somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ইউক্রেন আমেরিকার উপর আস্থা রাখতে পারছে না!

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল।

ইউক্রেন নিয়ে আমেরিকা-রাশিয়া কি চাচ্ছে?
ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি আমেরিকার উপর আস্থা হারিয়ে ফেলছে। সে সুর বদলায়ে ফেলছে। সে চাচ্ছে আমেরিকা যেন সৈন্য না পাঠায়! পুটিন যদি দখল শুরু করে, ইউক্রেন কে রক্ষা করবে? যে কোন মুহূর্তে আক্রমণ শুরু হতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে ইউক্রেনের বহ মানুষ অনিশ্চয়তার মধ্যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

রাশিয়া কি আসলেই আক্রমণ করবে?
ইউক্রেনের লোকজন ভাবছে, পুটিন যদি যুদ্ধ শুরু করে, আমেরিকা ও রাশিয়া পরস্পরকে কোন অবস্থায় আক্রমণ করবে না। পুটিনের বাহিনী চেষ্টা করবে যতটুকু পারা যায়, ততটুকু দখল করতে। বাকীটা দখল করবে ন্যাটো বাহিনী। দুইপক্ষ সামনাসামনি হলে- যুদ্ধবিরতি হবে। দেশ দুই ভাগ হবে। এরপর কি হবে, তা এখনো কেহ জানে না। যদি ন্যাটো নিজের দখল ছাড়ে, পুটিন তার এলাকা ছাড়বে না। সে সেখানে নতুন সরকার করবে, ইউক্রেন দুই ভাগ হবে।

রাশিয়া, আমেরিকা আর ন্যাটো কি ইউক্রেনকে ব্যবহার করছে?
এখন ইউক্রেনের লোকজন এই ভয়ে কাঁপছে যে, ন্যাটোর সৈন্য বাহিনী ঢুকলে দেশ দুই ভাগ হয়ে যাবে, এবং পুটিন যদি যু্দ্ধ করতে চায়, আমেরিকার ভয়ে সে পিছপা হবে না। মনে হচ্ছে, ইউক্রেনের রাজনীতিবিদরা ও ব্যবসায়ীরা তাদের প্রেসিডেন্টকে বুঝাতে পেরেছে যে, আমেরিকাকে পুটিন ভয় পাচ্ছে না। কারণ, আমেরিকা কখনো পুটিনের বাহিনীকে আক্রমণ করবে না।

বিনা দ্বিধায় কি বলা যেতে পারে না-
পূর্ব ইউরোপের শুধু বেলারুশ, মলডোভা এবং ইউক্রেন ছাড়া সব দেশই এখন আমেরিকার হাতে। মনে হয়, ইউরোপীয় কোন চ্যানেল পুটিন ও জিলেনস্কির মাঝে ফয়সলা করার চেষ্টা করছে। পুটিনের দাবী, ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে পারবে না। যোগদানের চেষ্টা করলে, পুটিন সরকার বদলিয়ে দিবে। ইউক্রেনের যারা ন্যাটোর টাকায় চলার স্বপ্ন দেখছিলো, তাদের স্বপ্ন ভেঙ্গে যাবে। হয়তো, দেশও লম্বা সময়ের জন্য দুই ভাগ হয়ে যাবে।

যুদ্ধ হোক সেটা কেউ চায় না।
ইউক্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এখন আমেরিকার সব থেকে বড় চ্যালেঞ্জ। মনে হচ্ছে, জিলেনস্কি বুঝা শুরু করেছে যে, বাতাসে ডলার উড়ার সম্ভাবনা কম। আমেরিকা ও ইউরোপ এখন অর্থনৈতিক সমস্যার মাঝে ডুবে গেছে, ডলার ও ইউরো না পাঠিয়ে ট্যাংক ও বুট পাঠাবে, নগদ পাবার সম্ভাবনা নেই। জিলেনস্কি কিন্তু দেশপ্রেমিক মানুষ। যদিও নিজের গদি ধরে রাখতে চায়, কিন্তু দেশ দুই ভাগ হয়ে যাক, সেটা চাইবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×