somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- (সাতচল্লিশ)

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ জামাল সারাদিন যে বইটি পড়ে শেষ করলো- সেটার নাম- 'ঈশ্বরপুত্র'।
লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে, তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান 'ঈশ্বরপুত্র'। যাইহোক, শাহেদ জামাল এক মগ চা নিয়ে ব্যলকনিতে এসে দাঁড়ালো। রবীন্দ্রনাথের চেয়ে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনেক বেশি। অথচ লোকে রবীন্দ্রনাথের বন্দনা বেশি করে। এর কারন কি? আবার রবীন্দ্রনাথের চেয়ে তার দাদা দ্বারকানাথের অবদান অনেক বেশি। অথচ ভারতবর্ষের লোকজন দ্বারকানাথের নাম একবার নিলে রবীন্দ্রনাথের নাম দশ বার মুখে নেয়।

সম্প্রতি শাহেদ জামাল চোখের ডাক্তার দেখিয়েছে।
ইদানিং তার খুব মাথা ব্যথা হয়। শাহেদ জামালের মা বলেছেন, তুমি চোখের ডাক্তার দেখাও। শাহেদ গেলো চোখের ডাক্তারের কাছে। ডাক্তার মহিলা বললেন, সমস্যা কি? শাহেদ বলল, মাথা ব্যথা করে। ডাক্তার হেসে বললেন, তাহলে মাথার ব্যাথার ডাক্তারের কাছে যান। চোখের ডাক্তারের কাছে কেন? যাইহোক, ডাক্তার চোখ দেখলেন। চশমা দিলেন। চোখের একটা ড্রপও দিলেন। সেই ড্রপ দুই মাস ব্যবহার করতে হবে। সেই চশমা শাহেদ এখনও টানা পাঁচ মিনিট পড়েনি। কারন চশমার ফ্রেম পছন্দ হয়নি। অবশ্য ডাক্তার বলেছেন, চশমা সব সময় পড়তে হবে না। বই পড়ার সময় পড়লেই চলবে। ছোট লেখা পড়তে শাহেদ জামালের বেগ পেতে হয়। কাছের জিনিস দেখতেও সমস্যা। দূরের জিনিস ঠিকঠাক আছে।

Spectacle শব্দের অর্থ- মনোরম দৃশ্য।
মজার বিষয় হচ্ছে- Spectacles অর্থ- চশমা। আরো একটা ব্যাপার শাহেদ জামালের বেশ মজার মনে হয়েছে। তা হলো- চশমা শব্দটার একটা সমার্থক শব্দ হচ্ছে উপনেত্র। যার অর্থ দাঁড়ায়- 'চোখের মতো'। সে যাকগে, আসল কথা হচ্ছে গতকাল রাতে শাহেদ একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা বেশ ভয়াবহ। একটা ঘর। পুরো ঘরে সাদা রঙ করা। জানালার পর্দা গুলো সাদা। এমনকি ফ্লোরের টাইলস গুলোও সাদা। এই ঘরটা কোথায় শাহেদ জানে না। এই ঘরে সে কি করে এলো সেটাও সে জানে না। ঘরে একটা খাট। খাটে একজন শুয়ে আছে। তার সমস্ত শরীর সাদা কাপড়ে ঢাকা। মৃত্যু মানুষকে এভাবেই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। শাহেদ জামাল খাটের কাছে যায়। এবং ভয়ে ভয়ে সাদা কাপড়টা সরায়। এবং সে নিজেকেই দেখতে পায়।

শাহেদ অনেকদিন ধরে রমনা পার্কে যায় না।
সে শুনেছে পার্ক এখন আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে। একদম সাজানো গোছানো টিপটপ। কিন্তু এখন যখন তখন পার্কে যাওয়া যায় না। নিয়ম বেঁধে দিয়েছে। পার্কে যাবার আবার নিয়ম নীতি কি? মানুষের যখন ইচ্ছা তখন যাবে। কত দুপুর সে পার্কে ঘুমিয়েছে। পার্কের সমস্ত বাদাম বিক্রেতা, চা বিক্রেতা তাকে চিনতো। এমনকি ভিক্ষুকরাও শাহেদ জামালকে খুব ভালো করে চিনতো। শাহেদ কয়েকদিন পার্কে না গেলেই চা বিক্রেতা, বাদাম বিক্রেতা আর ভিক্ষুকরা তার খোজ নিতো। পার্ক কোন মন্ত্রনালয়ের আন্ডারে? ওদের সাথে কথা বলতে হবে। যেন তাঁরা পার্ক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখে। দরকার হলে শাহেদ জামাল পত্রিকাতে এ বিষয়ে লিখবে।
শাহেদের ঢাকা শহরের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে রমনা পার্ক।

শাহেদ আজ যাবে তার বন্ধুর বাসায়।
বন্ধুর নাম রাজীব নূর। 'নিজেকে মৃত দেখা' রাজীব নিশ্চয়ই এর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে। এইসব বিষয় সে ভালো বুঝে। তাছাড়া রাজীবের স্ত্রী সুরভি ভাবী বেশ ভালো রান্না করে। শাহেদ রাজীবের বাসায় গেলে তাঁরা ডিনার খাইয়ে দিবেই। শাহেদ জামাল কি মনে করে একটা সাড়ে তিন কেজি ওজনের রুই মাছ কিনে নিলো। মাছ দেখে সুরভি অবাক! বলল মাছ কেন? শাহেদ বলল, ভাবী অনেকদিন আগে আপনার হাতে রুই পোস্ত খেয়েছিলাম। সেই স্বাদ আজও মুখে লেগে আছে। আজ আমি রুই পোস্ত খাবো। সুরভি বলল, কিন্তু রুই মাছ তো ফ্রিজে আছে। শাহেদ বলল, ফ্রিজের মাছ খাবো না। টাটকা মাছ খাবো। প্লীজ ভাবি পোস্ত করুণ। আর প্লেন পোলাউ। সুরভি রান্নাঘরে গেলো। বসার ঘরে দুই বন্ধু বসলো। শাহেদ বলল, বন্ধু একটা স্বপ্ন দেখেছি। সেটার ব্যাখ্যা বলে দাও।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×