যদি হঠাৎ একদিন অন্ধ হয়ে যাই!
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
একদিন ভোরবেলা ঘুম থেকে উঠবো-
ঘুম থেকে উঠে অনুভব করবো,
আমি চোখে কিছু দেখতে পারছি না!
আমি অন্ধ হয়ে গেছি,
ডাক্তার দেখাবো। ডাক্তার বলবেন, স্যরি।
আপনার চোখ আর ভালো হবে না।
বাকিটা জীবন অন্ধ হয়ে কাটাতে হবে,
ভাবতেই ভীষন কষ্ট হয় বুকের গভীরে।
দাদাজান একদিন সকালে ঘুম থেকে উঠে অনুভব করেছিলেন,
তিনি অন্ধ হয়ে গেছেন,
কোলকাতা নিয়ে গিয়েও দাদার চোখ আর ভালো হলো না।
তখন তার মাত্র পয়ত্রিশ বছর,
বাকি পয়ত্রিশ বছর তিনি অন্ধ হয়ে কাটালেন।
আমারও এমনটাই হবে,
সকাল দুপুর সন্ধ্যার অনুভূতি পাবো না
আকাশ ভরে মেঘ জমলে দেখতে পাবো না
শীতের কুয়াশা দেখতে পাবো না
জোছনা রাত দেখতে পাবো না
প্রিয় মানুষের মূখ দেখতে পাবো না
আহ কি কষ্ট! কি কষ্ট! ভীষন কষ্ট
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন