somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শরৎ একটি মহৎ ঋতু

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

খুব শ্রীঘই শরৎ কাল শুরু হবে।
আমার প্রিয় ঋতু। অথচ কবি সাহিত্যিকেরা যুগ যুগ ধরে বর্ষা বন্দনা করেছেন। শরতকাল সবচেয়ে সুন্দর নদীর পাড়ে। চারপাশ কাশফুলে সাদা হয়ে থাকে। আকাশ থাকে গভীর নীল। যদিও মাঝে মাঝে মেঘ এসে জমা হয়। বৃষ্টিও হয় সামান্য। চারপাশের পরিবেশটা মোলায়েম থাকে। নদীতে পাল তোলা নৌকা গুলো হেলেদুলে চলে। শরৎকালেই বোধহয় রবীন্দ্রনাথ 'মেঘ ও রোদ্র' গল্পটি লিখেছিলেন।

কেউ মরে গেলে পৃথিবীটা থেমে যায় না।
সূর্য উঠবে। ভোরবেলা পাখি ডাকবে। ওয়া ওয়া করে নবজাতক কান্না করবে। লোকে খাবে, হাগবে, ঘুমাবে, স্বপ্ন দেখিবে, সহবাস করবে এবং ধান্দাবাজি করে যাবে, যেমন করতো বরাবর। আমি মরে গেলে কি হবে? কে কাদবে? কে শোক করবে? কে খুশি হবে? আমার মেয়েটার কি হবে? মৃত্যুচিন্তা মানুষ কে দুর্বল করে দেয়। অসহায় করে তোলে। চলমান জীবন যাপনে ব্যাঘাত ঘটায়।

মৃত্যুর চিন্তা বাস্তবিক সব মানুষই কম বেশি করে।
সংসার, অফিস আদালত, আড্ডা, ঘুম, অবসর যাপন, ভ্রমণ ইত্যাদিতে মৃত্যুচিন্তা হয়তো সাময়িক ভাটা পড়ে। কিন্তু শয়নে স্বপনে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি। আশার কথা হচ্ছে মানুষের মৃত্যু হলে পুরোপুরি মানুষ মরে যায় না। তার কিছু থেকে যায়। জাগতিক পরিচয়ে নয়, সে এক ভিন্ন অস্তিত্ব এবং ভিন্ন জগৎ। না জানি সেই জগৎ কত রহস্যময়। আহ সেই জগৎ সম্পর্কে যদি মৃত্যুর আগেই জানা যেত!

একজন মানুষকে চিনতে অনেক সময় লাগে।
আমাদের নবীজিকেও চিনতে চল্লিশ বছর সময় লেগেছিলো। নবীজি এই দুনিয়াতে জন্ম না নিলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না। বিশ্ব নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। নামাজ পেয়েছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা শেষ নবীর উম্মত। আমরা যতই পাপ করি না কেন, নবীজি আমাদের বেহেশতে নিয়ে যাবেন। এজন্যই ওলি আউলিয়ারা বলেছেন, আল্লাহ কে পেতে হলে আগে নবীকে পেতে হবে।

একটু কষ্ট করে দুনিয়াতে কোরআন হাদীস মোতাবেগ চলতে পারলে।
পরকালে আছে শান্তি আর শান্তি। দুনিয়া তো অল্প দিনের। পরকাল হলো অসীম। দুষ্ট লোকদের আল্লাহ কবরেই কঠিন শাস্তি দিবেন। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় পর্যন্ত নবীজি বলে দিয়ে গেছেন। সূরা মূলক বেশি বেশি করে পড়তে বলেছেন। পৃথিবীর মোহে পড়ে মানুষ নানা ভুল ও অন্যায় করে যাচ্ছে। হাশরের ময়দানের কথা মানুষ ভুলে গেছে। আমাদের মনে রাখতে হবে, স্কুল কলেজের শিক্ষা ইহকালের জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×