somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দিকদারি

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

কাজের মেয়েটা চোখ বড় বড় করে কথা শুনছে।
শাহেদ তাকে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জ্ঞান দিচ্ছে। মেয়েটার নাম জুই। অনেকে জুই নামে চন্দ্রবিন্দু দেয়। এই মেয়ে দেয় না। মেয়েটা শাহেদ কে পীর ফকির মনে করে। জুইয়ের ধারনা শাহেদের অলৌকিক ক্ষমতা আছে। কারন জুই এ বাসায় এসেছে মাত্র দুই মাস। এর আগে সে শাহেদকে চিনিতো না, জানতো না। অথচ শাহেদ তার অতীত ইতিহাস সব বলে দিয়েছে। একবার যে জুই সাপের কামড় খেয়েছিলো সে কথাও বলে দিয়েছে। জুইয়ের ধারণা শাহেদ জামালের সাথে একটা জ্বীন আছে। এই জ্বীনের মাধ্যমে শাহেদ সব রকম খোঁজ খবর পেয়ে যায়। জ্বীনের প্রতি জুইয়ের অনেক ভক্তি শ্রদ্ধা। জুই শাহেদ জামালকে খুবই খাতির করে। না চাইতেই চা দেয়। ফ্রিজে মজার কোনো খাবার থাকলে বের করে দেয়। চাকর, দাড়োয়ান, মুদি দোকানদার, চায়ের দোকানদার- এই শ্রেনীর লোকজন শাহেদ জামালকে খুব মানে। এমনকি বাজারে যে লোকটা মাছ কাটে সে-ও শাহেদ জামালকে খুব খাতির করে।

শাহেদ বলল, জুই তুমি কি কারো হাতের তালুতে তিল দেখেছো?
জুই বলল না দেখি নাই। হাতের তালুতে তিল হয় না। শাহেদ বলল, খেয়াল করে দেখবে মানুষের শরীরে অনেক জায়গায় তিল আছে। কিন্তু কারো হাতের তালুতে তিল নেই। কিন্তু যারা ভাগ্যবান এবং যাদের এক্সট্রা পাওয়ার থাকে তাদের হাতের তালুতে তিল থাকে। জুই বলল, আপনার হাতটা দেখি ভাইজান। আমার মন বলছে, আপনার হাতের মাঝখানে তিল আছে। এই জন্যই আপনি সবার থেকে আলাদা। শাহেদ বলল, আমি কাউকে আমার হাত দেখাই না। অথচ জুই খুব আবদার করছে, তাকে হাত দেখাতেই হবে। সে দেখবে- শাহেদ জামালের হাতের তালুতে তিল আছে কিনা। কারন, যাদের হাতের তালুতে তিল থাকে তাঁরা অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ। শাহেদ জানে তিল বা হাতের রেখাতে আসলে কিছুই থাকে না। মানুষের ভাগ্য নির্ভর করে তার কর্মের উপর। বিজ্ঞানের অগ্রগতি জ্যোতিষ শাস্ত্রকে কোনঠাসা করে ফেলেছে। জ্যোতিষ শাস্ত্র তো অতি সামান্য বিষয়, ধর্মকেই পেছনে ফেলে দিচ্ছে।

শাহেদ তার হাত দেখালো।
জুই দেখল শাহেদ জামালের হাতের তালুর ঠিক মাঝখানে একটা তিল। তিল দেখে জুই ১০০% নিশ্চিত হলো শাহেদ জামাল সাধারন কেউ না। সে এখন শাহেদ জামালকে পুরোপুরি বিশ্বাস করে। শাহেদ বলল, জুই তুমি কি চিকেন ফ্রাই করতে পারো? জুই বলল, পারি। আর না পারলেও সমস্যা নাই। ইউটিউব দেখে এখুনি শিখে নিচ্ছি। শাহেদ টিভিতে নিউজ দেখছিলো। আঘা ঘন্টা পর জুই চিকেন ফ্রাই বানিয়ে নিয়ে এলো। শাহেদ গরম গরম চিকেন ফ্রাই খেয়ে নিলো। মেয়েটা বুদ্ধিমতি আছে। সাথে সস দিতে ভুলেনি। একটু পর নিয়ে এলো চা। শাহেদ বলল, চা'তে এক চামুচ কফি মিশিয়ে দাও। চায়ের সাথে কফি মেশালে মাঝে মাঝে খেতে দারুন লাগে। জুই গ্রামের মেয়ে হলে কি হবে, যা রান্না করে খেতে ভালো লাগে। একদিন টেংরা মাছের ঝোল খাইয়ে ছিলো, সেই স্বাদ অনেকদিন মনে থাকবে। জুইয়ের বাড়ি ময়মনসিংহ। বয়স ষোল। দেখতে কালো। কিন্তু মুখখানি ভীষন মিষ্টি।

