somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনের গল্প- ৭১

১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

১। আমাদের মহল্লায় দুটা টেইলার্সের দোকান আছে।
একটা রাস্তার শুরুতে, একটা একটা রাস্তার শেষে। টেইলার্স দুটো নতুন জামা কাপড় সেলায় না। টুকটাক কাজ করে। এই দুই দোকানে আমি মাঝে মাঝে যাই। আড্ডা দেই। চা খাই। গল্প করি। প্রথম দোকানটার নাম কামাল টেইলার্স। কামাল টেইলার্সের কামাল ভাই আমাকে খুব মহব্বত করেন। কয়েকদিন তার দোকানে না গেলেই রাগ করেন। একদিন তার দোকানে গেলাম। গল্প করছি। কামাল ভাই বললেন, রাজীব ভাই দোয়া করবেন। চল্লিশ দিনের চিল্লায় যাচ্ছি। আমি তো অবাক! এই লোক বলে কি! আমি বললাম, দোকান ভাড়া মাসে দশ হাজার। বিদ্যু বিল আছে। আপনার সংসারের খরচ আছে। স্ত্রী আছে, এক ছেলে আছে। তাদের রেখে আপনি যাবেন? এটা ঠিক হবে। কামাল ভাই বললেন, আমি যাচ্ছি আল্লাহর রাস্তায়। আল্লাহই আমার পরিবারকে দেখবেন। আমি বললাম, দোকান ভাড়া কিভাবে দিবেন? কামাল ভাই বললেন, সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন। চিল্লা থেকে আশার পর দেখবেন, আল্লাহর অনেক রহমত পাবো।

কামাল ভাই চলে গেলন চিল্লায়।
এখন আমি জামাল টেইলার্সে যাই। জামাল ভাই খুব ব্যস্ত। অন্য একটা দোকান বন্ধ। তাই প্রচুর কাজ তার দোকানে। রাত বারোটা পর্যন্ত কাজ করেন জামাল ভাই। কাজ বেশি তাই উনি একজন লোক রেখেছেন, নতুন একটা মেশিন কনেছেন। বেশ রমরমা অবস্থা। দেখে ভালো লাগে। এদিকে কামাল ভাইয়ের স্ত্রী কোনো রকমে দোকান থেকে বাকিতে চাল ডাল কিনে জীবন কাটাচ্ছেন। কামাল ভাই চল্লিশ দিনের জন্য গেলেও ফিরলেন ৫৩ দিন পর। একদম শুকিয়ে গেছেন। নানান অসুখ বাধিয়েছেন। চিকিৎসা করাবেন টাকা নেই। এদিকে দোকান ভাড়া বাকি পরে গেছে, বাসা ভাড়া বাকি পরে গেছে। মুদি দোকানেও অনেক বাকি জমেছে। আল্লাহর রাস্তায় অর্থ্যাত চিল্লায় না গেলে আজ তার এই অবস্থা হতো না। অন্যদিকে জামাল ভাই চিল্লায় না গিয়ে সুন্দর ব্যবসা চালিয়ে গেছেন। আমি কয়েকজনকে বলে কামাল ভাইকে কিছু টাকা উঠিয়ে দিলাম। চিকিৎসা চলছে। সম্ভবত কামাল ভাইকে গ্রামে চলে যেতে হবে।

২। আমাদের মহল্লায় এক বাড়িতে অনুষ্ঠান।
বিরাট আয়োজন। লাইটিং করা হয়েছে। কিন্তু অনুষ্ঠান হয়েছে দুপুরবেলা। বাড়ির ছাদে পেন্ডেল টানানো হয়েছে। চারিদিকে অনেক গুলো ফ্যান চলছে। বড় এক গরু আনা হয়েছে। কয়েকটা ছাগল। অনেক গুলো মূরগী। বেশ ধুমধাম অবস্থা। অনুষ্ঠানে আমাদের দাওয়াত করা হয়েছে। বাসা থেকে আমি একাই গেলাম। খালি হাতে তো আর যাওয়া যায় না। আমি দশ কেজি নানান রকম ফল নিয়ে গেলাম। কারন, এটা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান নয়। এক পিচ্চি মেয়ে কোরআন খতম দিয়েছে। যাইহোক, রোষ্ট, টিকিয়া, বোরহানি, রেজেলা, জর্দা, খেজুর, দই, মিষ্টি কিছুই বাদ যায়নি। রান্নাও হয়েছে বেশ। একদম কবজি ঢুবিয়ে খেলাম। বাবুর্চিকে বললাম, ভাই সাহেব আপনার হাতে যাদু আছে। পুরো মহল্লার মানুষ ছাড়াও অসংখ্য মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। এলাকার কাউন্সিলর পর্যন্ত এসেছেন। লোকজন পাগলের মতো খাচ্ছে। কামরুল ভাই দেখিয়ে দিলেন অনুষ্ঠান কাকে বলে। খাওয়া কাকে বলে।

কামরুল ভাই আমাকে বললেন,
আমার মেয়েটার জন্য খাস দিলে দোয়া করবেন রাজীব। মেয়ে কোরআন খতম দিয়েছে। এটা যে কত বড় নেয়ামত বলে বুঝাতে পারবো না। আল্লাহ না চাইলে কেউ কোরআন খতম দিতে পারে না। আমি বললাম, মাশাল্লাহ। অবশ্যই দোয়া করি। কামরুল ভাই বললেন, আর কিছুক্ষন থাকুন। খাওয়া শেষে দোয়া হবে। আমি বললাম, বেশ, আছি আমি। কামরুল ভাই বললেন, যে হুজুর আমার মেয়েকে আল্লাহর পাক কালাম শিখিয়েছে সে একটা মোবাইল চেয়েছে। তার নাকি একটা দামী মোবাইলের খুব শখ। বাইশ হাজার টাকা দিয়ে তাকে একটা মোবাইল কিনে দিয়েছি। নতুন একটা পাঞ্জাবী দিয়েছি। সাথে দুই কেজি মিষ্টি ও এক কেজি খেজুর।

যাইহোক, একসময় দোয়া শুরু হলো- হুজুর প্রথমে কিভাবে তার ছাত্রীকে অতি অল্প সময়ে কোরআন শিখিয়েছেন সেটা বললেন। সাথে আরো বললেন, অনেক হুজুর দু বছর হয়ে যায় ছাত্রছাত্রীকে আমপাড়া শেষ করতে পারে না। এই চ্যাংড়া হুজুর কামাল ভাইকে চিল্লায় যাওয়ার বুদ্ধি দিয়েছিলেন। হুজুর এখনই দোয়া শুরু করবেন। তার আগে হুজুর দুটা হাদীস বললেন। কিন্তু গুছিয়ে সুন্দর করে বলতে পারেন নি। আউলায়ে ফেলেছেন। আসলে অল্প বয়সী হুজুর। অভিজ্ঞতা কম।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×