somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছাত্রলীগের ইনকাম কেমন?

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ কোনো বেতন পায় না।
কেন পাবে? তারা তো ছাত্র। শিক্ষক নয়। তবে ছাত্রলীগের নেতারা অনেক ধনী। প্রচুর টাকার মালিক হয়েছে তারা। তাদের গাড়ি, বাড়ি, ফ্লাট, ব্যাংক ব্যালেন্স সবই আছে। এই তো কয়েকমাস আগে এক ছাত্রলীগ নেতা তার নতুন কেনা ফ্লাটের জন্য একসাথে ৮৪ লাখ টাকার ফার্নিচার কিনলো। আরেক ছাত্রনেতা বউ বাচ্চা নিয়ে আমেরিকা ভ্রমণে গেলো। আরেক ছাত্রলীগ নেতা বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। মাঝে মাঝে মনে হয়- দেশটাই ছাত্রলীগের। দেশটাই আওয়ামীলীগের। আমরা দুধ ভাত।

দুদক যদি সঠিক পথে কাজ করতো তাহলে ছাত্রলীগের বহু পোলাপান জেলে থাকতো।
এমনকি আওয়ামীলীগের বহু নেতাও কারাগারে থাকতো। নব্যধনীরা অসৎ পথেই ধনী হয়েছে। যাইহোক, গত পনের বছরে ছাত্রলীগ দেশের জন্য কি করেছে? কিছুই করে নাই। করেছে মারামারি। কাটাকাটি। শেখ মুজিবের উচিত ছিলো যুদ্ধের পরেই ছাত্রলীগকে অফ করে দেওয়া। তাতে দেশের ভালো হতো। শেখ হাসিনাও ছাত্রলীগকে অফ করলেন না। ছাত্রলীগ তো মূলত জল্লাদ। ওরা প্রচন্ড হিংস্র। ছাত্রলীগের প্রধান কাজই কি মিটিং মিছিলে লোক জোগাড় করা?

মিটিং মিছিল থাকলে প্রায়ই দেখা যায় ছাত্রলীগের পোলাপান বিকট শব্দে হর্ন বাজিয়ে রাস্তা দিয়ে যায়।
স্বাধীনতা যুদ্ধের পর ছাত্রলীগ দিয়ে দেশের কোনো কল্যাণ হয় নাই। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্রদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া। আর যদি রাজনীতি করতেই হয়, তাহলে আগে লেখাপড়াটা ভালো করে শেষ করতে হবে। মূলত যারা ছাত্রলীগ করে তারা দেশের জন্য ছাত্রলীগ করছে না। তারা টাকা ও ক্ষমতার জন্য ছাত্রলীগ করছে। দেশ নিয়ে ওদের কোনো লক্ষ্য নেই। শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, তখন কোথায় ছিলো- ছাত্রলীগ?

ভালো ছেলেরা ছাত্রলীগ করে না।
রাজনীতি করে না। ছাত্রলীগ নেতারা কিভাবে এত টাকার মালিক হলো- এর উত্তর দিবেন শেখ হাসিনা। সত্যি কথা বলতে কি দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি করার প্রয়োজন নেই। শুধু ইচ্ছা টুকু থাকলেই হবে। সহজ সরল সত্য কথা হলো- এই যুগটাই হচ্ছে ইতরের যুগ। লোকজন পুলিশে জয়েন করে ঘুষ খাওয়ার জন্য। সরকারি চাকরি করতে চায়- ঘুষ খাওয়ার জন্য। রাজনীতি করে সীমাহীন টাকা কামানোর জন্য। আমাদের জাতিতে ভালো মানুষ কম। ইতরের সংখ্যা বেশি। আমি তো চারিদিকে ভালো মানুষ খুঁজে পাই না। চারিদকে শুধু ইতর আর ইতর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই দেখা যায় ছাত্রলীগ নেতা হেটে যায়।
তখন তার সাথে থাকে একদল পোলাপান। কেন? ক্যাম্পাসে একাএকা হেটে গেলে কি বাঘে খেয়ে ফেলবে। নাকি ছাত্রলীগ নেতার পেছন পেছন হাটা বিরাট ভাগ্যের ব্যাপার? মাঝে মাঝে পুলিশের সাথে হেলমেট বাহিনী দেখা যায়। এই হেলমেট বাহিনী কি ছাত্রলীগ নয়? গত পনের বছরে দেশের জন্য ছাত্রলীগ কি কি করেছে তার হিসাব কারো কাছে আছে? মনে আছে আপনাদের, দিনের বেলায় একছেলেকে কিভাবে কুপিয়ে মেরেছিলো এই ছাত্রলীগ? ভয়াবহ। এরা জল্লাদের চেয়ে কম নয়। শেখ হাসিনার উচিত তাদের বলা, তোমরা লেখাপড়ায় মন দাও। দেশকে ভালোবাসো। অসৎ হয়ো না। লোভ করো না।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৯
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×