somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব?

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বিশ্বাস করি- লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব।
সেই বিশ্বাস আমার আজও আছে। ১৩ বছর আগের কথা। সমাজে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। আমি দেখছি, জানছি। অথচ আমার কিছু করার নেই। এই সমাজে যারা অন্যায় করে তাঁরা এলিট শ্রেনী। আসলে যাদের প্রচুর টাকা আছে, তাঁরা টাকা দিয়ে অন্যায় করায়। আর যাদের টাকা নেই- তাঁরা টাকার বিনিময়ে অন্যায় কাজ গুলো করে। আমি এই সমাজের একজন মানুষ। আমার কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্ব পালন করার জন্যই আমার লেখার দরকার। মন্তব্য করার দরকার।

গত ১৩ বছর আগে যখন আমি লিখতে শুরু করি।
তখন আমার মনে হয়েছিলো- লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। আমি তো চাবুক নিয়ে রাস্তায় বের হতে পারবো না। যেখানেই অন্যায় দেখবো- লাগাবো দুই ঘা করে। পিস্তল হাতে তুলে নিতে পারবো না। যে মন্দ লোকদের গুলি করে মেরে ফেলল। কিন্তু সমাজে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। কাজেই একজন মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমি লিখব। লিখে লিখে প্রতিবাদ করবো। আমাদের লিখতেন দিন। বলতে দিন। নইলে একদিন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

গত ১৩ বছর আগে থেকেই আমার মনে হলো-
লিখে লিখে সমাজ বদলে দেওয়া একেবারে অসম্ভব নয়। দীর্ঘদিন ধরে আমি অনেক কিছুই লিখছি। কিন্তু আজকাল মন ভরে লেখাও যাচ্ছে না। আপনি যে ব্লগে লিখবেন- যদি সেই ব্লগের মালিকের আপনার লেখা ভালো না লাগে তাহলে সে আপনাকে লিখতে দিবে না। সে আপনাকে ব্যান করে দিবে। এমন কি সে আপনাকে মন্তব্যও করতে দিবে না। জোর তার মুল্লুক তার- এমন অবস্থা হয়েছে। এভাবে তো চলতে পার না। আমি মরে গেলেও আমার লেখা গুলো থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম জানবে- যে লোকটা প্রতিবাদ করেছিলো।

আমি বলছি না যে-
আমি বা আপনি লিখলেই সমাজের সব সমস্যা গুলো দূর হয়ে যাবে। অপরাধ-অন্যায় গুলো বন্ধ হয়ে যাবে। ৭১ সালে একজন কবি কবিতা লিখে প্রতিবাদ করেছেন। একজন গায়ক গান গেয়ে প্রতিবাদ করেছেন। আমি লিখে লিখে আমার প্রতিবাদ জানাই। অথচ আজকাল লিখতে দেওয়া হচ্ছে- একদম গলা টিপে ধরা হচ্ছে। কাউকে লিখতে না দেওয়া অন্যায়। বলতে না দেওয়া অন্যায়। আরেহ ভাই এটা স্বাধীন দেশ। লোকজন নির্বোধ নয়। মিথ্যা লিখে পার পাওয়া যায় না। কাজেই লোকজনদের লিখতে দিন।

সমাজের দুষ্ট লোকদের আমার শাস্তি দিতে ইচ্ছা করে।
একসময় আমার ইচ্ছা করতো দুষ্টলোকদের প্রেস ক্লাবের সামনে ন্যাংটা করে পিটাবো। এটা কি কখনও সম্ভব? সম্ভব না। আবার আমি চুপ করে বসেও থাকতে পারি না। তার জন্য আমাকে লিখতে হবে। সকল অন্যায় অবিচারের কথা লিখতে হবে, বলতে হবে। অথচ দুষ্টদের হাতে সকল ক্ষমতা। এখন লিখতে হবে দুষ্টদের মর্জিমাফিক। অর্থাৎ আমি বাড়িওলা আমার ইচ্ছা মতো চলবে। নইলে কান ধরে বাড়ি থেকে বের করে দিবো। বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন বন্ধ করে শাস্তি দিবো। রাত ১১ টা না, ভোর সন্ধ্যায় মেইন গেট তালা দিয়ে দিবো।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×