somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকার পথে পথে- ৩৮ (ছবি ব্লগ)

২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বড় একটা নতুন জাহাজ নদীতে নামানো হবে।
শিপিং মিনিষ্টার অনুষ্ঠান উদ্বোধন করবেন। জাহাজটি চলবে ঢাকা টু বরিশাল- পটুয়াখালী। শুকনো মৌসুম। নদীতে পানি খুব কম। মনে করি, জাহাজটি চলতে পানির গভীরতা লাগবে পাঁচ ফুট। এখন সমস্যা দেখা দিলো নদীর কোথাও পানির উচ্চতা দশ ফুট কোথাও তিন ফুট কোথাও পাঁচ ফুট কোথাও ছয় ফুট। তাহলে ঐ পানিতে জাহাজ চলবে কিনা? তখন হিসাব করা হলো পানির গড় উচ্চতা কতো? সে বিষয়ে যোগ বিয়োগ পূরণ ভাগ করে দেখা গেলো নদীতে পানির গড় উচ্চতা: দশ ফুট যোগ তিন যোগ পাঁচ যোগ ছয় ফুট ভাগ চার। উত্তর : পানির গড় উচ্চতা ছয় ফুট। সুতরাং জাহাজ পটুয়াখালী যাবে, মানে ঐ পানিতেই চলবে ! কিন্তু নদীর এক জায়গায় পানির উচ্চতা তিনফুট- সে বিষয়টা কেউ আমলে নিলোনা! সবাই প্রাধান্য দিলো গড় হিসাবে! তারপর অনেক ধুমধাম করে মহাসমারোহে জাহাজ নদীতে নামানো হলো। চলতে চলতে যেখানে নদীতে পানির গভীরতা মাত্র তিন ফুট সেখানে গিয়ে জাহাজটি ঠেকে গেলো! অনেক ঠেলাঠেলি করেও জাহাজ আর চললোনা, ঢাকা থেকে বরিশাল পটুয়াখালীও আর গেলো না!

১।


সেদিন six seasons hotel এ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াতে। প্রচুর ও নানান রকম খাবার সাজানো ছিলো। নিয়ে নিয়ে খেয়েছি। খাবেরের মান এভারেজ।

২।


পুরান ঢাকা। গজব অবস্থা। এসব এলাকা সারা জীবন একই রকম। কোনো পরিবর্তন নেই।

৩।

ফারাজার জন্য কেনাকাটা করতে বের হয়েছিলাম।

৪।


পিকআপ ভ্যানে লোকজন বিকট শব্দে গানবাজনা করছে। চিপা রাস্তা। জ্যাম লাগিয়ে ফেলেছে। কিন্তু কেউ কিচ্ছু বলছে না।

৫।

six seasons hotel।

৬।

পুরান ঢাকায় এখনও কিছু কিছু পুরানা আমলের বাড়িঘর আর কাটরা আছে। যে কোনো সময় ভেঙ্গে পড়বে এরকম অবস্থা। কিন্তু ভাঙ্গে না। বছরের পর বছর চলে যাচ্ছে।

৭।

১৬ই ডিসেম্বর আমরা বাসায় বনভোজন করেছি। ছাদে মাটির চুলায় রান্না হয়েছে। খুচিড়ি। দেশী মূরগী। বেগুন ভাঁজা। ইলিশ মাছ ভাঁজা ও টিকা।

৮।

এযুগের ছেলেরা লাটিম খেলে কিনা জানি না। তবে আমি ছোট বেলা লাটিম খেলেছি।

৯।

পুরাতন কারাগারের সামনে এই মাজার। তবে গুলিস্তান গোলাপ শাহ মাজারের মতো জমজমাট নয়।

১০।

six seasons hotel ওরা খাবার গুলো সুন্দর করে সাজিয়ে রাখে। দেখতে ভালো লাগে।

১১।

এটা আমার বন্ধু। শাহেদ জামাল।

১২।

ছবিতে পুরান ঢাকার একটি মসজিদ দেখা যাচ্ছে।

১৩।

লোকটা গরম গরম চিংড়ি মাছ আর মূরগী কয়লার আগুনে পুড়ে দিচ্ছে। খেতে ভালো ছিলো।

১৪।

এই কাকা পাগড়ী বানায় এবং বিক্রি করে।

১৫।

শীত এলেই অনেকে এভাবে আগুন জ্বালায়। তারপর আগুনের চারপাশ ঘিরে বসে থাকে।

১৬।

আমাদের ছাদে প্রচুর চড়ুই আসে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×