somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভালোবাসা

১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা।
আপনি যদি আপনার শত্রুকেও দিনের পর দিন ভালোবাসেন, তাহলে একদিন আপনার শত্রু এসে আপনার কাছে বশ্যতা স্বীকার করবে। তাই সবাইকে ভালোবাসা উচিত। বাবা মা, ভাই বোন, বন্ধু, সন্তান, আত্মীয়স্বজন, সমাজ দেশ সব কিছুকেই ভালোবাসা উচিৎ। সকল মন্দ কিছু থেকে দূরে থাকবেন। সকল ভালোর কাছে থাকবেন। ভালো কে ভালো, আর মন্দকে মন্দ বলার সৎ সাহস থাকা দরকার। অসৎ রাজনীতিবিদের ভালোবাসা যাবে না। অদক্ষ অযোগ্য লোকদের ভালোবাসাটা বোকামী হবে। তবে সকল শিশুদের ভালোবাসবেন। ভালোবাসার চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছু নেই।

বিশেষ এক দুইজনের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
সবাইকে সমান ভাবে ভালোবাসা বিলিয়ে দিবেন। একজন কবি বলেছিলেন, বুকের মধ্যে এতখানি ভালোবাসা আছে, 'দশটা পৃথিবী ভরতি মানুষকে বিলিয়ে দিলেও ফুরাবে না।' আমরা সাধারণত পরিবারের বাইরে কাউকে ভালোবাসতে চাই না। এটা সঠিক কাজ নয়। ফার্মেগেট ওভার ব্রীজের নিচে যে ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করে তাকেও ভালোবাসুন। গলির মধ্যে ভ্যানগাড়িতে যে সবজি বিক্রি করে তাকেও ভালোবাসুন। রেস্টুরেন্টে যে আপনাকে পানি এনে দেয়, সালাদ দেয় তাকেও ভালোবাসুন। যার মধ্যে লোভ নেই, কুটিলতা জটিলতা নেই তাকেও ভালোবাসুন। যাদের মধ্যে সততা আছে তাদের ভালোবাসুন। জ্ঞানী মানুষদের ভালোবাসুন। ঠকবেন না তাতে।

বাবা মা, ভাই বোন, চাচা, মামা, খালা, নিজের সন্তানকে আমরা ভালোবাসি।
কিন্তু এই দুনিয়াতে তো তারা ছাড়াও আরো অনেকে আছেন। আমরা মানুষ। সৃষ্টির সেরা জীব। আমাদের হতে হবে মানবিক এবং হৃদয়বান। আমাদের ধনী গরীব সবাইকেই ভালোবাসতে হবে। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে পাড়ার সবজি বিক্রেতা সকলকেই আমাদের ভালোবাসতে হবে। রাস্তার পাশে চায়ের দোকানের সামনে যে কুকুর থাকে তাকেও ভালোবাসুন। প্রতিদিন তাকে বিস্কুট কিনে খাওয়ান। ক্ষুধার্ত মানুষ হোক অথবা কুকুর বিড়াল তাকে পেট ভরে খাইয়ে দেন। ক্ষুধার্থ পশু ও মানুষকে খাওয়ানো অনেক ভালো একটা কাজ। আপনি মানুষ তাই আপনাকে ভালো ভালো কাজ করতেই হবে।

আমি আমার নিজের সংকীর্ণতা দূর করতে চেস্টা করছি।
রিকশা চালকের সাথে আমি বন্ধুর মতো আচরণ করি। ঘরের কাজে যে মহিলা আমাদের সহযোগিতা করেন তার সাথে আপন খালার মতো আচরণ করি। অফিসের পিয়নের সাথে সুন্দর আচরণ করি। কারো সাথে খারাপ ব্যবহার করি না। অর্থাৎ সকলের প্রতি আমার ভালোবাসা আছে। মানুষকে আমি ভালোবাসি। ভালো মানুষকে আমি ভালোবাসি। মানুষের দু:খ কষ্ট আমাকে স্পর্শ করে। দু:খী মানুষকে আমি ভালোবেসে জড়িয়ে ধরি। আমরা অনেকেই মনে করি, যে পাচ ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী দাগ বসিয়ে ফেলেছেন তিনি ভালো মানুষ। আমি বলতে চাচ্ছি ধার্মিক মানেই ভালো মানুষ নয়। যার মন মানসিকতাই উন্নত, যার চিন্তা ভাবনা উন্নত, যে মানুষ মানবিক এবং ধর্ম নিয়ে উগ্র হয় না, তিনিই ভালো মানুষ। এরকম মানুষকে ভালোবাসা উচিত।

সমাজে খারাপ মানুষের অভাব নেই।
চোর, ঘুষখোর, দূর্নীতিবাজ , মিথ্যাবাদী, ঠক প্রতারক, মাদক বিক্রেতা, অসৎ মানুষ, নীতিহীন মানুষ, যারা নারীদের সম্মান করে না এবং যারা লোক ঠকায় তাদের আমি ভালোবাসি না। তাদের আমি ঘৃনা করি। যারা সমাজ এবং দেশের ক্ষতি করে তাদেরকে ভালোবাসার প্রশ্নই আসে না। অন্যদিকে ভালো মানুষদের ভালো না বাসাটাই অন্যায়। ক্রিমিনালদের ভালোবাসা যাবে না। ক্যাচাল সৃষ্টিকারীদের ভালোবাসা যাবে না। যারা অসহায় লোকদের উপর ঝুলুম করে তাদের ভালোবাসা যাবে না। একটা ইট দিয়ে বিশাল ইমারত তৈরি হয় না। ঠিক তেমনি পরিবারকে ভালোবাসতে পারলে, আপনি ধনী গরীব সকলকেই বিনা দ্বিধায় ভালোবাসতে পারবেন। আপনি ভালো থাকুন। সকলকে নিয়ে ভালো থাকুন। একা ভালো থাকাকে ভালো বলে না।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×