জুই বলল, মাকে দেখতে ইচ্ছা করে।
শাহেদ বলল, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আগামী তিন দিনের মধ্যে তুমি তোমার মৃত মাকে স্বপ্নে দেখবে। মায়ের কথা মনে পরাতে জুই কেমন বিষন্ন হয়ে গেলো। শাহেদ বলল, জুই আমি এখন যাচ্ছি। আগামী সপ্তাহে আমি আসবো। শাহেদ এখন যাবে তার বন্ধু রাজীব নূরের বাসায়। রাজীব বেশ কয়েকদিন ধরে ফোন দিচ্ছে। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। শাহেদ জামাল কি মনে করে এক কেজি দই কিনে নিলো। মিরপুর মাজারের কাছে একটা দই মিষ্টির দোকান আছে। ওদের দই টা খেতে বেশ। বন্ধুর বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না। দই হাতে নিয়ে যাচ্ছিলো, তখন একলোক বলল- স্যার ভালো ক্যাপসিকাম আছে। নিয়ে যান এক কেজি। শাহেদ বলল দাও। বড় বড় সবুজ ক্যাপসিকাম। দেখতে ভালো লাগে। নুডুলসে দেওয়া যাবে, চায়নিজ সবজিতে দেওয়া যাবে। ভিটামিন এ আছে। কোলেস্টেরল বাড়তে দেয় না। চোখের জন্যও বেশ উপকার আছে। আল্লাহপাক দুনিয়াতে অপ্রয়োজনে কিছু সৃষ্টি করেন নাই। খুব হিসাব নিকাশ করেই আল্লাহপাক দুনিয়া সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন।

রাজীব নূরের বাসার কাছে একটা শিমুল গাছ আছে।
গত বছর গাছে ফুল আসেনি। রাজীবের বেশ মন খারাপ হয়েছিলো। তখন শাহেদ বলেছিলো- বন্ধু তুমি মন খারাপ করো না। আগামী বছর এই গাছে প্রচুর ফুল হবে। এত্তো ফুল হবে যে, তোমার বাসার সামনে দিয়ে যে ভাবে সে-ই মুগ্ধ হয়ে গাছের দিকে তাকিয়ে থাকবে। শাহেদ দেখলো- গাছে ফুল দিয়ে ভরে গেছে। পুরো গাছে যেন আগুন লেগে গেছে!
সুরভি বলল, আজ ক'দিন ধরেই খুব দই খেতে ইচ্ছা করছিলো। শাহেদ বলল- ভাবী এই জন্যই তো দই নিয়ে এলাম আপনার জন্য। সুরভিই বলল, আসলেই আপনার কিছু ক্ষমতা আছে। ক্যাপসিকামও এনেছেন দেখছি। রাজীবকে গত তিন দিন ধরে বলছি চায়নিজ সবজি বানানো ক্যাপসিকাম এনে দাও। সে বাইরে যায়, খালি হাতে ফিরে আসে। ভুলে যায়। স্যরি বলে। অথচ আপনি ঠিকই নিয়ে এলেন। আপনার নীলা খুবই ভাগ্যবতি মেয়ে। শাহেদ বলল, ভাবী আপনি আমাকে চা খাওয়ান। সুরভি রান্না ঘরে গেলো। তখন রাজীব বলল, দোস্ত সংসার করাটা বিরাট দিকদারি। শাহেদ বলল, বন্ধু জীবনটাই একটা দিকদারি। রাজীব বলল, একদম সঠিক কথা বলেছো বন্ধু। একদম সঠিক।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×