somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একটা চড়ুই পাখির গল্প

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতি সাধারন একটা ছবি।
একদিন রাতে পড়তে বসেছি। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জানালার একটা পাট অল্প খুলে রেখেছি। হালকা বৃষ্টির ছাট আসছে, সেই সাথে ঠাণ্ডা বাতাস। খুব ভালো লাগছে। পড়ায় মন বসছে না। ইচ্ছা করছে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখি। পড়াটা জরুরী। কিছুদিন পর পরীক্ষা। সমস্যা হলো এরকম বৃষ্টির রাতে পড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করে প্রিয় কোনো মানুষের সাথে গল্প করি। তার কোলে মাথা রাখি। চা খাই।

আমার ঘরে আমি একা। আর কেউ নেই।
ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে এই চড়ুই পাখিটা আমার টেবিলের উপর এসে পড়লো। বেচারার ঝড়ে বিধ্বস্ত অবস্থা। দেখে ভীষন মায়া লাগলো। করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভয় নেই বন্ধু। আমি দুষ্টলোক নই। তোমার কোনো ক্ষতি করবো না। তুমি আশ্রয় পাবে। খাবার খাবে। আরামে থাকো। যখন ইচ্ছা চলে যেও। হঠাত তোমাকে অপ্রত্যাশিত এক আকাশ আনন্দ পেয়েছি।

আমি এক মুঠ চাল এনে দিলাম।
ছোট একটা বাটিতে সামান্য পানি এনে দিলাম। চড়ুই চাল খেলো না। পানিও না। খেয়াল করে দেখলাম পাখিটা উড়ছে না। ডানা ঝাপটাচ্ছে না। স্থির হয়ে আছে। যেন অনেক ক্লান্ত। তার মানে পাখিটা ঝড়ে আহত হয়েছে। আমি কি করবো? বুঝতে পারছি না। আহত চড়ুই পাখির চিকিৎসা কিভাবে করতে হয় তা-ও তো জানি না। সুরভিকে ফোন দিলাম। সে বলল, আমি জানি না। আমার এক মামা গ্রামে থাকেন। তাকে ফোন দিলাম, সে-ও কিছু বলতে পারলো না।

পাখিটাকে আমি স্পর্শ করলাম না।
তাকে তার মতো থাকতে দিলাম। খাবার আর পানি পড়ে রইলো। রাতে আর ফ্যান ছাড়লাম না। যদি পাখি হঠাত উড়ে গিয়ে ফ্যানের পাখায় আঘাত পায়। সকালে দেখি পাখিটা যায়নি। পাখিটা চলে যাওয়ার জন্য একটা জানালা খোলা রেখেছিলাম। অথচ ঝড় থেমে গেছে। নড়ছে না। পাখিটা মরে গেছে। ভীষণ কষ্ট পেলাম। আমার চোখে পানি চলে এসেছে। অপ্রত্যাশিত আঘাত। যে অপ্রত্যাশিত আনন্দ দেয়, সে-ই আবার অপ্রত্যাশিত আঘাত দেয়।

মৃত পাখি! কাল রাতেও বেঁচে ছিলো। কি সুন্দর অথচ করুণ করে আমার দিকে তাকিয়েছিলো। পাখিটা কি আমার কাছে মরতেই এসেছিলো? মাঠে নিয়ে পাখিটাকে কবর দিলাম। মসজিদে গিয়ে হুজুরকে বললাম, পাখিটার জন্য দোয়া করতে। এরপর আমি চড়ুই পাখি নিয়ে কিছু পড়াশোনা করলাম। চড়ুই পাখি সম্পর্কে অনেক কিছু জানলাম। ঘুরে ঘুরে অনেক চড়ুই পাখির ছবি তুললাম। কৃষি বিশ্ববিদ্যালয় গিয়ে অসংখ্য চড়ুই পাখির দেখা পেলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×