somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সংসার জীবনে সফল হতে কী করণীয়?

১৭ ই মে, ২০২২ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সংসার সুখের হবে ভালোবাসার মধ্য দিয়ে।
সবার আগে সংসারে শান্তির জন্য 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকতে হবে। এই 'ছাড়' স্বামী স্ত্রী দুজনকেই দিতে হবে। জীবনে যত 'ছাড়' দিবেন সংসার তত আনন্দময় হয়ে উঠবে। সাংসারিক জীবন যত পুরান হবে ঝগড়া লাগার সম্ভবা তত বেশি হবে। কাজেই সাবধান থাকতে হবে। এজন্য স্ত্রী কে সব সময় খুশি রাখতে হবে। স্ত্রী খুশি থাকলেই সংসার শান্তিময় হয়ে উঠবে। আপনি বাইরে যা খুশি তাই করুণ কিন্তু নিজের ঘর সব সময় ঠিক রাখতে হবে। নিজে ঘরসংসার শান্তি তো পুরো দুনিয়া শান্তি।

স্ত্রীকে খুশি রাখতে তাকে প্রতিমাসে দুইবার রেস্টুরেন্টে নিয়ে যাবেন।
যা খেতে চায় খাওয়াবেন। দুই মাস পর পর কম বেশি শপিং করে দিবেন। স্ত্রী জাতি শপিং করতে সবচেয়ে বেশি পছন্দ করে। বছরে দুইবার দেশ এবং দেশে বাইরে বেড়াতে নিয়ে যাবেন। স্ত্রীর বাবা মা ভাই বোনকে নিজের বাবার মায়ের চেয়ে বেশি ভালবাসবেন। অন্তত পক্ষে ভালোবাসার অভিনয় করবেন। দুই হাত ভরতি করে শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে যাবেন। শ্বশুরের সাথে দাবা খেলবেন। এবং ইচ্ছা করে হেরে যাবেন। শালা, সমন্ধির যে কোণো কাজে মুগ্ধ হওয়ার ভাব দেখাবেন।

স্ত্রীকে সময় দিবেন। প্রচুর সময় দিবেন।
ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করবেন। স্ত্রী ভুল করলেও রাগবেন না। সুন্দর করে বুঝিয়ে বলবেন। স্ত্রী যা পছন্দ করে তাই করবেন। যা পছন্দ করে না তা কখনও করবেন না। যেমন ভেজা টাওয়াল বিছানায় রাখবেন না। যে জিনিস যে জায়গায় ছিলো সেখানেই রাখবেন। খবরের কাগজ টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। টিভি দেখতে বসলে টিভির রিমোট স্ত্রীর হাতে দিয়ে দিবেন। এবং স্ত্রী টিভিতে যা দেখবে, আমি তা খুব আগ্রহ নিয়ে দেখবেন। মাঝে মাঝে আপনার মোবাইল স্ত্রীর হাতে দিয়ে দিবেন। তাতে তার অমূলক সন্দেহ গুলো দূর হবে।

সব সময় মাথায় রাখতে হবে-
মেয়েটা (আপনার স্ত্রী) আপনার হাত ধরে তার বাবা মা ভাইবোন ছেড়ে আপনার কাছে চলে এসেছে। তাকে দুঃখ দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে না। অপমান অবহেলা করা যাবে না। আদর ভালোবাসার তাকে খুব যত্ন করে রাখতে হবে। আপনার স্ত্রী যখনই তার বাবার বাড়ি যেতে চাইবে সাথে সাথে রাজী হয়ে যাবেন। কোনোদিন বলবেন না। পরে যেও। স্ত্রীর সাথে এমন আচরন করবেন যেন পরের বার আবার দুনিয়াতে জন্ম নিয়ে এলে যেন আপনার স্ত্রী আপনাকেই স্বামী হিসেবে চায়।

আমার নিজের কথা বলি-
আমার সাথে সুরভির কখনও ঝগড়া হয় না। আমি বিয়ের আগেই ঠিক করে রেখেছিলাম স্ত্রীর সাথে কখনও ঝগড়া করবো না। ঝগড়া আমার পছন্দ না। ছোটবেলায় দেখেছি আমার বাবা মা দুজনে খুব ঝগড়া করতো। সেই থেকে আমার ইচ্ছা হয়েছে আমি কোনোদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া করবো না। নো নেভার। আমি যখন'ই বাইরে যাই খালি হাতে বাসায় ফিরি না। দশ টাকার বাদাম হলেও স্ত্রীর জন্য নিয়ে আসি। একদিন কথায় কথায় সুরভি বলেছিলো- চিড়ার মোয়া খেতে ইচ্ছা করে। আমি সেদিনই খুঁজে খুঁজে চিড়ার মোয়া নিয়ে বাসায় ফিরেছি। মোয়া দেখে সুরভি খুব খুশি। ভীষন খুশি। মাত্র চল্লিশ টাকা এক পেকেট চিড়ার মোয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২২ রাত ১:১৬
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×