ব্যলকনি
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন হারিয়ে গেল-
প্রেমে তোমার!
জীবন পাখির সুরের মূর্ছনায় ভরেছে
আমার মাঝে এখন ছয়ঋতু ছয়লাপ,
ব্যলকনিতে দুজনে ঠায় দাঁড়িয়ে-
চায়ের কাপে মুঠো ভরে সময় পার। (আমি কবিতা লিখতে পারি না।
কিন্তু আমার কবিতা লিখতে বড় স্বাদ হয়। তাই কিছু দিন পরপর কবিতার মতোন করে কিছু লিখতে চেষ্টা করি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আমার কবিতা সাধারনত পনের থেকে বিশ লাইনের মধ্যে হয়। কিন্তু আজ আমি মাত্র ছয় লাইনের কবিতা লিখেছি। এই কবিতাটা কিভাবে লিখতাম সেটা বলি- ক'দিন ধরে বেশ গরম। গতকাল রাতে তিন টায় বিছানায় গিয়েছি। আমার কন্যা ফারাজা গভীর ঘুমে। সুরভিও গভীর ঘুমে। হঠাত বাইরে বিদ্যুৎ চমকালো। তারপর ঠান্ডা বাতাস দিয়ে চারপাশ ভরে গেলো। ঠান্ডা বাতাসে গরম কমে গেলো। আমার কন্যা তার এক পা উঠিয়ে দিয়েছে আমার উপর। তখনই মোবাইলে কবিতাটা লিখে ফেললাম।
ক্যালেন্ডারের হিসাবে আর ৩৭ দিন পর শীত কাল চলে আসবে।
বেশির ভাগ মানুষ শীতকাল পছন্দ করে। শীতকাল মানেই তো নানান রকম পিঠা। মেলা বসবে গাও গ্রামে। ঢাকায় তো শীতকালে নানান রকম অনুষ্ঠান লেগেই থাকে। ধনীরা দরিদ্রদের মাঝে কম্বল বিলাবে। তাছাড়া শীলকাল হচ্ছে বিয়ের মৌসুম। অলরেডি দুটা বিয়ে দাওয়াত পেয়ে গেছি। আমি নিজেও শীতকালে বিয়ে করেছিলাম। অবশ্য আনুষ্ঠানিকভাবে সুরভিকে তুলে আনি গরম কালে। আমি দুঃখিত। একটা প্রেমের কবিতা লিখেছি। অথচ আলোচনা করছি শীতকাল আর বিয়ে নিয়ে। আজিব!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন