somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামহোয়্যারইন ব্লগ সাইটটি জনপ্রিয় করার উপায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বাংলা একাডেমিকে বলতে হবে-
তাঁরা যেন প্রতি বছর একজন ব্লগারকে রাষ্ট্রীয় ভাবে পুরস্কার প্রদান করেন। যারা ব্লগিং করেন তাঁরা এই দেশের মানুষ। এই দেশের সুবিধা অসুবিধা নিয়ে লিখেন। কাজেই বাংলা একাডেমির উচিৎ প্রতি বছর একজন ব্লগারকে সম্মান দেখানো। বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে দেখা করে সরাসরি তার হাতে আবেদন পত্র জমা দিতে হবে। কাজ না হলে সংস্কৃতি মন্ত্রীর কাছে যেতে হবে। খুব অসম্ভব কিছু না। লেগে থাকলেই সম্ভব হবে।

২। লেখালেখির জন্য- বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর পুরস্কার প্রদান করে।
যেমন জেমকন সাহিত্য পুরস্কার। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার। হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ইত্যাদি। এরকম একটি প্রতিষ্ঠান খুঁজে নিতে হবে যারা প্রতি বছর একজন ব্লগারকে লেখালেখির জন্য যে কোনো একটি ক্যাটাগরিতে পুরস্কার দেবেন। অসম্ভব কিছু না। বাংলাদেশে পুরস্কার দেওয়ার মতো প্রতিষ্ঠানের অভাব নেই। তাছাড়া সামুতে সব শ্রেণীর ব্লগার আছে। কেউ না কেউ ঠিকই এগিয়ে আসবেন। যেমন ধরুন, আমি আমার মৃত বাবার নাম দিয়ে একটা পুরষ্কারের ব্যবস্থা করবো। প্রতি বছর একজন ব্লগারকে পুরস্কার দেওয়া হবে।

৩। যে কোনো একটি টিভি চ্যানেলের সাথে আলাপ করতে হবে।
তাঁরা যেন প্রতি সপ্তাহে একজন ব্লগার, একজন রাজণিতিবিদ এবং একজন ব্যবসায়ীকে নিয়ে টক শো করে। জানি টিভিতে আঘা ঘণ্টার অনুষ্ঠানে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ আছে। স্পন্সর পাওয়া যাবে। টিভি চ্যানেলের বিজ্ঞাপন পাওয়া যাবে। স্পন্সর এক লাখ টাকা পাওয়া গেলে ৪০ হাজার টাকা খরচ হয়েও ৬০ হাজার টাকা লাভ থাকবে। বহু লোক এভাবে ব্যবসা করে যাচ্ছে। সামুর কল্যাণের জন্য একদল নিবেদিত লোক লাগবে। প্রয়োজনে টাকা দিয়ে হলেও এরকম লোক নিয়োগ করতে হবে। সময় দিতে হবে। শ্রম দিতে হবে। তবেই না সফলতা আসবে।

৪। প্রতি বছর বইমেলা হয়।
বইমেলাতে অবশ্যই-অবশ্যই স্টল নিতে হবে। একমাস বইমেলা করলে খরচ বেশি হবে না। যদি বইমেলা নীতিমালায় কোনো ব্লগকে জায়গা দেওয়া না হয় তাহলে অন্য উপায় আছে। হতাশ হওয়ার কিছু নেই। স্টল পাওয়া যাবেই। বাংলাদেশে সব সম্ভব। স্টলে বড় করে লেখা থাকবে- 'সামহোয়্যারইন ব্লগ'। একমাসে সারা বাংলাদেশে এক কোটি শিক্ষিত লোক বইমেলাতে আসেই। পত্রপত্রিকায় সবারই অনেক ভাই ব্রাদার আছে। তাদের দিয়ে প্রতি সপ্তাহে একজন ব্লগারকে নিয়ে লেখাতে হবে। দেশের প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্তদের সাহায্য জন্য সামুর একটা টিম রাখতে হবে। তাঁরা সাহায্যের জন্য যেন ঝাঁপিয়ে পড়ে।

৫। দেশের গুনীজনদের দিয়ে সামুতে লেখাতে হবে।
যেমন ধরুন, মুহম্মদ জাফর ইকবাল স্যার। আওয়ামীলীগের ওবায়দুল কাদের সাহেব। তিনি লেখালেখি করেন। তারপর ধরুন, হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন। এরকম লোকদে দিয়ে জোর করে লেখাতে হবে। লেখা আদায় করে নিতে হবে। প্রয়োজনে সম্মানি দিয়ে হলেও তাদের দিয়ে সামুতে লেখাতে হবে। পত্রিকা অফিস গুলো ঈদ সংখ্যা যেভাবে বের করে, ঠিক সেভাবে। এরকম লোক সামুতে লিখলে দেশের লোকজন খুঁজে খুঁজে তাদের লেখা পড়বে। এদের ধরে লেখা আদায় করা খুব কঠিন কিছু না। এরকম করতে পারলে- আলেক্সা র‍্যাংকিং সামু সবাইকে ছাড়িয়ে যাবে। সামুর এডমিনের, সামুর টিমের তীব্র ইচ্ছা থাকলে সামু বদলে ফেলা সম্ভব। সারা বাংলাদেশ কাঁপিয়ে দেওয়া সম্ভব। অবশ্য সামুর উন্নতির জন্য দুই হাতে টাকা খরচ করতে হবে, একথা সত্য।

৬। ১৬ ডিসেম্বর, ২১ শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ- ইত্যাদি বিশেষ দিনে-
ব্লগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে হবে। এমনকি প্রধানমন্ত্রীর জন্ম দিনে পত্রিকায় বড় করে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানাতে হবে সামুর পক্ষ থেকে। যখন ক্রিকেট খেলা হবে, তখন সামুর ক্রিকেট প্রেমীরা মাঠে খেলা দেখতে যাবে সামুর ব্যানার নিয়ে। প্রবাসীরা প্রবাসে প্রতি বছর অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে তাঁরা বাংলাদেশ থেকে কাউকে না কাউকে দাওয়াত করে নিয়ে যান। প্রবাসীরা যেন কমপক্ষে একজন ব্লগারকে দাওয়াত করে নিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে।

৭। সামুর ব্লগারদের নিয়ে প্রতি মাসে-
একটা নির্দিষ্ট জায়গায় কমপক্ষে একটা সমাবেশের আয়োজন করতে হবে। যার নাম হবে 'ব্লগার সমাবেশ'। সমাবেশে দেশের একজন গুনীজনকে আমন্ত্রন করে আনতে হবে। এই সমাবেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও দেশের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার চুম্বক অংশ ছবিসহ দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল গুলোতে ছাপানোর ব্যবস্থা করতে হবে।

আমি অল্প কয়েকটা উদাহরন দিলাম।
এরকম বেশ কিছু পরিকল্পনা হাতে নিলে- সামুতে অনেক দূর এগিয়ে যাবে। অসম্ভব কিছু না। আমি নিজের চোখে দেখেছি, গ্রাম থেকে পোলাপান এসে একটা সাইট খুলে ঢাকা শহরে গাড়ি বাড়ি করে ফেলেছে। তাঁরা তেমন শিক্ষিতও না। টানা দুই বছর চেষ্টা চালিয়ে গেলে সামুর ভবিষ্যৎ উজ্জ্বল। তাছাড়া সামু থেকে বিজ্ঞাপন দিয়ে মোটা অংকের টাকা আয় করা সম্ভব।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×