somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অনেকদিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে।
একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। গলির শেষ মাথায় যাওয়ার সাহস পাচ্ছি না। গলির অন্য প্রান্তে খুব হালকা একটা আবছা আলো। কেউ কোথাও নেই। উপরে অন্ধকার আকাশ। অথবা হয়তো আকাশও ছিল না। শুধু জনহীন একটি অন্ধকার গলি। কোনো কুকুর নেই। অথচ শহরের সব রাস্তায় কুকুর থাকেই। এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি। গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না। চোখ ভরা ভয়।

অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি।
অন্ধকার মানেই খারাপ কিছু। আমি নড়তে পারছি না। চিৎকার দিতে পারছি না। মনে হলো এখানেই সব শেষ। সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই। ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ। খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়! এটা কি মৃত্যুর পরের কোনো জগত? আমি কি মরে গেছি? নাকি গভীর ঘুমে স্বপ্ন দেখছি? আমার মাথা কাজ করছে না। কেউ আসছে! তার হাতে লাঠি। ঠক ঠক শব্দ করতে করতে কেউ একজন আসছে। কে আসছে? তাকে কি আমি চিনি? তাকে দেখে কি আমি ভয় পাবো? ভয় পাওয়া উচিত। এত নাটকীয়তা কেন?

রাত তিনটা। সুরভি গভীর ঘুমে।
আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো। এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও খুব ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য! তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ। শীতের রাতেও অনেকখানি ঘেমে গেছি। এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে। কিছু কিছু স্বপ্ন একেবারে জীবন্ত হয়ে ধরা দেয়। ঘুমন্ত সুরভির দিকে তাকালে বড্ড মায়া হয়। বেচারি গতকাল লাল সবুজ শাড়ি পরে আমার সাথে বাইরে যেতে চেয়েছিলো। আমি কঠিন করে মানা করে দিয়েছি। বলেছি, বিশেষ দিন গুলোতে ঢাকা শহরে গজব নামে। রাস্তায় প্রচন্ড জ্যাম।

স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না।
তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস? আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও। স্বপ্ন দেখে চিন্তিত হওয়ার মানুষ আমি না। আমার সব সময় ভালো ভালো স্বপ্ন দেখতে ইচ্ছা করে। আনন্দময় স্বপ্ন। গত দুই বছর ভালো কোনো স্বপ্ন দেখিনি। প্রতিটা স্বপ্ন ছিলো ভয়ের। রক্ত, খুনাখুনি, কোপাকুপি, পিস্তল আর গোলাগুলির। ভয়ের স্বপ্ন দেখার কারন হলো- প্রচুর মুভি দেখি। রোমান্টিক মুভি দেখলে এরকম স্বপ্ন অবশ্যই দেখতাম না। থ্রিলার মুভি দেখার কারনে সুন্দর স্বপ্ন আসে না।

আজ রাতে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই।
যে স্বপ্নে কোনো ভয় থাকবে না। অন্ধকার থাকবে না।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×