somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আপনার অঞ্চলের জনপ্রিয় খাবার কি?

১৪ ই মে, ২০২২ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

বাংলাদেশ হলো একটা গরীব দেশ।
এই দেশের বেশির ভাগ মানুষ'ই গরীব। গরীবরা যা পায় তাই খায়। খাবার নিয়ে বিলাসিতা করার সময় গরীবদের নেই। বাংলাদেশে ছয়টা ঋতু। একেক ঋতুতে একেক রকম খাবার খেতে মজা। শীত কালের খাবার শীত কালেই মজা। ঈদে মানুষ এক রকম খাবার খায়। পহেলা বৈশাখে আরেক রকম খাবার খায়। ঈদে যেমন প্রতিটা ঘরে ঘরে সেমাই মাস্ট। কিন্তু পহেলা বৈশাখে কেউ সেমাই রান্না করে না। আসলে উৎসব বুঝে মানুষ খাবার খেতে পছন্দ করে। যেমন হঠাত করে বৃষ্টি এলে- খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাঁজা হয়। আসলে আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি মানুষের খাওয়ার রুচি তৈরি করে।

বাংলাদেশে ৬৪ টা জেলা।
একেক জেলার মানুষের একেক রকম খাবার পছন্দ। আবার ঢাকা শহরের মানুষের খাবারের পছন্দ অন্য রকম। একসময় বাংলাদেশের মানুষের জনপ্রিয় খাবার ছিলো- পান্তা ভাত, কাঁচা মরিচ, আলু ভরতা। এখনও অনেক গ্রামের মানুষ সকালবেলা পান্তা ভাত খেতে পছন্দ করে। শহরের মানুষ পছন্দ করে রুটি-পরোটা। সাথে ভাজি, ডাল বা ডিম ভাজি ইত্যাদি। আমি আমাদের গ্রামে দেখেছি- আমার দাদা বাড়িতে সকালে সবাইকে লাল চা আর মুড়ি দেওয়া হতো। তার দেড়- দুই ঘন্টা পর দেওয়া হতো খিচুড়ি। সাথে নানান রকম ভরতা। সাধারণত আমি সকালের নাস্তা হোটেলে করি। বাসায় সকালের নাস্তা তৈরি হয়। কিন্তু আমার হোটেলের নাস্তাই বেশি ভালো লাগে।

আমাদের দেশে জনপ্রিয় খাবারের অভাব নাই।
কেউ পছন্দ করে কাচ্চি। কেউ বিরানী। কেউ পোলাউ, সাথে গরুর মাংস। আসলে যে যেটা খেয়ে আরাম পায়, সেটাই তার প্রিয় খাবার। এই প্রজন্ম পছন্দ করে বার্গার, পিজা আর কোক। কেউ কেউ চিকেন ফ্রাই। আমি সকালে নাস্তা করি হোটেলের খাবার দিয়ে। ফুডপান্ডা কে ফোন দিলেই ওরা খাবার বাসায় এসে দিয়ে যায়। ফুডপান্ডার সার্ভিস ভালো। অবশ্য আমি বাসায় নাস্তা করি না বলে, বাসার মানুষজন আমার উপর রাগ। আমি অন্যের পছন্দে খেতে পারি না। আমাদের এলাকায় একটা রেস্টুরেন্ট আছে নেহারিটা দারুন বানায়। তন্দুর রুটি দিয়ে খেতে সেই লাগে।

ক্ষুধা পেলে মানুষ সামনে যা পায় তা-ই খায়।
বাংলাদেশের জনপ্রিয় খাবার নিয়ে আমি কখনও মাথা ঘামাই না। আমি অতি সামান্য খাই। কিন্তু আমি যে খাবারটা খাই সেটা অবশ্যই স্বাদ হতে হবে। মজা না হলে আমি সেই খাবার ছুঁয়েও দেখি না। যাই হোক, বাংলাদেশের জনপ্রিয় খাবার কি কি সেটা সঠিক করে বলা যাবে না। বাংলাদেশেরর প্রতিটা অঞ্চলে কিছু বিখ্যাত খাবার রয়েছে। বাংলাদেশের মানুষের সমস্যা হলো এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের খাবার খেয়ে নাক কুঁচকায়। বিক্রমপুর অঞ্চলের মানুষের রান্না ভালো। অনেক ভালো। সুরভির বাড়ি বিক্রমপুর না, কিন্তু সে ভালো রান্না করে। তার রান্নার সুনাম আছে।

ভাত বাংলাদেশের প্রধান খাদ্য।
ধবধবে সাদা ভাত। এরচেয়ে সুন্দর আর কি আছে দুনিয়াতে! আমি ভাত খুব পছন্দ করি। ঝরঝরে ভাত। আজ আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিলো। কয়েকজন আত্মীয়স্বজন এসেছেন। পোলাউ রান্না হয়েছে। খিচুড়ি রান্না হয়েছে। গরুর মাংস। মূরগীর মাংস। আরো কি কি যেন ছিলো। শুকনা মরিচের ভরতা করে ছিলো। সাথে হয়তো রসুন আর পেঁয়াজ দিয়েছে। ভরতাটা খেতে দারুন হয়েছে। আমি ভরতা দিয়েই এক প্লেট খুচুড়ি খেয়ে ফেলেছি। ভালো লেগেছে। ভাবী বলল, শুকনা মরিচের ভর্তা গরম ভাতের সাথে আরো বেশি ভালো লাগে। আপনার প্রিয় খাবার কি? আপনার অঞ্চলের জনপ্রিয় খাবার কি?
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ রাত ১১:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×