somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে...

২৩ শে মে, ২০২৩ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ অনলাইন নিউজ পোর্টাল।

এখন মানুষ মন ভরে আলোচনা সমালোচনা করতে পারে।
ফেসবুক আছে, ব্লগ আছে। এজন্য যার সমালোচনা করার যোগ্যতা নেই, সে-ও সমালোচনা করতে পারে। আমাদের ছোট দেশ। মানুষ বেশি। একেক জন একেক রকম মতামত দেয়। এখন দেখতে হবে, কোন ব্যাক্তি সঠিক সমালোচনা করেছে। গ্রাম বাংলার গান গুলো আসলেই সুন্দর। মানুষকে শক্তি দেয়, প্রেরনা দেয়। আনন্দ দেয়। এই প্রজন্ম এই গানের সৌন্দর্য বুঝবে না। এরা হলো প্রশ্নপত্র ফাঁস জেনারেশন। এরা জাতির জন্য বোঝা। পালা গান, সারি গান, জাগ গান ইত্যাদি গানের মর্ম এই প্রজন্ম বুঝবে না। সেই মেধা তাদের নেই। এই প্রজন্ম ব্যস্ত প্রেম ভালোবাসা, টিকটক আর ফেসবুক নিয়ে।

এখন যদি হিরো আলম বলেন, রবীন্দ্রনাথ ভালো লিখতে জানেন না।
তাহলে হবে? লোকজন হিরো আলমের মুখে থু থু দেবে। একটা সহজ উদাহরন দেই। ধরুন, একটা লাইব্রেরী ভেঙ্গে ফেলা হলো অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অথচ অনেক লোক লাইব্রেরীতে বসে পড়তো। জ্ঞান অর্জন করতো। লাইব্রেরী পুড়িয়ে ফেলা বা ভেঙ্গে ফেলা অন্যায় কাজ। কিন্তু দেখবেন এখানে লোকজন দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল বলবে লাইব্রেরী পুড়িয়ে ভালো কাজ করা হয়েছে। আরেকদল বলবে, লাইব্রেরী পুড়িয়ে অন্যায় করা হয়েছে। অর্থ্যাত যে কোনো ঘটনাতে লোকজন দুই ভাগে ভাগ হয়ে যাবে। এবং চ্যাচাতে থাকবে।

'হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে'…।
কোক স্টুডিও’র 'দেওরা' শিরোনামের এই গানটি এখন সবার মুখে মুখে। দশ দিনে গানটি আড়াই কোটি মানুষ দেখে ফেলেছেন। গানটি আমি শুনেছি। আমার কাছে ভালো লেগেছে। গানের মূল স্রষ্টা ফজলুল হক, তিনি পেশায় একজন কৃষক ও মাঝি। ফজলু মাঝি হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। এটাই তো নিয়ম একজন গান লিখবেন, আরেকজন সুর করবেন। গায়ক গাইবেন। কোক স্টুডিওতে অনেক গুলো শিল্পী মিলে গানটা গেয়ে, নেচে সুন্দর করে উপস্থাপন করেছেন। মানুষ গানটা উপভোগ করছে। এতে অনেক লোকের পরিশ্রম আছে। অথচ আমরা সমালোচনা করতে গিয়ে- অতি কটু কথা বলে ফেলি। তুচ্ছ তাচ্ছিল্য করি। ইহা সঠিক কাজ নহে।

ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গান ‘দেওরা’।
গ্রাম বাংলায় এরকম বহু গান আছে। যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আধুনিক শিল্পীরা এখন গ্রাম বাংলার গান গেয়ে জনপ্রিয়তা পাচ্ছে। এই গানের শিল্পী ইসলাম উদ্দিন বলেছেন, আমাদের নতুন প্রজন্ম পালাগান দেখে-শুনে খুব পছন্দ করবে। তারা দেশের ঐতিহ্যকে জানবে। ভালোবাসবে।’ এই সব গ্রাম বাংলার গান কোনোদিন পুরনো হবে না। অনেক গান আসে সেই গান শুনে মানুষ হই চই করে। তারপর ভুলে যায়। কিন্তু আমাদের গ্রাম বাংলার বাউল গান, সারি গান, পালা গান- কখনও হারিয়ে যাবে না। লালন সেই কবে মরে ভূত হয়ে গেছে, অথচ আজও লালনের গান মানুষের মুখে মুখে। অন্তরে অন্তরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।
আমি এই গানের সাথে যারা জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি চাই তাঁরা আমাদের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার গান গুলো সংগ্রহ করে- নতুন করে নেচে গেয়ে আমাদের উপহার দিক। উদ্ধার হোক বাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতি। এতে আমরা সমৃদ্ধ হবো। আমাদের সমৃদ্ধির পথে যে বাঁধা দিবে সেই বাঁধাকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। যে ধর্ম আমাদের বাঁধা দিবে প্রয়োজনে সেই ধর্মকে ছুড়ে ফেলতে হবে।

স্বয়ং ঈশ্বর বলেছেন, আমাকে খুজো সুর ও সংগীতে।
পৃথিবী সৃষ্টি হয়েছে সঙ্গীতের মাধ্যমে। পৃথিবী ধ্বংসও হবেও সঙ্গীতের মাধ্যমে। বিশ্ব শুরু থেকেই সঙ্গীত আছে। থাকবে। সুরের মাঝে ঈশ্বর লুকিয়ে আছেন। আদিম সঙ্গীত আর আজকের আধুনিক সঙ্গীত আসলে একই। একজন শিল্পী সুর ও সঙ্গীতে প্রভুকে খুঁজে পান। সুর ও সঙ্গীত প্রসঙ্গে একটা হাদীস বলা যেতে পারে। একদন বিকেলে নবীজি এক সাহাবীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে, তার স্ত্রীকে নিয়ে বেদুইনদের এলাকা দিয়ে হেটে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীজি ও তার স্ত্রী দেখলেন বেদুইনরা নাচ-গান করছে। নবীজি ও তার স্ত্রী বেদুইনদের নাচ-গান উপভোগ করলেন। নবীজি বেদুইনদের নাচ গান দেখে খুশি হয়ে তাদের কিছু টাকা দেন।

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৩ রাত ২:০২
৩৩টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×