somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

লোকাল বাস

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা ৪৫ মিনিটের।
শরৎকাল। ঝকঝকে আকাশ। তবে শরতের আকাশের বিশ্বাস নাই। যে কোনো সময় আকাশ মেঘলা হয়ে যেতে পারে। এমনকি বৃষ্টিও হতে পারে। বৃষ্টি নামলে সমস্যা নেই আমার সাথে ছাতা আছে। মগবাজার থেকে বাসে উঠেছি বনানী যাবো। আমার সাথে আছেন সবুজ ভাই। বাস ভরতি নানান রকম লোকজনে। আমি আর সবুজ ভাই দাঁড়িয়ে আছি। বাস চলছে তুফানের মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যাম অনেক কম।

অন্য বাসের ড্রাইভার পাশ দিয়ে যাওয়ার সময় হেসে হেসে চিৎকার করে আমাদের বাসের ড্রাইভারকে বলল, চাকা নষ্ট, চাকা নষ্ট। আমাদের ড্রাইভার সে কথায় কান দিল না। কিন্তু নাবিস্কো এসে আমাদের বাসের চাকা নষ্ট হয়ে গেল। সবুজ ভাই খুবই বিরক্ত, একটু পর পর বিড়বিড় করে বলছেন- 'ফইন্নী...ফইন্নী' কি বলছেন, কাকে বলছেন কে জানে।

সবাই বাস থেকে নামলাম।
হ্যাস্যমূখী কন্টাকটর বলল, ৫ মিনিটের মামলা। বাসের হেল্পার, কন্টাকটর আর ড্রাইভার মিলে চাকা ঠিক করতে লেগে গেল। কোথা থেকে দুইজন ঝালমুড়িওয়ালা এসে পড়ল। সবাই তার কাছ থেকে আগ্রহ নিয়ে ঝালমুড়ি খেতে শুরু করল। একটা ছোট্র বাচ্চা কান্না করছিল- আমি দিলাম ধমক, আমার ধমকে বাচ্চা হেসে ফেলল।

ঝালমুড়িওয়ালা নষ্ট হয়ে যাওয়া বাসের যাত্রীদের মৃদু ধমক দিয়ে বলছেন,
আমি তো মেশিন না, হাতের কাজ, কত কিছু মেশাতে হয়। আফনেরা লাইনে দাঁড়ান, সবাইকেই দিব। একলোককে দেখলাম তার স্ত্রীর কাঁধে হাত রেখে খুব কায়দা করে সিগারেট টানছেন। এক মুরুব্বি লোক দেখলাম, বাসের সব যাত্রীদের উপর তদারকি করছেন। তার তদারকি আবার সবাই হাসিমুখে মেনেও নিয়েছেন।

চাকা লাগানো নিয়ে ড্রাইভার, কন্টাকটর আর হেল্পারের মধ্যে ঝড়গা লেগে গেছে।
চাকা কিভাবে লাগাতে হবে- এই নিয়ে তাদের তিনিজনের তিন রকম মতামত। এই সময় একজন যাত্রী এসে বলল- তোমরা সবাই সরে যাও, এই চাকা আমি একাই ঠিক করে দিচ্ছি। সৌদিতে সাত বছর বড়-বড় গাড়ি চালিয়েছি। এই চাকা লাগানো কোনো ঘটনাই না।

অবশেষে বাসের চাকা লাগানো হলো।
কিন্তু ঘটনা এখানেই শেষ না। বাস বনানী যাওয়ার পর ড্রাইভার আবিস্কার করল- বাসের হেল্পার নিখোঁজ। হেল্পারকে সাথে সাথে ফোন দেয়া হলো- বজলু তুই কই? জানা গেল, বজলু চা খেতে গিয়েছিল। চা খেয়ে এসে দেখে- বাস চলে গেছে। আমাদের হাস্যমুখী ড্রাইভার বলল- কোনো সমস্যা নেই, তুমি অন্য বাস ধরে চলো এসো, বনানীতে লম্বা জ্যাম পড়েছে।

কোনো কিছুতেই আজ আমার বিরক্ত লাগছে।
মাঝে মাঝে এমন দিন আসে, বিরক্ত লাগে না। বরং তুচ্ছ একটা ঘটনাতেও অনেক আনন্দ পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×