somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামুর গুণগান করি

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামু ভালো লাগে। অন্যান্য ব্লগ থেকে সামু সম্পূর্ন আলাদা।
আমি জোর দিয়েই বলব- অন্যসব ব্লগ থেকে সামু উন্নত। কারন বেশ কিছু ভালো ব্লগারদের লেখা ও মন্তব্য গুলো পড়লেই তা স্পষ্ট বুঝা যায়। হ্যাঁ সামুতে কিছু ব্লগার ফালতু বিষয় নিয়ে পোষ্ট করেন, আবার কিছু ব্লগার ফালতু মন্তব্য করেন। রেষারেষি করেন। আসলে কিছু মন্দ মানুষ সব জাগায়ই থাকে। মক্কা মদীনায়ও ভন্ড লোক আছে। দুষ্টলোক আছে। এক শ্রেণীর স্বভাবই হচ্ছে গুতাগুতি করার। এরা হজ্ব করতে গিয়েও কুনি দিয়ে ভিড়ের মধ্যে গুতাগুলি করে। সামুতেও কিছু অপব্লগার আছে। এরা সামুর পরিবেশ নষ্ট করছে। এডমিনদের এদের বিষয়ে সর্তক থাকতে হবে।

আমি সামুতে এখন প্রতিদিন ২ ঘন্টা সময় দেই।
আমার মনে হয় না সময়টা অপচয় করা হয়। সামুতে এসে অনেক কিছু জানি। অনেক কিছু শিখি। মানুষের জীবনে জানার চেয়ে, পড়ার চেয়ে আর কিছু মূল্যবান নয়। অন্য সব ব্লগের এডমিনদের চেয়ে সামুর এডমিনদের চিন্তা ভাবনা আলাদা। তাঁরা কুসংস্কার মুক্ত। তাঁরা আধুনিক। তাঁরা মুক্তমনা। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালী আর বাংলাদেশের বুদ্ধিমান লোকজন সামুতে আছেন। তাঁরা তাদের চিন্তা-ভাবনা সুন্দর করে সামুতে প্রকাশ করছেন। এটা অবশ্যই ভালো। অন্যদিকে ব্লগ এডমিন আমাকে চরম অপমান করেছেন। তার সুবাদে আরো কিছু কতিপয় অপব্লগার সেই সুযোগ নিয়েছে। প্রকৃতি দুষ্টলোকদের ব্যবস্থা করবে।

সামু'কে আমি ভালোবেসে ফেলেছি।
এখন সামু ছাড়া আমার আর কোনো গতি নেই। প্রতিদিন সামুতে না আসলে আমার ভালো লাগে না। এ এক অন্যরকম নেশা। যে নেশায় ক্ষতি হয় না। সামু টিকে থাকুক, এটাই আমার চাওয়া। সব কিছু মিলিয়ে সামু ভালো। রাস্তার মোড়ে, চায়ের দোকানে ফালতু আড্ডা না দিয়ে সামুতে সময় পার করে দেওয়া ভালো। মানুষ একা হতে পারে, কিন্তু শব্দমুখর। মানুষ যত পড়বে তত জানবে। মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে 'জ্ঞান'। অর্থ্যাত অভিজ্ঞতা। সামু থেকে জ্ঞান অর্জন করা সম্ভব। মানুষের চিন্তা ভাবনা বুঝা সম্ভব। জাতির শিক্ষিতদের মানসিকতা বুঝা সম্ভব। সামু না থাকলে চাঁদগাজীর মতোন একজন ব্লগার কোথায় পেতাম!

সামুতে পোষ্ট গুলো দিয়ে ব্লগারদের মানসিকতা বুঝা যায়।
বাঙ্গালী জাতিদের উন্নতি অবনতি বুঝা যায়। লেখার ধরন ও মন্তব্য গুলো দিয়ে বাঙ্গালীর বুদ্ধি কতটুকু তা মাপা যায়। সব মিলিয়ে শিক্ষিতদের মিলনমেলা এই সামু। দেশ বিদেশের সমস্ত বাঙ্গালীরা সামুতে আছেন। তাঁরা লিখছেন, মন্তব্য করছেন। কুটুকচালিতা করছেন। হিংসা করছেন। ভালোবাসছেন। গালি দিচ্ছেন। শ্রদ্ধা করছেন। মানুষ জানছে, নিজেকে বিকশিত করছে। সব কিছু মিলিয়ে সামুকে টিকে থাকতে হবে। তাতে বাঙ্গালীর ভালো হবে। মঙ্গল হবে। টিকটক, ফেসবুক দিয়ে বাঙ্গালীর মঙ্গল হবে না। তাই আমি সামুর মঙ্গল কামনা করছি। সামু এবং সামুর ব্লগারদের জন্য আমার শুভকামনা রইলো।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×