somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা দেখিনি

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কী জঘন্য কাজ। কত বড় বেয়াদব। অমানুষ।
একটা বাড়ি ভেঙে গুড়িয়ে দিলো! তাও আবার গ্রেট শেখ মুজিবের বাড়ি! এর আগে ভাস্কর্য ভেঙে, মুতে দিয়ে মন ভরেনি। এত বড় অন্যায়! দেশে কি কোনো আইন নেই? দেশটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই ইউনুস সাহেবই কি শান্তিতে নোবেল পেয়েছিলেন? তার এই অধপতন! তার কারনেই আজ এই অবস্থা। সেনাবাহিনী পর্যন্ত তাদের থামাতে পারলো না। ওরে হায়েনার দল! ইতিহাস কি মুছে ফেলা যায়? দেশের সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। শাওন কি অন্যায় করেছে? অত্যন্ত দু:খজনক। সমন্বয়ক গুলোর কি সাহস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভয়ভীতি দেখায়।

দেশের সচেতন ও শিক্ষিত জনগোষ্ঠী হতবাক!
তার মানে দেশে আইন নেই। গজব অবস্থা। বিনা দ্বিধায় বলা যায়, এই সমস্ত কাজ করেছে জামাত শিবির। ৭১ সালেও জামাত শিবির ভয়ংকর ছিলো, আজ তারা আরো ভয়ংকর হয়েছে। ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জামাত শিবির। প্রতিটা সেক্টরে জামাত শিবিরের লোক। ইউনুস সাহেব আপনি কেন বুঝতে পারছেন না, অন্যায় অন্যায়ই, সেটা আপনি বা আমি যে-ই করুক না কেন। ধরে নিলাম, আওয়ামিলীগ সব ভুল করেছে, এখন আপনারা কি সব সঠিক কাজ করছেন? বৈষম্যবিরোধীরা ছাত্র নয়, সন্ত্রাস। শিবির। দেশে অরাজকতা চলছে। খুন হচ্ছে, চুরী হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেসব থামান। আওয়ামী লীগের বদনাম করা ছাড়া কি আপনাদের আর কোনো কাজ নেই? আওয়ামী লীগের অনেক অবদান এই দেশের জন্য। সে মুছে ফেলতে পারবেন না। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মডেল মসজিদ ইত্যাদি। এগুলো কি ভেঙে ফেলবেন?

ওরা থানায় আগুন লাগিয়েছে, অস্ত্র লুট করেছে,
পুলিশ হত্যা করেছে, কারাগার থেকে আসামি নিয়ে গেছে, মিরপুর দশ নম্বরের মেট্রোরেল স্টেশন ধ্বংস করেছে, গণভবন লুট করেছে। ইউনুস সাহেব ক্ষমতা হাতে নিয়ে এইসব দুষ্ট লোকদের গ্রেফতার করেন নাই। ফলাফল তারা ৩২ নম্বর ভেঙে দিলো, গুড়িয়ে দিলো। এমনকি আরো অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সামনের দিন গুলোতে ওরা দেশের আরো ক্ষতি করবে। যারা এসব কাজ করেছে তারা অবশ্যই বেজন্মা। ওরা দেশের জন্য ক্ষতিকর। সেনাবাহিনী গত ছয়মাসে কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। বগুড়ার টাউন ক্লাব ভেঙে ফিলো। যারা এই ধ্বংসের খেলায় মেতেছে দয়া করে তাদের ছাত্র জনতা নাম দেবেন না। তারা জামাত শিবির। তারা জল্লাদ। তারা সন্ত্রাস। তারা হায়েনা। হাসিনা থাকতে এইসব জামাত শিবির জংগীরা গর্তে লুকিয়ে ছিলো। আমি রাজনীতি করি না। কোনো দলও করি না। কাজ করি ভাত খাই। কিন্তু স্বাধীন বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না। ইহা অন্যায়। এই অন্যায় থামাতে হবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অন্যায় করেছে তাদের শাস্তি দিন। কিন্তু দয়া করে দেশের সম্পদ ধ্বংস করবেন না।

বলছেন, ব্যাংক লুট হয়েছে, যখন ব্যাংক লুট হলো তখন কেন প্রতিবাদ করেননি?
বলছেন, দূর্নীতি হয়েছে, যখন দূর্নীতি হলো, তখন কেন প্রতিবাদ করেননি। যখন গুম খুন হয়েছে, তখন কেন প্রতিবাদ করেননি? আওয়ামী লীগ অন্যায় করলে, অবশ্যই তাদের শাস্তি হবে। তাই বলে এমন ভাংচুর করতে হবে? এই দেশের প্রতি জামাত শিবিরের কোনো ভালোবাসা নেই। বর্তমানে যারা উপদেষ্টা আছেন, এরা এখন পর্যন্ত দেশের জন্য একটা ভালো কাজ করতে পারেন নাই। যদিও দেশবাসীর ইউনূসের উপর আস্থা ভরসা ছিলো। কিন্তু ইউনূস গং জাস্ট পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশ সেনাবাহিনী ব্যর্থ। ইউনুস সাহেব এবং সেনাবাহিনী চাইলেই দেশের অরাজকতা বন্ধ করা সম্ভব। তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না। স্বাধীনতা পক্ষের লোকজন যদি রাস্তায় নামে তাহলে এইসব বৈষম্যবিরোধী আর সমন্বয়করা কিন্তু পালানোর পথ পাবে না।

চারিদিকে অসুস্থ পরিস্থিতি।
যারা দেশের সম্পদ নষ্ট করে, তাদেত একটাই পরিচয় তারা বেজন্মা। এদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। হবেই। দেশে এখন যা হচ্ছে সব জামাতের চক্রান্ত। ওরা পাকিস্তানের কথা মতো কাজ করছে। যাদেরকে আপনারা ছাত্র মনে করছেন, বৈষম্যবিরোধী এরা ভয়ংকর শিবির। এরা পাকিস্তান থেকে ট্রেনিং নেওয়া জল্লাদ। এদের আন্ডারে হাজার হাজার রাজাকার মানসিকতার ছেলে আছে। এরা দেশকে অন্ধকারে নিয়ে যাবে। ছাত্রদের কাজ লেখাপড়া করা। ভাড়ায় খাটা না। মুক্তিযুদ্ধের সৃতি মুছে ফেলা না। কারা ওদের ভুলভাল বুঝিয়ে লেলিয়ে দিয়েছে? দেশে শান্তির জন্য হাসনাত আর সারজিস কে গ্রেফতার করুন। সাধারণ ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মন দিতে বলুন। দেশে আমাদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে দিন। আল্লাহর দোহাই লাগে। ৩২ নম্বর আবার নতুন করে গড়ে উঠবে। সবকিছু পুড়ে শেষ হওয়ার পর, আবার নতুন করে তৈরি হবে। দেরী হোক, যায়নি সময়।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০
২৬টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×