somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভাড়াটিয়া-বাড়িওলা

২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আমি বাড়িওলা। আমার পাওয়ার আছে।
কাজেই আমি ভাড়াটিয়াদের অনেক অত্যচার করবো। এবং ভাড়াটিয়াদের মুখ বুঝে সহ্য করতে হবে। আমার বাড়ির নিয়ম নীতি আছে। এই নিয়ম যে না মানবে তাকে বাড়ি থেকে বের করে দিবো। শহরে আরো বাড়ি আছে ভালো না লাগলে সেখানে যাও। আমার বাড়িতে থাকতে হলে- আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে। কারন চাবি আমার হাতে। অপছন্দ হলেই তালা মেরে দিবো। এবং নিজেকে নির্দোষ প্রমান করতে বলবো, বাড়ি ভাড়া দেবার সময়ই যা বলার আমি বলে দিয়েছি। আমার কিচ্ছু করার নাই। ভালো করে তাকিয়ে দেখুন নিয়মনীতি লেখা আছে।

আসল কথা হলো- আমি কাউকে শান্তিতে থাকতে দিবো না।
আমার বাড়ি। আমাকে তেল দিয়েই চলতে হবে। নইলে আমি থামিয়ে দিবো। আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়া, বাড়িওলাদের সাথে পেরেছে? পারে নাই। পারবেও না। ভাড়াটিয়াদের শাস্তি দেওয়ার অনেক সিস্টেম আছে আমার। পানি বন্ধ করে দিবো। সন্ধ্যা না হতেই গেটে তালা লাগিয়ে দিবো। ভাড়াটিয়া যদি একেবারেই কথা না শুনে তাহলে তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে বলব। প্রয়োজনে আমি অন্য বাড়ির নাম ঠিকানা দিবো। একটা বাড়ি করতে তো অনেক খরচ। বিল দাও, কর দাও। খাজনা দাও। ভাড়াটিয়ারা টের পায় না। আসলে ভাড়াটিয়াদের তেল জমে গেছে।

আমি বাড়িওলা। আমার কথাই শেষ কথা।
আমি চাইলে আমার ভাড়াটিয়ারা ভালো থাকবে। আমি চাইলে মন্দ থাকবে। আমি চাই না আমার এক ভাড়াটিয়া, অন্য ভাড়াটিয়ার সাথে খাতির করুক। এই ব্যাপারে আমি ভাড়াটিয়াদের কোনো উৎসাহ প্রদান করি না। এটা আমার নীতির বাইরে। তবে আমি আমার কয়েকটা ভাড়াটিয়াকে পছন্দ করি। তাদের ছাড় দেই। অপরাধ করার সুযোগ দেই। এমন কি নীচ তলার ভাড়াটিয়াকে গালি দিতে গোপনে উৎসাহ দেই। আমি একজন ভালো বাড়িওলার মুখোশ পড়ে আছি। আড়ালে আমি মন্দ বাড়িওলা। আমার কাছে নতুন ভাড়াটিয়া আর পুরান ভাড়াটিয়া সব এক। সবাইকে সমান চোখে দেখি। যদিও পুরান চাল ভাতে বাড়ে।

আমার নানা বলতেন- জোর যার মুল্লুক তার।
কাজেই ভাড়াটিয়াদের উচিৎ চুপ করে থাকা। অন্যায় দেখবে, তবু চুপ করে থাকতে হবে। উচিৎ কথাও বলা যাবে না। অনেক কিছু দেখেও চুপ করে থাকতে হবে। যেহেতু ভাড়াটিয়াদের হাতে ক্ষমতা নাই, তাই ভাড়াটিয়াদের রাগ দেখানো বোকামি হবে। রাস্তায়া তো আর থাকা যাবে না। কাজেই বাড়িওলার সাথে কোনো বিবাদে জড়ানো বোকামি হবে। বাড়িওলা চাইলে হিরো থেকে জিরোতে নামিয়ে দিতে পারে। এটা কোনো ব্যাপারই না। দাড়োয়ান রেখেছি। তাঁরা আমাকে তথ্য দেয়। কাজেই ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমার একদল দক্ষ স্পাই আছে। স্পাই রাখতে হয়।

আসল সমস্যা হলো- কোনো মানুষই নিরপেক্ষ নয়।
এজন্য বাড়িওলা ভাড়াটিয়া মিলেমিশে থাকতে পারে না। বুদ্ধিমান ভাড়াটিয়ারা বাড়িওলার সাথে মিলেমিশে থাকে। ভাড়িওলা খুশি না হলে সে-ই ভাড়াটিয়া খুশি থাকতে পারবে না। তাকে চিকনে শাস্তি দেওয়া হবে। কেউ জানবে না, কেউ টের পাবে না। ভদ্রলোকেরা তো আর কোথাও গিয়ে নালিশ করতে পারে না। যদি পারতো তাহলে বাড়িওলার বিরুদ্ধে মামলা করতো, মানব বন্ধন করতো, অনশন করতো। কোনো ভাড়াটিয়াই এসব করে না। এজন্যই সমস্ত বাড়িওলার পাখা গজাইছে। ভাড়াটিয়াদের আশার কথা হচ্ছে- প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যথাসময়ে প্রকৃতি অপরাধের শাস্তি দিয়ে দিবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×