somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি আর লিখব না

২৯ শে জুন, ২০২২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং আমার কিছু লিখতে ইচ্ছা করে না।
অথচ চারপাশে লেখার উপকনের অভাব নেই। আমার জন্য সবচেয়ে সহজ চারপাশে যা দেখি, তা লিখে ফেলা। আসলে কয়েকদিন আগে একটা সাহিত্যের আলোচনার অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক অনুষ্ঠান নয়, আড্ডা বলা যেতে পারে। বেশ কয়েকজন জ্ঞানীগুনী কবি- সাহত্যিক, অভিনেতাসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তিরা এসেছেন। তাঁরা নানান বিষয় আলাপ আলোচনা করছেন। ঠিক আলোচনা নয়, ঘরোয়া ভঙ্গিতে আড্ডা দিচ্ছেন। আমরা ত্রিশ জন দর্শক তাদের কথা মন দিয়ে শুনছি। মুড়িমাখা আর লাল চা খাচ্ছি। সেই আড্ডাতে তাদের গল্প শুনে আমার লেখার ইচ্ছা চলে গেছে।

তাঁরা বললেন, আগে পড়তে হবে।
প্রচুর পড়তে হবে। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য সব পড়তে হবে। জানতে হবে। বুঝতে হবে। ইলিয়াড পড়তে হবে। ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। আমি খেয়াল করে তাদের কথা গুলো মন দিয়ে শুনলাম। আমার তো খুব বেশি পড়াশোনা নাই। বাংলা সাহিত্য বা বিশ্বসাহিত্য আমি আজও পড়ে শেষ করতে পারি নাই। দেশ, সমাজ, রাষ্ট্র এসব বিষয়ে আমার অগাধ জ্ঞান নেই। তাহলে আমি কি লিখব? আগে তো আমাকে পড়ে পড়েই জানতে হবে।

ইলিয়াড আমি পড়িনি।
কোনোদিন পড়বো কিনা তাও জানি না। অথচ ইলিয়াড বাংলায় খুব সুন্দর অনুবাদ করা হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বা জীবনানন্দ কি ইলিয়াড পড়েছেন? মহাভারত, রামায়ন আমার পড়া হয়নি। অসংখ্য জনপ্রিয় বই, বিখ্যাত বই আমার আজও পড়া হয়নি। হাতেগোনা কয়েকটা বই আমি পড়েছি। ভালো লেখার প্রথম শর্তই হচ্ছে পড়া। অথচ আমি তেমন কিছুই পড়িনি। পড়া হয়নি। তাহলে আমি কি লিখব? মানুষ কেন আমার লেখা পড়বে? অসংখ্য ভালো ভালো লেখা বাদ দিয়ে মানুষ কোন দুঃখে আমার লেখা পড়তে যাবে? এই চিন্তাটা মাথার আশার পর আমার আর লিখতে ইচ্ছা করে না। তাই আমি ঠিক করেছি এখন শুধু পড়বো।

আব্বা আমাকে একটা কথা বলেছিলেন,
দশটা বই পড়ে তুমি যা শিখবে তার চেয়ে বেশি শিখবে একদল বুদ্ধিমান মানুষের সাথে আড্ডা দিয়ে। আড্ডা থাকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। ব্লগার চাঁদগাজী/সোনাগাজী প্রায়ই বলেন উনি খুব একটা বইটই পড়েন নি। অথচ উনার লেখা পড়লে বুঝা যায় উনি অনেক জানেন। উনি এত কিছু কিভাবে জানলেন? আড্ডা থেকে? নাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে? বিষয়টা রহস্যময়। যাইহোক, এখন আমি পড়বো বেশি। লিখব কম। এবং যা লিখব বুঝেশুঝে লিখব। যেন লেখার মধ্যে জ্ঞানের ছাপ থাকে। অভিজ্ঞতার ছাপ থাকে। পাঠক যেন বিরক্ত না হয়। পাঠক যেন না ভাবে সময়ের অপচয় করা হলো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২২ রাত ১:০৩
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×