somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কেমন বাংলাদেশ দেখতে চান?

২৭ শে মে, ২০২২ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আমি যে রকম বাংলাদেশ দেখতে চাই সেটা কোনো দিন সম্ভব না।
কারন শেখ হাসিনা সেরকম হতে দিবেন না। শেখ হাসিনা তার বাবার স্বপ্নের বাংলাদেশ গড়বে। সোনার বাংলাদেশ। আমার চাওয়া বা আমার ইচ্ছের দাম কেহ দিবে না এই দেশে। আবার আমার বাবা যদি দেশের প্রধানমন্ত্রী হতো, তাহলে আমার ইচ্ছা পূরন করতো। আমার স্বপ্নের দেশ গড়তো। শেখ হাসিনা শুধু তার বাবার স্বপ্নের দেশ গড়তে চান। অন্য কারো বাবার স্বপ্নের দেশ না। এই দেশে শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের দাম আছে, আর কারো কোনো স্বপ্নের দাম নাই। আমি চাই বাংলাদেশে কেউ মূর্খ থাকবে না। সব ছেলেমেয়ে স্কুলে যাবে। লেখাপড়া করবে। লেখাপড়ার বিকল্প দুনিয়াতে আর কিচ্ছু নাই।

গতকালের কথা, একলোক বাজারে গেছে।
বাজার করছে। তিনি জিনিসপত্রের দাম দেখে আক্ষেপ করে বললেন, এই কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? এটাই কি শেখ মুজিব চেয়েছিলেন। এটাই কি সোনার বাংলাদেশ? আওয়ামীলীগ কি তাদের ইচ্ছায় দেশ পরিচালনা করছে না দেশের জনগনের ইচ্ছায়? জনগন যা চায় তাই কি এদেশে হয়? না সরকার যা চায় তাই হয়? সরকার কি সাধারন মানুষের ইচ্ছা গুলো কখনও জানতে চেষ্টা করেছে? এখন কি এই দেশে আমাদের কোনো ইচ্ছা বা স্বপ্ন থাকবে না। শুধু থাকবে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের স্বপ্ন। জনগন ফাউ? এই জন্যই কি এই দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশী সময় ধরে। আজও কেন দেশের মানুষের বুকে হাহাকার? কেন দীর্ঘশ্বাস? কেন এত না পাওয়া? তাহলে গত ৫০ বছরে যারা ক্ষমতায় ছিলো তারা কি করেছেন?

আমাদের দেশটা অনেক ছোট।
কিন্তু মানুষ বেশি। আমাদের দেশ দরিদ্র দেশ। দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র। আমাদের দেশে বেকার অনেক। আমি চাই বাংলাদেশে যেন কোনো বেকার না থাকে। কেউ যেন রাস্তায় ভিক্ষা না করে। কেউ যেন রাস্তায় না ঘুমায়। কেউ অসুস্থ হলে যেন চিকিৎসা পায়। সরকারী হাসপাতালে যেন দালাল না থাকে। দেশের প্রধানমন্ত্রী যে চিকিৎসা পাবে, একজন বুয়াও যেন সেই চিকিৎসা পায়। প্রতিটা প্রান'ই মূল্যবান। নাকি গরীবের প্রানের কোনো মূল্য নেই? অতীতে যারা দেশের টাকা চূরী করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামীলীগে থেকে যারা লুটপাট করেছে তাদের গ্রেফতার করতে হবে। নব্য ধনীদের গ্রেফতার করতে হবে। যারা এতে দিন জুলুম অত্যাচারা করেছে তাদের গ্রফতার করতে হবে।

আমি চাই বাংলাদেশে কোনো পুলিশ ঘুষ খাবে না।
কোনো রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন দূর্নীতি করবে না। ক্ষমতার অপব্যবহার করবে। কোনো রাজনীতিবিদ চিকিৎসার জন্য বিদেশ যাবে না। দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবাই সমান চিকিৎসা পাবে। দেশের চিকিৎসা ব্যবস্থা যারা এতদিনেও উন্নত করে নাই, দেশেরর মানুষের কথা ভাবে নাই, এবং নিজেরা অসুস্থ হলে বিদেশ গেছে চিকিৎসার জন্য তাদের শাস্তি দিতে হবে। রাজাকার এবং দূর্নীতিবাজ এই দুই শ্রেণী প্রায় একই রকম। সবাই মিলে না চাইলে এই দেশ উন্নত হবে না। আমি দেশের লোক দেখানো উন্নয়ন চাই না। আসল উন্নয়ন চাই। সরকারের গলা ফাটিয়ে হাজার বার করে বলার দরকার কি- আমরা এই করেছি, আমরা সেই করেছি। আরেহ ভাই তোমাদের জনগন কেন ভোট দিয়েছে?

আমি চাই বাংলাদেশের সব মানুষ হবে মানবিক।
ধর্ম নিয়ে কেউ হানাহানি করবে না। সব কিছু মিলিয়ে বাংলাদেশ হবে শান্তির দেশ। আনন্দময় একটা দেশ। কোনো দুঃখ কষ্ট থাকবে। কেউ না খেয়ে থাকবে না। পৃথিবীর অনেক দেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে শান্তির জন্য। আমি চাই বাংলাদেশে যেন প্রতিবছর বাঁধ ভেঙ্গে বন্যা না হয়। শহরের অলতে গলিতে বৃষ্টিতে যেন জলাবদ্ধতা না হয়। পুরো বাংলাদেশ হবে সবুজ। গাছপালা দিয়ে পুরো দেশ ভরা থাকবে। আমি চাই- বাংলাদেশে টা হয়ে যাক স্বপ্নের দেশ। যেন এই দেশ ছেড়ে কেউ লন্ডন, আমেরিকা, কানাডা না যায়। সবাই যেন বলে- আর প্রবাসী হবো না। আমাদের দেশ'ই এখন সেরা। বরং বিদেশের লোকজন বাংলদেশে আসবে ভাগ্য পরিবর্তনের আশায়। সৌদি, মালোশিয়া থেকে আমরা শ্রমিক নেবো।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২২ রাত ১:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×