা মেয়ে গাছের শিকড় বেয়ে আমার কাছে এসে নামলো। বলল, তোমার ভয় নেই। আমি আছি। আমার হাত ধরো। মেয়েটার হাতে হাত রাখতেই আমার ভয় চলে গেলো।

২। আমি মদ্যপান করি না।
কিন্তু সিগারেটের প্রতি দুর্বলতা আছে আমার এবং আমার বন্ধু ইমরানেরও। সেদিন ইমরানের বহু কালের বিশ্বাস ও সংস্কারে একটা প্রবল ধাক্কা লেগেছে। তার মূলে রয়েছেন একজন অধ্যাপক। ইমরান প্রায়ই এই অধ্যাপকের বাড়ি যায়। অধ্যাপক নিজে ইমরানকে কফি বানিয়ে খাওয়ান। আজ সন্ধ্যায় আমি ইমরানের মেছে যাই। ইমরান আমাকে বলল, তুই চার্লস ডারউইন এর নাম শুনেছিস? আমি বললাম, ছাপার অক্ষরে নামটা কোথাও পড়েছি। কেন, উনি কি আজ তোর মেছে আসবেন?

৩। আমরা কেউ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন না।
একটাই পৃথিবী, এটাও যদি দিন দিন দুষিত হয়ে পরে তবে মানব জাতির ভবিষ্যত কি হবে? আসুন পৃথিবীর যত্ন নিই। পৃথিবীর যত্ন নিলেই আমরা বেঁচে যাবো। ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে। ঝড় হবে না। ভূমিকম্প হবে না। বন্যা হবে না। এই পৃথিবী শুধু মানুষের না। পশু পাখি সবার। সবার সমান অধিকার। আপনি কি জানেন না উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে? দুষ্ট দেশের ক্ষমতাবানরা পারমানবিক বোমার ঘাটি বানাচ্ছে। যুদ্ধে কারো মঙ্গল হয় না। ভালোবাসায় মঙ্গল হয়।

৪। বুদ্ধদেব বসু আমার প্রিয় সাহিত্যিক।
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতো সব্যসাচী প্রতিভা আর কেউ আসেনি। তার 'আমার যৌবন' বই আমার খুব ভালো লেগেছে। তিনিই প্রথম শার্ল বোদলেয়রের কবিতা অনুবাদ করেন। জীবনানন্দ দাশের প্রকৃত মূল্যায়ন বুদ্ধদেব ছাড়া তৎকালীন কেউই করেনি। প্রতিভা বসু ছিলেন তার স্ত্রী। প্রতিভা বসুর লেখা আত্নজীবনী "জীবনের জলছবি"র মাধ্যমে বুদ্ধদেবকে ভালোভাবে চেনা যায়।

৫। আমি মার্শাল আর্ট আর বক্সিং শিখতে চাই।
আব্বা বললেন- ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স, না গুন্ডামি করবি? আমি একটু হেসে বললাম- যারা অন্যায় করে আমি তাদের শাস্তি দিতে চাই। আব্বা একটু করুন হাসি দিয়ে বললেন- সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়? আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে। দেশকে যদি ভালোবাসিস, মা-বাবাকে যদি ভালোবাসিস, ভাই-বোনদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হবে না। মনে রাখবি- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×