somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এলোমেলো এবং অসমাপ্ত

০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রকৃতি চলে নিজের নিয়মে, তেমনি এই জীবন।
এ এক অদ্ভুত আলোক। অপরাহ্নের পর ঠিকই সন্ধ্যা নামে। কেউ কেউ এতদিন পর মনে করছে, এবার সন্তানদের মাদ্রাসা থেকে ছাড়িয়ে ইংরেজি স্কুলে আর ভরতি না করালেই নয়। চক্ষু ধাঁধিয়ে যাওয়া যুবক, পথভ্রষ্টা কিংবা নির্যাতিতা নারী এবং শত শত দরিদ্র মানুষ হাত তুলেছে প্রভুর কাছে। ফলাফল শুন্য। অন্যপাশে শেষ হচ্ছে ব্র‍্যান্ডির বোতল। এবার মস্তিষ্ক চাঙ্গা হবে। ধনী মেয়েরা নগ্ন হয়ে আয়নায় নিজেকে দেখছে।

মসজিদে মসজিদে নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছে।
চারিদিকে শীতের আমেজ। নব্য ধনীরা কিনছে গাড়ি, ফ্লাট। এসব দূর থেকে দেখলে মনে যেন আঁকা ওয়াটার কালারের এক ছবি। অল্প কিছু মানুষ চিন্তা করে যাচ্ছে ধর্ম সংস্কারের, শিক্ষা বিস্তারের, নারী মুক্তির, সংস্কৃতির জাগরণের, সম্পর্কের উন্নতির, দারিদ্র্য নিবারনের। আশার কথা হচ্ছে কয়েকটি প্রদীপ জ্বলছে। এই মুহুর্তে লাট সাহেবেরা মদ্যপানে ব্যস্ত। ঝারবাতির আলোয় দেখা যায় নব্য ধনীদের দাপাদাপি। আসলে তারা সুখী নয়।

আমি অবোধ বালকের মতো বাঁশের কঞ্চি দিয়ে তলোয়ার বানিয়ে মনে মনে সেনাপতি সাজি, দুষ্টলোকদের শাস্তি দেই। রাত্রির পর আসে ভোর। মনে হয় নতুন কিছু ঘটবে। সময় এখন মধ্যরাত। পুরো শহর নিস্তব্ধ। মানুষ বেঁচে থাকে প্রত্যাশায়। অথচ ঈশ্বর বধির ও দৃষ্টিহীন। মানুষের আকুতি মিনতি তার কাছে মূল্যহীন। অসহায় মানুষের আছে শুধু দীর্ঘশ্বাস। কেউ কেউ অন্যের স্পর্শ বাঁচিয়ে চলতে পারে না। অনেকের শোক হয়। কিন্তু সকলে শোকে কাঁদে না। কাঁদতে হয় বলেও অনেকে কাঁদে।

রুশো, ভলতেয়ার থেকে শুরু করে ওডিসি, মহাভারত সব পড়া শেষ।
হাতিঘোড়া তো কিছু হলো না। নাকি পুরোটাই সময়ের অপচয়! আসলে ঈশ্বর নেই। মহান সত্য হলো ক্ষুধা। তবে কেন অদৃশ্য ভাবে পেছনে টানে। ধর্ম, জাতি, শিক্ষা এবং সাহিত্য একসঙ্গে পাওয়া যায় না। তাই তো সুফল আসে না। তোমার বুকে ব্যথা, তোমারই ভুলের জন্য। রাত এগারোটায় হাইকোর্টের সামনে একটা মেয়ে একা দাড়িটা ছিলো। মেয়েটি কে? তাকে কেন বারবার মনে পড়ে? তোমাদের জয় হোক। সকলে বেঁচে থাকুক। কোনো শালা তো মরতে চায় না।

এলোমেলো এবং অসমাপ্ত রচনা গুলো এবার শেষ করতে হবে।
সময় ফুরিয়ে যাচ্ছে। মানুষ শুধু ব্যক্তিগত দুঃখ ছাড়া অপরের দুঃখ সম্পর্কে মনোযোগ দিতে চায় না। যার যা মন চায় লেখা উচিত। কাউকে লিখতে বাধা দেওয়া অন্যায়। অনেকেই অনেক কিছু লিখেছেন। মানুষ লিখতে চায়। কৈফিয়ত দিতে চায় না। যীশু বা কৃষ্ণ আজকের দুনিয়ায় অচল। অথচ তাদের বানী আজও মানুষ কে বেচে থাকতে শেখায়। সময় শেষের দিকে। ঘন্টা আসন্ন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×