somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বসন্ত আর ভালোবাসা দিবস নিয়ে দুই চার লাইন

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে...


মানুষের হাসি মুখ দেখতে আমার খুব ভালো লাগে।
বাংলাদেশ একটা দরিদ্র দেশ। দেশের বেশির ভাগ মানুষ গরীব। আজ ঢাকা শহরের সব মেয়ে শাড়ি পড়েছে। যেন চারিদিকে শুধু হলুদ প্রজাপতি। ছোট ছোট বাচ্চারাও সেজেছে। সবাইকেই খুব সুন্দর লেগেছে। কেউ কেউ আবার মাথায় ফুল দিয়ে বানানো মুকুট পড়েছে। মেয়ে গুলো তার প্রিয় মানুষের সাথে হাঁটছে, রিকশায় করে ঘুরছে- গল্প করছে। সবার মুখে এক আকাশ হাসি আর আনন্দ। একই সাথে আজ দুটা বিশেষ দিন। বসন্ত ও ভালোবাসা দিবস। প্রতিটা বিশেষ দিনে সকলের আনন্দ করা উচিৎ।

আমাদের সবার'ই দুঃখ-কষ্টের শেষ নেই।
আমরা প্রতিদিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, ধুলো-বালিতে সারা শরীর মাখি, বাসে কোনো রকমে উঠতে পারলেও সিট পাওয়া যায় না, চাপাচাপি করে দাঁড়িয়ে থাকতে হয়। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকি, প্রতিদিন বেশ কয়েকবার ক্ষুদ্র ক্ষুদ্র অপমানের ভেতর দিয়েও যেতে হয়। চারপাশে দুষ্ট লোকের অভাব নেই। দরিদ্র একটা দেশে, বিশেষ একটা দিনে সবাই আনন্দ করছে। সবার মুখে হাসি- এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এই তো আমি লেখাটা শেষ করেই মেয়েকে নিয়ে বেড়াতে বের হবো।

তরুণ তরুণীদের স্বচ্ছ পবিত্র হাসিমুখ আর ভালোবাসাবাসির দৃশ্য গুলো দেখতে খুব ভাল লাগে।
মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানূষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি। একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে। এজন্য মানুষ ভালোবাসার এত জয়গান করে।

অনেকদিন আগে আমাকে একটি মেয়ে বলেছিলো- তুমি যে আমায় ভালোবাসো, তোমার যোগ্যতা কি?
আমি অযোগ্য, মেয়েটিকে মুগ্ধ করবার মতো কোনও গুন আমার জানা নেই। আমি কেবল একটি কাজই জানি, দেয়ালের সামনে দাঁড়িয়ে মাথা পায়ের কাছে, পা মাথার কাছে, খানিকটা সময় দাঁড়িয়ে থাকতে। হুমায়ূন আহমেদের কোনো বইয়ে পড়েছিলাম- 'ভালোবাসা মানেই এক ধরনের সর্বনাশ। একজন মানুষ যখন আরেকজনকে সত্যিকার ভালোবাসে তখন তার নিজের বলে আর কিছু থাকে না। তার সব কিছুই চলে যায় সেই মানুষটির কাছে। শরীর, মন, প্রতিমুহুর্তের ভাবনা, স্বপ্ন এবং ভবিষ্যৎ। এর'চে বড় সর্বনাশ মানুষের আর কি হতে পারে'?

আমার কাছে বিশেষ দিন মানে খানাপিনা।
সুরভিকে বলেছি, রাতে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করতে। চিংড়ি আছে ফ্রিজে। ফ্রাই করতে বলেছি। স্যুপ তো করতে হবেই। স্যুপ ছাড়া চায়নিজ খাবার অসম্পূর্ন থেকে যায়। আর সিজলিং মিজলিং আমার পছন্দ না। একগাদা সস দিয়ে মিষ্টি করে ফেলে। গত পরশু এক চায়নিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। ভালো হয়নি। একদম ফালতু। এজন্য আজ সুরভিকে রান্না করতে বলেছি। সুরভির রান্না ভালো। খেয়ে আরাম পাই। বিকেলে আমার ধার্মিক ভাবীর বাসায় দাওয়াত আছে। ভাবীকে আমার ভালো লাগে না। হঠাত যারা ধার্মিক হয়ে যায় আর হঠাত যারা ধনী হয়ে যায় তাঁরা বিপদজনক। এদের বিষয়ে সাবধান থাকতে হবে।

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
আনন্দে থাকুন। কমপক্ষে টানা ৮ ঘন্টা ঘুমাবেন। প্রচুর পানি খাবেন। সবজি বেশী খাবেন। মাংস কম খাবেন। পারলে দেশী মাছ খাবেন। চাষের মাছ না খেয়ে সমুদ্রের মাছ খাবেন। প্রতিদিন কমপক্ষে তিনশ' গ্রাম ফল খাবেন। ফাস্ট ফুড এড়িয়ে যাবেন। বাবা মায়ের খেয়াল রাখবেন। মুরুব্বীদের সম্মান করবেন। শিশুদের ভালোবাসবেন। ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়াবেন। কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করবেন। আজ বিদায় নিচ্ছি। বসন্তের শুভেচ্ছা জানাই। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×