somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভারত-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একবার মরিসাস গিয়েছি।
গিয়ে বিরাট বিপদে পড়েছি। সমুদ্রের পাড়ে শুয়ে থাকা নারী পুরুষের শরীর ম্যাসাজ করি। ইনকাম ভালো। কিন্তু কাজটা করতে আমার লজ্জা লজ্জা লাগতো। মুসলমানের ছেলে আমি। আর বিধর্মীদের হাত পা টিপে দিচ্ছি, তেল মালিশ করে দিচ্ছি। একবার এক আমেরিকানের শরীর টিপে দিচ্ছি। সেই আমেরিকান বলল, তোমার দেশ কোথায়? আমি বললাম, বাংলাদেশ। আমেরিকান বলল, বাংডেশ টা কোথায়? আমি বললাম, ইন্ডিয়ার পাশে। এবার আমেরিকান লোকটা আমার দেশটা চিনতে পারলো। আমাদের দেশটা না চেনার কি আমি। ৫৩ বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে।

আরেকবার সমুদ্রের পাড়ে দাড়িয়ে চিৎকার করে বলছি, তেল মালিশ, তেল মালিশ।
এক মেয়ে বলল, এই ছেলে আমার হাত পা ভালো করে টিপে দাও। এরপর ভালো করে শরীরে তেল মালিশ করে দাও। কয়েকদিন ধরে অনেক হেটেছি। হাটতে হাটতে পুরো শরীর ব্যথা। আমি মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখছি। মনে হচ্ছে মেয়েটা বেহেশত থেকে আসছে। যাইহোক, আমি চুপচাপ থাকতে পারি না। তেল মালিশ করতে করতে মেয়েটাকে বললাম, তোমার দেশ কোথায়? মেয়েটা বলল, নেদারল্যান্ড। আমি বললাম, সুন্দর দেশ তোমাদের। মেয়েটা বলল, তোমার দেশ কোথায়? বললাম, বাংলাদেশ। মেয়েটা বলল, সেটা কোথায়? আমি বললাম এশিয়াতে। মেয়েটা বলল, চিনতে পারছি না। তখন আমি বলতে বাধ্য হলাম, ইন্ডিয়ার পাশে। মেয়েটা বলল, ও।

বাংলাদেশ কে কেউ না চিনলে আমার ভীষণ রাগ হয়।
আরেহ ভাই আমাদের সুন্দরবন আছে। কক্সবাজার সমুদ্র সৈকত আছে। অসংখ্য নদী আছে। পাহাড় আছে। কি নেই আমাদের দেশে! মেট্রোরেল আছে। পদ্মাসেতু আছে। অসংখ্য মসজিদ আছে। আমরা বিদেশে জামা কাপড় পাঠাই, চিনি পাঠাই, চা-পাতি পাঠাই, জুতো, ওষুধ, মধু, আম, ইলিশ মাছ, কাকড়া পাঠাই। পাকিস্তানের মতো দেশে চোরাই পথে আমাদের দেশ থেকে নারকেল যায়, খেজুরের গুড় যায়, শাড়ি যায়, মাছ যায়। বিশ্বের বহু দেশের বিপদেআপদে আমরা খাদ্য সামগ্রী পাঠাই। বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বের বহু দেশে দাপটের সাথে চাকরি করছে। নামী দামী ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষক আছে। আমাদের ইউনূস সাহেব তো নোবেল প্রাইজ পেয়েছেন। কে না চিনে তাকে!

ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে ডাল-ভাতের মতো হবে।
ভবিষ্যতে ভারত যেতে আমাদের ভিসা লাগবে না। ইমিগ্রেশ থেকে জাস্ট একটা পাস দেওয়া হবে। ব্যস আর কিছু লাগবে না। পশ্চিম বঙ্গের লোকজন সহজেই আমাদের দেশে আসবেন। আমরা যাবো। কোনো প্রকার জটিলতা থাকবে না। লম্বা লাইন ধরে ইমিগ্রেশন পার হতে হবে না। যাতায়াত খরচ কমবে। হোটেল ভাড়া কমবে। বাংলাদেশীদের জন্য সব কিছুতে থাকবে ডিসকাউন্ট। ভারত বাংলাদেশ কখনই আলাদা কিছু নয়। একই বৃন্তে দুটি ফুল আমরা। ভারতের অনেক ছেলে মেয়ে আমাদের দেশে ডাক্তারী পড়তে আসে। এদের সংখ্যা আরো বাড়বে ভবিষ্যতে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩
২১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×