somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৬১

২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
তোমাকে নিয়ে আমাদের সুন্দর সময় কেটে যাচ্ছে। এখন তুমি সব কথ বলতে পারো। অনেক রকম রঙ ঢং করতে পারো। আহ্লাদ করতে পারো। গতকাল রাতে হঠাত বিদ্যুৎ চলে গেলো। তোমার পাশে তোমার মা শুয়ে আছে। অথচ তুমি আমাকে ডাকছো- বাবা। ও বাবা। কারেন্ট চলে গেছে। আমার ভয় করছে। তুমি আসো। জলদি আসো। আমি গেলাম তোমার কাছে। তুমি বললে পাখা খুঁজে বের করো। আমাকে বাতাস করো। গরম লাগছে। মাঝে মাঝে তোমার ভাবসাব দেখে মনে হয় তোমার দশ বছর। অথচ তোমার বয়স মাত্র দুই বছর আট মাস। এখন তুমি আমাকে এবং তোমার মাকে ছাড়া আমার ভাই ভাবীর সাথে- বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানে যাও। গতকাল ওয়ারিশের জন্ম দিনে গেলে। রাত সাড়ে এগারোটায় বাসায় ফিরলে। জন্ম দিনের অনুষ্ঠান থেকে কেক আর বেলুন নিয়ে এলে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
এখন তুমি একাএকা গোছল করতে চাও। এমনকি একাএকা দাঁত ব্রাশ করো। তোমার মা তোমার জন্য আলাদা খাবার রান্না করে। আমাদের খাবার ঝাল। তুমি ঝাল খেতে পারো না। তুমি ভাত খেতে বসলে আগে মাছ বা মাংস খাও। শেষে ভাত খাও। তোমাকে ভাত খাওয়াতে তোমার মায়ের এক ঘণ্টা সময় লাগে। খাওয়ার সময় তুমি অনেক বায়নাক্কা করো। মোবাইলে কার্টুন ছেড়ে দিতে হয়। তুমি মুখে খাবার নিয়ে বসে থাকো। চিবাও না। তোমাকে তাড়া দিতে হয়। খাওয়া নিয়ে তুমি বেশ ঝামেলা করো। তোমার মা তোমার জন্য সব রকম খাবার বাসায় তৈরি করে। মিষ্টি, কেক, পাস্তা। সুরভি তোমাকে বাইরে খাবার খাওয়াতেই চায় না। তোমার সমস্ত খাবার তোমার মা তিন গুণ বেশি দাম দিয়ে কিনে। দুধ, ডিম, ঘি, বিস্কুট, খেজুর, মূরগী ইত্যাদি।

প্রিয় কন্যা ফারাজা,
এখন চারিদিকে ডেঙ্গু। আরিশ ডেঙ্গু হয়ে হাসপাতালে ভরতি। প্লাটিলেট দিন দিন কমছে। আরিশের মায়েরও ডেঙ্গু হয়েছে। আমাদের বাসায় মোট পাঁচটা বাচ্চা। সারাক্ষণ ডেঙ্গু আতঙ্কে আছি। অবশ্য আমি নিয়মিত মশার ওষুধ ঘরে স্প্রে করে দিচ্ছি। মশার কয়েল দিন রাত চব্বিশ ঘন্টাই জ্বালিয়ে রাখছি। তবু দুই একটা মশা দেখা যাচ্ছে। মশা অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র একটা প্রানী। অথচ দেখো কি ভয়ঙ্কর! মশার কামড়ে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যু যেন কোনো ঘটনা না! আমাদের দেশে ব্যাঙ কমে গেছে। আগে সামান্য বৃষ্টি হলেই ব্যাঙের ডাক শোনা যেত। আমি যে মাঠে ফুটফল খেলতাম, সে মাঠে কত ব্যাঙ লাফাতে দেখেছি। আজকাল গ্রামে গেলেও ব্যাঙ দেখা যায় না। ব্যাঙ থাকলে মশার পরিমান অনেক কমে যেতো। আমি নিজেকে নিয়ে ভাবি না। আমার সব চিন্তা তোমার জন্য।

ফারাজা তাবাসসুম,
তুমি আমার মোবাইল নিয়ে ইউটিউব দেখো। তোমার পছন্দ বাংলা রাইমস, কোকোমেলন কার্টুন আর কয়েকটা গান। টানা এক ঘন্টা তুমি ইউটিউব দেখো। ইহা সঠিক না। ভাত খাওয়ার সময়ও তোমার ইউটিউব দেখতে হয়। নইলে তুমি খেতে চাও না। এটা তো ভালো অভ্যাস নয়। পরীকে বলেছি, প্রতিদিন যেন তোমাকে এক ঘন্টা করে পড়ায়। সে পড়াচ্ছে না। তার নাকি সময় নাই। এই বয়সেই তো বাচ্চারা অ আ, ক খ, এ বি সি, এক দুই তিন ও নানা রকম বংলা ইংরেজি ছড়া কবিতা শিখে। কিন্তু তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে তুমি ইউটিউব থেকে শেখা গান গাও। আমি অবাক হয়ে যাই। বর্তমানে ইউটিউবে গজব অবস্থা। ইঊটিবারদের একটাই টার্গেট। ভিউ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো। এতে তাদের লাভ কিন্তু যারা দেখে তাদের মগজ কমতে থাকে।

ফারাজা তাবাসসুম খান (ফাইহা),
সমাজে যারা ভালো কাজ করে, মানুষের উপকারে আসে তাঁরা মহান মানুষ। আমাদের বহু ইউটিবার আছে, এদের লাখ লাখ দর্শক। কিন্তু এরা তো সমাজের কোনো উপকার করছে না। বরং এদের মগজ দুর্বল করে দিচ্ছে। অথচ একদল লোক তাদের ফলো করে যাচ্ছে। যেমন আয়মান সাদিক, রাফসান, সালমান মুক্তাদির। এরা সমাজের উপকার না করেও নিজেরা লাভবান হচ্ছে। ইউটিউ টা এখন হয়ে গেছে নষ্টামির জায়গা। আর এই প্রজন্ম এসব নষ্টামি সমানে গিলছে। সমাজ নির্মানে এইসব ইউটিবারদের কোনো ভূমিকা নেই। ইউটিবার তৌহিদ আফ্রিদিকে দেখি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে। যাদের বাড়িঘর বন্যায় ডুবে গেছে, তৌহিদ আফ্রিদি তাদের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা করছে। কিন্তু অন্য কোনো ইউটিবার এগিয়ে আসছে না।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৭
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×