somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুভ রাত্রী

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

২০২১ সাল চলে যাচ্ছে! যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তবে দোষ আপনার'ই। এসে ক্ষমা চেয়ে নিবেন।

"বৃথাই বুকে পুষে বেড়াও গ্লানি, বৃথাই তুমি নিজেকে দাও দণ্ড;
দুই খণ্ডে সমাপ্ত যে-বইখানি- তুমি ছিলে মাত্র তার এক খণ্ড!!


আজকে আমি কিছু লিখব না।
মন মেজাজ ভালো নাই। শেষের দিকে তাজউদ্দীন আহমেদের সাথে বঙ্গবন্ধুর দূরত্ব তৈরি হয়। কারন শেখ মুজিবের বাকশাল গঠন এবং পাক হানাদার বাহিনীর এদেশের দোসরদের সাধারণ ক্ষমা ঘোষণা। ১৫ আগস্টের পর তাজউদ্দিন আহমেদ সহ বাকি তিন জন নেতা চাইলেই খন্দকার মোস্তাকের মন্ত্রীসভায় যোগ দিতে পারতেন। অথচ তারা নতুন সরকারকে প্রত্যাখ্যান করেন।

জীবন হলো একটি পরীক্ষা।
জীবনের পরীক্ষায় সবাইকে আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আরেকজনের কাছ থেকে শুনে বা দেখে কোন লাভ নেই। তার প্রশ্নপত্র সম্পূর্ণ আলাদা। আরেক জনের কার্যকলাপ, তার জীবনে কাজে লেগেছে, কিন্তু আপনার জীবনে কাজে লাগবে না। তার কাছ থেকে উপদেশ নিয়ে কোন লাভ নেই। কারো উপদেশ না নিয়ে, নিজের বুঝ নিজে বুঝুন।

স্বর্গে যাওয়ার কোন ইচ্ছা নেই, পরকাল নিয়ে ভাবি না।
ধর্ম আর রাজনীতি নিয়ে কখনোই কারো সাথে বাড়াবাড়ি করবেন না। এই দুটো বিষয় খুব'ই সংবেদনশীল। জীবনে সুখী থাকতে আর ঝামেলা মুক্ত থাকতে এই দুটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকুন। জীবন ও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত।

আপনি একজন মেধাবী মানুষ।
আপনার মেধা দিয়ে নতুন কিছু করার সামর্থ্য আছে। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন, আপনাকে বৃত্তি দিয়ে উন্নত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তারপর আপনি সেখানে উপার্জন করবেন আর ট্যাক্স দিবেন। বিনিময়ে পাবেন নাগরিকত্ব, সামাজিক নিরাপত্তা। আপনিও হয়ে যাবেন আমেরিকান। এভাবে আমেরিকা সারা পৃথিবী থেকে মেধাবী মানুষদের নিয়ে আসে। তাই আমেরিকায় মেধার অভাব নেই। একারনেই আমেরিকা শক্তিশালী এবং ভবিষ্যতেও তাই থাকবে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে।
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান! প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×