somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

লাইফ ইজ বিউটিফুল

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

সমুদ্র বিশাল তা সবাই জানেন।
সেই বিশাল সমুদ্রে একটা নৌকা চলছে। নৌকায় কোনো মাঝি নেই। নৌকায় আমি একা। নৌকা চলছে তো চলছেই। নৌকায় আমি কি করে এলাম জানি না। শুধু আমার এটুকু মনে আছে- আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। ('দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি' বইটা ঘুমানোর আগে পড়েছিলাম।) হঠাত দেখি আমি নৌকায়। ঢেউয়ের তালে তালে নৌকা দুলছে। আমি গভীর ঘুমে। নৌকা দুলছে এই কারনে ঘুমটা ভালো হচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম- আমি বেহেশতে অবস্থান করছি। আমি জানি জান্নাতে সর্বপ্রথম খাবার হলো মাছের কলিজা। মাছের কলিজা আমার পছন্দ না। যে মাছের কলিজা নিয়ে আসবে তাকে স্পষ্ট করে মানা করে দিব। মাইন্ড করলে করুক।

মাছের কলিজা পর্ব শেষ হলে আসবে গরুর মাংস।
যদি গরুর মাংস কালো ভূনা না দেয়- তাহলে সেই গরুর মাংসও আমি খাবো না। সাথে অবশ্যই চালের আটার রুটি দিতে হবে। বেহেশতে আমি অন্যের ইচ্ছায় কিছু খাবো না। নো নেভার। যাই হোক, আমি জানি সবশেষে দেওয়া হবে- সালসাবীল ঝর্ণার পানি। এই পানিও আমি খাবো না। আমি খাবো ওয়াইন। হঠাত আমার ঘুম ভাঙ্গলো। নৌকায় নিজেকে দেখে প্রচন্ড অবাক হলাম! প্রথমেই মনে হলো- আমার বউ, বাচ্চা কই? আমি নৌকায় কি করে এলাম? কে নিয়ে এলো আমাকে নৌকায়? আমি অনুভব করলাম- মাথার ভেতর কেউ একজন বলল- তোতা পাখির মত শিখিয়ে দেয়া জীবন থেকে বের হয়ে অন্য দেশ, ধর্ম, সম্প্রদায়, প্রকৃতির বৈচিত্র, সৌন্দর্য উপভোগ করুন- লাইফ ইজ বিউটিফুল।

আমার নৌকা উথাল পাতাল করছে।
জানি না সাঁতার। টেনশনে আমার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। গরম ভাত আর কালিজিরা ভরতা দিয়ে খেতে পারলে এই মুহুর্তে উচ্চ রক্তচাপ কমে যেত। সুরভিকে বললে সাথে সাথে কালিজিরা ভরতা বানিয়ে দিত। আমার নৌকাটি নিশ্চয়ই একসময় কোথাও না কোথাও গিয়ে থামবে। সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সিনেমাতে দেখা যায়, কেউ এরকম বিপদে পড়লে হেলিকাপ্টার আসে। অথবা বিশাল এক জাহাজ সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিজেকে যুক্তিবাদী মনে করি। নৌকায় কিছু বই থাকলে ভালো হতো। কতক্ষন আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকা যায়। বইয়ের সাথে কিছু খাবার থাকলেও ভালো হতো। আল্লাহ আমাকে বিরাট দিকদারির মধ্যে ফেলে দিলো!

আমি দেশের রাজনীতি নিয়ে ভাবতে শুরু করলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে এই মূহুর্তে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কে রাখেন? রাম-শ্যাম-যদু-মধু যে কেউ দেশ চালাতে পারবে। এই দেশের কোন ভবিষ্যৎ নেই, অগ্রগতির কোন চিহ্ন নেই। বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে হরদম। অতি ধনী শ্রেণীর আবির্ভাব হয়েছে। দেশের রপ্তানি খাত মাত্র দুইটি। জাতিসংঘের শান্তি রক্ষা মিশন, আর জামা-কাপড় বিক্রয়। চিন্তা ভাবনা করার জন্য রাজনীতির চেয়ে ধর্ম ভালো লাগে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দেয়। এ কারনেই কি মধ্যপাচ্যের নারীরা জ্ঞানবিজ্ঞান সাধনায় সমগ্র বিশ্বে সবচেয়ে পিছিয়ে? হ্যাঁ ইসলাম নারীকে অনেক সম্মান দেয়। ইসলাম পুরুষকে সর্বদা অসম্মান করেছে। এই অসম্মান হল নারীদের বোরকা পড়া। পুরুষের দৃষ্টিকে ইসলাম কুনজরের সাথে তুলনা করেছে, যার কারনে নারীকে বোরকা পড়তে বলা হয়েছে। আপনার মস্তিষ্ক আছে, বিচার বুদ্ধি বিবেচনা আছে, যুক্তিবোধ আছে- সেগুলোকে ব্যবহার করুন। মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে সিদ্ধান্ত নিন।

না আমি নৌকায় নেই।
আমি আমার ঘরে। আমার বিছানায়। আমি এতক্ষন স্বপ্ন দেখছিলাম। এই যে পাশে আমার ছোট কন্যা বাম পাশ ফিরে, বাম গালে বাম হাত রেখে আরাম করে ঘুমাচ্ছে। সুরভি নাস্তা বানাচ্ছে। স্বপ্ন দেখা খারাপ কিছু না। স্বপ্নে অনেক কিছু চিন্তা ভাবনা করাও খারাপ না। সুরভি বলল, তোমার কি তেহারী পছন্দ না বিরানী? আমি বললাম, বিরানী। সুরভি বলল কেন? আমি বললাম, তেহারী গরুর মাংস দিয়ে করা হয়। বিরিয়ানী খাসীর মাংস দিয়ে বেশি মজা হয়। কাচ্চি বিরিয়ানী খাসীর মাংস দিয়ে করতে হয়। গরুর মাংসের বিরিয়ানীর চাইতে খাসীর মাংসের বিরিয়ানী বেশি লোভনীয় কারন বিরিয়ানীতে মাংস থাকে নরম, দুই আঙ্গুল দিয়ে চটকানো যায় এমন। গরুর মাংসের চাইতে খাসীর মাংস নরম বিধায় বিরিয়ানীতে খাসীর মাংস বেশি ব্যবহার হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×