
'প্রাক্তন' মুভিতে প্রসেনজিৎ ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঋতুপর্ণাকে বলেছিলো-
'তারপর আমার সন্তানের জন্ম হয়। জানো, নিজের সন্তানের থেকে এতো সুন্দর পৃথিবীতে অন্য কিছু হয় না'।
একটা মুখ দেখে একসাথে অনেকগুলো প্রতিজ্ঞা করে ফেলা যায়। সৃষ্টি থেকে সৃষ্টিকর্তার সৃষ্টি করার দৃশ্যায়নে নারীর দায়বদ্ধতা যে একবার মা হওয়াতেই যথেষ্ট, বাবা হয়ে এর থেকে বিশেষ কোনো দৃষ্টান্ত থাকবার প্রয়োজনীয়তা অমূলক। আল্লাহ মানুষকে অশেষ করুণা না করলে মানুষ এতো সুন্দর কিছু পাবার নিছক যোগ্যতা রাখে না। ভালোবাসি জগতের সমস্ত মা'কে যারা বৃক্ষ হয়ে পৃথিবীর বুকে ফলের আধার হন। চোখের সামনে একটা শিশুর বেড়ে ওঠা দেখাটা দারুন আনন্দের ব্যাপার। আপনাদের আজ আমার কন্যার কিছু ছবি দেখাবো।
১।

একটি শিশু পৃথিবীতে এসেই চিৎকার করে কান্না করে।
২।

দুধ খেয়ে কান্না থামে। তারপর শিশু আরামে ঘুমায়।
৩।

শিশু হাসপাতাল থেকে বাসায় ফেরে। অলরেডি তার নাম রাখা হয়ে গেছে।
৪।

শিশুর বাবা মা নবজাতককে নিয়ে আহ্লাদ করে। কেক কাটে।
৫।

শিশুর বাবা শিশুকে কোলে নেয়।
৬।

পিতা কন্যা দুজন দুজনকে মুগ্ধ হয়ে দেখে!
৭।

শিশুর ঘুম ভেঙ্গে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে।
৮।

দুই বোন খেলা করতে করতে ঘুমিয়ে যায়।
৯।

আদর ভালোবাসায় শিশু বড় হতে থাকে।
১০।

চারপাশে শিশু যা দেখে ভীষন অবাক হয়।
১১।

একদিন শিশু একা একা বসতে শিখে যায়।
১২।

একদিন সেই ছোট শিশু একা একা দাঁড়াতে শিখে যায়।
১৩।

হাঁটতে শিখে যায়।
১৪।

এক বছর পার করে শিশু নিজের রাগ ভালোবাসা প্রকাশ করতে শিখে যায়।
১৫।

মাকে দেখে শিশু নামাজ পড়তে শিখে যায়।
১৬।

বাবার সাথে বেড়াতে যায়।
১৭।

জুতো কিনতে বাবার সাথে মার্কেটে যায়।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০