somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মেয়ের বিয়ে দিতে কত টাকার প্রয়োজন?

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিয়েতে খরচের শেষ নেই।
আপনি এক লাখ টাকাও খরচ করতে পারেন আবার এক কোটি টাকাও খরচ করতে পারেন। আবার কোনো টাকা পয়সা খরচ না করে, মসজিদে গিয়ে বিয়ের কাজ সেরে ফেলতে পারেন কয়েকটা খেজুর দিয়ে। বর্তমান যুগ হচ্ছে লোক দেখানো যুগ। এযুগে টাকা লোন নিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে থাকে। কেউ কেউ জমি বিক্রি করে। ইসলাম ধর্মে বলা হয়েছে- বিয়েতে অতি খরচ করো না। যে বিয়েতে যত কম খরচ হয়, সে বিয়ে তত বরকতময়। নবীজি নিজে বিয়ে করেছেন। কিন্তু কখনও অতিরিক্ত খরচ করেন নাই। খুরমা খেজুর খাইয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

যে বাবা মেয়ে দিবে তারও টাকা খরচ হবে।
আবার যে বাবা ছেলে বিয়ে দিবে তারও টাকা খরচ আছে। তবে আমি বলব মেয়ের বিয়ের সময় পাত্রপক্ষ যদি যৌতুক দাবী করে তাহলে সে ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। আর ধারধেনা করে বিয়েতে অনেক টাকা খরচ করা বোকামির লক্ষন। ছেলেপক্ষকে আগেই বলে দেওয়া উচিৎ, আমার টাকা নেই। আমি টাকা খরচ করতে পারবো না। এবার আমার মেয়েকে বিয়ে করো, না করলে নাই। দেশে ভালো ছেলে আছে। তাঁরা যৌতুক নেয় না। যারা যৌতুক নেয় তাঁরা লোভী। একজন লোভীর কাছে ভুলেও মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না। প্রয়োজনে মেয়ের বিয়ে দিবেন না, তবু যৌতুক দিবেন না।

প্রচুর টাকা না থাকলে, বিয়ের অনুষ্ঠান করার কোনো দরকার নাই।
ঘরোয়া ভাবে বিয়ে দিলেই হয়। কে কি ভাবলো, সেটা নিয়ে যারা ভাবার ভাবুক। আপনার ভাবার দরকার নেই। অনেক পরিবারকে দেখেছি, কন্যাকে বিয়ে দিতে গিয়ে নিঃস্ব হয়ে যেতে হয়। পাত্রপক্ষ যদি ভালো হয়, তাহলে তাঁরা যৌতুক নেবে না। এমনকি তাঁরা নিজেরাই বলবে প্রচুর টাকা খরচ করার কোনো দরকার নেই। ঘরোয়া ভাবে কাজ সেরে নিলেই হবে। একদিনের একটা অনুষ্ঠানের জন্য কি দরকার আছে লাখ লাখ টাকা খরচ করার? অপচয় করা ঠিক না। হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু করা যেতে পারে। দশজন যেদিকে আপনি সেদিকে যাবেন না।

আমি বিয়েতে প্রচুর খরচ করার পক্ষে নই।
শহরে একটা মাঝারি মানের কমিউনিটি সেন্টার ভাড়া নিবে ৬০ হাজার টাকা। তিন শ' লোক খাওয়াতে খরচ হবে- দুই লাখ টাকা। ডেকোরেটর খরচ। স্ট্রেজ সাজানো। বিউটি পার্লারের খরচ। পার্লারে বউ সাজতে গেলে- ৫০ হাজার টাকা নেবে। কেন একদিনের একটা অনুষ্ঠানে এত টাকা খরচ করতে হবে? ইহা ভুল। ইহা অন্যায়। যাদের অসৎ টাকা আছে তাদের হিসাব আলাদা। সব মানুষের তো আর অসৎ পথের টাকা নয়। বিয়ের জন্য খুঁজতে হয় একজন হৃদয়বান ছেলে। একজন ভালো শিক্ষিত মানুষ। মানবিক মানুষ। কুসংস্কার মুক্ত মানুষ। ধনী নয়। লোভী নয়।

আমি নিজে একটা টাকা যৌতুক নিই নি।
হাত ঘড়ি, গলার চেন কিচ্ছু না। আমি আমার স্ত্রীর বাবাকে বলেছি- দয়া করে ফালতু খরচ করবেন না। এটা আমার অপছন্দ। আমরা কয়েকজন আত্মীয়স্বজন মিলে ওদের গিয়েছি। বিয়ে করে ফেলেছি। ব্যস শেষ। যদিও আমার বাবা একটা সেন্টার ভাড়া করে একটা অনুষ্ঠান করেছিলো। আব্বাকে আমি মানা করে ছিলাম। আব্বা আমার কথা শুনে না। না শুনুক। এটা তার ইচ্ছা। আব্বার শখ ছিলো ছেলের বিয়ে নিয়ে মাতামাতি করবে, আব্বার তার সখ মিটিয়েছে। আজ আব্বা বেঁচে নেই। আব্বার কথা খুব মনে পড়ে। করোনা আব্বাকে কেড়ে নিলো।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×