somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন খালিস্তান সম্পর্কে জানি

২৭ শে মে, ২০২৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খালিস্তান হলো পাঞ্জাবি শব্দ যার অর্থ হলো বিশুদ্ধ ভূমি।
খালিস্তান দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবিত একটি স্বতন্ত্র ও সার্বভৌম দেশ। পাঞ্জাব অঞ্চল শিখদের ঐতিহ্যগত মাতৃভূমি। ভারত এবং পাকিস্তনের বিরোধপূর্ণ দুটি প্রদেশ খালিস্তান ও বেলুচিস্তান। সেই সাতচল্লিশ সাল থেকে তারা নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। খালিস্তান আন্দোলন শিখদের একটি পৃথক জাতি গঠনের ধারণার ভিত্তিতে তৈরি। এই ধারণার অনুপ্রেরণা এসেছে মুসলমানদের জন্য মুহাম্মদ আলী জিন্নাহর আলাদা রাষ্ট্রের পরিকল্পনা থেকে।

ভারতের প্রধান দুই জাতীয় দল বিজেপি ও কংগ্রেস কেউই পাঞ্জাবে সবল নয়।
অনেক শিখরা বিশ্বাস করে থাকেন, ৪৭-এ ভারত ভাগ হওয়ার সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তাদেরকেও একটি স্বাধীন রাষ্ট্র দেওয়া হবে। পরবর্তীতে তা থেকে তারা বঞ্চিত হয়েছে। কানাডার রাজনীতিতে ব্যাপক আধিপত্য রয়েছে ভারতীয় শিখদের। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়ে থাকে খালিস্তান আন্দোলনে সর্মথন দানের। বর্তমানে ১৩ লাখের বেশি শিখ কানাডার রাজনীতি এবং অর্থনীতিতে অবদান রেখে চলছে।

৩০ বছর বয়সী অমৃতপাল সিং শিখদের জন্য একটি পৃথক মাতৃভূমির দাবিতে খালিস্তানি আন্দোলনের একজন কড়া সমর্থক।
খালিস্তান আন্দোলন হল -একটি শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। যে আন্দোলনের দাবি শিখ ধর্মাবলম্বীদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরে, জগজিৎ সিং চোহানের পাকিস্তান সফরেই ভারতসহ আন্তর্জাতিক মহলে প্রথমবার মতো খালিস্তান আন্দোলন পরিচিতি পেয়েছিল। পাকিস্তানের তরফ থেকেও খালিস্তানি আন্দোলনকে সমর্থন করা হয়েছে। আলাদা দেশ হিসেবে খালিস্তানিপন্থীদের দাবিকে কার্যত মেনে নিয়েছে পাকিস্তান।

জঙ্গিবাদের পাশপাশি বিদেশের মাটিতে খালিস্তানপন্থীরা বহু সভা, সমিতি, মিছিল আয়োজন করে থাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ ফর জাস্টিস নামে একটি সংগঠন তৈরি হয়েছে, যাকে ২০২০ সালে জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করেছে ভারত। খালিস্তান ইস্যুটি কাশ্মীর ইস্যুর মতই। কানাডায় বর্তমানে প্রায় ১০ লাখ শিখ বসবাস করে। তাদের মধ্যে খালিস্তান আন্দোলনের ব্যাপক প্রভাব রয়েছে। বৌদ্ধ বা জৈনধর্মের মত শিখধর্মের উৎপত্তি হিন্দুধর্মের থেকেই। স্বাধীনতার পর আর একটি সমস্যা দেখা দেয়। ভারতীয় পঞ্জাবে শিখেরা হয়ে পড়েন সংখ্যালঘু (বর্তমান পঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ নিয়ে গঠিত হয়েছিল পূর্ব পঞ্জাব)।

অমৃতপাল তাঁর সাক্ষাৎকারে বলেছেন,
দীর্ঘ সময় ধরে ভারতে শিখ ধর্মাবলম্বীদের অপমান করা হচ্ছে এবং তাঁদের চুল এবং দাড়ি কাটতে উৎসাহিত করা হচ্ছে। শিখ ধর্মকে ধীরে ধীরে ‘শেষ’ করে দেওয়ার পাশাপাশি পাঞ্জাবের আরও একাধিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখছে না কেন্দ্রীয় সরকার। ভারত-চীন সঙ্কটের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে। খালিস্তান প্রতিষ্ঠার আশ্বাস দেয়া হলে খালিস্তানিরা খুশি মনেই চীনের সাথে সহযোগিতা করবে। খালিস্তান সামরিকভাবে ভারতের মনোবল ভেঙে দেবে। এটি সামরিকভাবে পাকিস্তান ও চীনের জন্য ব্যাপকভাবে কল্যাণকর হবে। উল্লেখ্য, ভারতীয় সামরিক বাহিনীতে শিখরা খুবই গুরুত্বপূর্ণ অংশ।

তথ্য সুত্র- উইকিপিডিয়া-ইন্টানেট।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৩ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×