somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

'ডোডো' পাখির ইতিহাস

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে পৃথিবীতে কোনো ডোডো পাখি নেই।
১৬৬২ সাল পর্যন্ত পৃথিবীতে ডোডো পাখি ছিলো। ডোডো পাখি আকাশে উড়তে পারতো না। ভারত মহাসাগরের তীরে অবস্থিত মরিশাস দ্বীপ। সেখানে পশুপাখিদের নিশ্চিত থাকা খাওয়ার ব্যবস্থা ছিলো। মরিশাস দ্বীপে ডোডো পাখিদের বিবর্তন হয়। ডোডো প্রচুর খেতো আর নিজের ওজন ভাড়াতো। তাই হয়তো উড়তে পারতো না। এজন্য অনেক বিজ্ঞানীর ধারনা এই ডোডো পাখি উট পাখির বংশের। ১৫৯৮ সালে ডাচ বা ওলন্দাজদরা মরিশাস দ্বীপটি দখল করে। তারপর বিশ্ববাসী ডোডো পাখি সম্পর্কে জানতে পারে।



একটি ডোডো পাখির ওজন প্রায় ১২ থেজে ১৮ কেজি হয়ে থাকে।
ওলন্দাজদরা এই নিরীহ শান্ত স্বভাবের পাখিটিকে ধরতে শুরু করলো, আর আগুনে পুড়িয়ে খেতে শুরু করলো। যদিও অনেকে বলে, ডোডো পাখির মাংস স্বাদ না। স্বাদ না হলে মানুষ খায় কি করে? পুরো মরিশাস জুড়ে ডোডো পাখি ধরার উৎসব শুরু হয়ে গেলো। এরকম সহজ সরল পাখি ওলন্দাজদরা আগে কখনও দেখেনি। ডোডো শব্দের অর্থ হলো বোকা বা নির্বোধ। ওলন্দাজদরা ডোডো পাখি ধরে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় বিক্রি করে দিতে শুরু করলো। ওলন্দাজদরা মাত্র ৬০ বছরের মধ্যে ডোডো পাখিদের অস্বতিত্ব বিলীন করে দিলো মরিশাস থেকে।


ডোডো পাখি উড়তে না পারলেও সাঁতার কাটতে পারতো।
মরিশাস যাদুঘরে ডোডো পাখির কংকাল আছে। ডিম থেকে বের হওয়ার পর ডোডো পাখি অতিদ্রুত প্রাপ্তবয়স্ক আকার ধারণ করে। কারন তাদের খেতে ক্লান্তি নেই। ১৭০০ সালের মধ্যে পৃথিবী থেকে হারিয়ে গেলো পেটুক পাখি ডোডো। কী অদ্ভূত ব্যাপার দেখেন, যারা নিজেরাই বেশি বেশি খাওয়ার জন্য ছিলো বিখ্যাত, মানুষ তাদেরকেই বেশি বেশি করে খেয়ে একেবারে নিঃশেষ করে ফেললো মানুষ! একটা সময় মানুষের ধারণা ছিল ফিনিক্স এর মতো ডোডোপাখিও বুঝি মানুষের কল্পনামাত্র।



ইংরিজিতে একটা প্রবাদ আছে, ‘ডেথ অ্যাজ ডোডো’।
একসময় মরিশাস ছিল ঘন সবুজ জঙ্গলে ঢাকা। বসতির জন্য জঙ্গল কাটতে কাটতে এখন তার খুব সামান্যই অবশিষ্ট আছে। যেসব গাছের ফল খেয়ে বেঁচে থাকত ডোডোরা, সেসব জংলি ফলগাছ কেটে আখের চাষ শুরু হয়। ফলে রোজকার খাবারেও টান পড়েছিল ডোডোদের। ডোডো পাখির বিলুপ্তির কাহিনী সত্যি খুব দুঃখজনক। সেই ১৭ শতাব্দী থেকে আজ পর্যন্ত হাজারো প্রজাতির পশুপাখি ডোডোর মতো মানুষের হাতে বিলুপ্ত হয়ে গিয়েছে।

(ছবি ও তথ্যসুত্রঃ গুগল।)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×