somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

করোনা নির্মূলের জন্য বিশ্বের ঐক্যের দরকার ছিলো

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল।

করোনা মহামারী দুই বছর চলছে।
আরো কত বছর চলবে বলা মুশকিল। করোনার ফলে অনেক জাতির অর্থনীতি ভয়ঙ্কর সমস্যার মাঝে প্রবেশ করেছে। করোনামুক্ত হতে হলে- বিশ্বে এই বিষয়ের উপর ঐক্যের দরকার। পুরো মানব জাতির মাঝে ঐক্যের দরকার। কিন্তু বড় বড় কয়েকটি জাতি বিশ্বের ঐক্যকে বিনষ্ট করে চলছে। দুর্বল জাতিগুলো এতই দুর্বল যে, তাদের থেকে ঐক্যের আহবান আসার কোন সম্ভাবনা নেই। এই মহুর্তে দু'টি বড় ঘটনা বিশ্বের ঐক্যের বিপক্ষে কাজ করছে।
এক, রাশিয়া-ইউক্রেন সমস্যা। এবং
দুই, আমেরিকার সরকারীভাবে শীতকালীন অলিম্পিকে যোগদান না করার সিদ্ধান্ত।

রাশিয়া-ইউক্রেন সমস্যার মুল কারণ হচ্ছে-
বর্তমান ইউক্রেন সরকার 'ন্যাটো'তে যোগদানের জন্য প্রস্তুত। ইউক্রেনের লোকজন এই ব্যাপারে বিভক্ত। রাশিয়া চায় না যে, তাদের ঘরের পেছনে ন্যাটো আস্তানা গাড়ুক। ইউক্রেনকে ন্যাটো থেকে দুরে রাখার জন্য পুটিন চাচ্ছে, ইউক্রেনের সরকার বদলে দিতে। সেটা করতে হলে, বর্তমান সরকারকে তাড়াতে হবে, সেটার জন্য ইউক্রেন দখল করার দরকার। এই সমস্যার সমাধান হলো, ন্যাটোকে মেনে নিতে হবে যে- ইউক্রেনের ন্যাটোতে যোগদান করলে, সেই অঞ্চলে অস্থিরতা দেখা দেবে।

ইউক্রেন সমস্যা নিয়ে সবচেয়ে বেশী কষ্টে আছে ইউরোপ।
তাদেরকে গ্যাসের জন্য পুটিনের উপর নির্ভর করতে হচ্ছে। পুটিন যদি গ্যাস বন্ধ করে দেয়, ইউরোপের অর্থনীতি আরো ভেঙ্গে পড়বে। যুদ্ধ শুরু হলে, ইউক্রেনের একাংশ দখল করে নেবে রাশিয়া, একাংশ চলে যাবে ন্যাটোর হাতে। সেটা হবে দীর্ঘ মেয়াদী আরো বড় সমস্যা। আজকের দ্বিতীয় সমস্যা হচ্ছে, চীন ও আমেরিকার সমস্যা। চীন ও আমেরিকার সমস্যা একদিন হয়তো বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন থেকে তা ক্রমেই বাড়তে থাকবে। এবারের শীতকালীন অলিম্পিকে আমেরিকা সরকারীভাবে যোগদান করবে না। যেসব খেলোয়াড় খেলায় অংশ নিতে চায়, তারা একটা টিমের অধীনে যাবে এবং তারা আমেরিকার সরকারী দল হবে না।

বিনা দ্বিধায় বলা যায়-
আমেরিকা চীনের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও দেশ দখলবাজী পছন্দ করছে না। ঋণের নামে ৩য় বিশ্বের দুর্নীতিপরায়ন সরকারদের মাধ্যমে বিবিধ জাতিকে ঋণের জালে আটকানো, তাইওয়ান দখলের ইচ্ছা প্রকাশ ও উইঘুরদের বিলুপ্তি ঘটানোর মত অপরাধের জন্য আমেরিকা চীনের উপর সন্তুষ্ট নয়। আমেরিকা চীনকে এসব থেকে সরে আসার জন্য বলেছিলো, কিন্তু চীন তাতে কান দিচ্ছে না। আমেরিকা প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করছে অলিম্পিকে যোগ না দিয়ে। এই দুটি বড় ঘটনা বিশ্বের ঐক্য বিনষ্ট করছে। ইহাতে ইউরোপ ও ৩য় বিশ্ব ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মাঝে প্রবেশ করবে ও করোনা থেকে যাবে দীর্ঘ সময়। বিশ্ব থেকে করোনা সম্পূর্ন নির্মূলের জন্য পুরো বিশ্বের ঐক্যের দরকার ছিলো!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×