somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সমালোচনা কি খারাপ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমালোচনা করা নাগরিক দায়িত্ব।
সমালোচনা করা খারাপ কিছু নয়। সমালোচনা হোক প্রতিবাদের হাতিয়ার। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করুন। গীবত আর সমালোচনা এক না। গীবত করা খারাপ। ধর্ম গীবত করতে কঠিন ভাবে নিষেধ করেছে। ভালো কাজের সমালোচনা করার কিছু নেই। সাধারণত শিক্ষিত ও মানবিক জনগোষ্ঠী মন্দ কাজ গুলোর সমালোচনা করে। দু:খের বিষয় এখন মানুষ সমালোচনা করে ফেসবুকে। সমালোচনা নয় ফেসবুকে তারা শুধু নিন্দে করে। ফেসবুক মানুষকে আত্মকেন্দ্রিক করে দিয়েছে। সমালোচনা করেই আমাদের চাঁদগাজী/সোনাগাজী আজ ব্যান। অত্যন্ত দুঃখজনক। সোনাগাজী না থাকাতে সামুতে এসে আনন্দ পাচ্ছি না। অগা মগা জগা সামুতে থাকবে, লিখবে, আর একজন মুক্তিযোদ্ধা সামুতে থাকতে পারবে না? লিখতে পারবে না? উনার মতো সজ্জন ব্যাক্তি সামুতে আর কয়জন আছে? আমার ভীষন খারাপ লাগছে।

একটা কবিতা আছে-
"নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।" গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ফেসবুকে লোকজন প্রচুর সমালোচনা করে। সমালোচনা করতেও যোগ্যতা লাগে। অযোগ্য লোক যখন সমালোচনা করে তখন মেজাজ অত্যাধিক খারাপ হয়। অশিক্ষিত মানুষ সমালোচনা করতে পারে না। সমালোচনার মধ্যে লজিক থাকতে হয়। সমালোচনার নামে অযথা হাউকাউ করে লাভ নেই। এই যে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হলো। এটা অন্যায় হয়েছে। আওয়ামী লীগ অন্যায় করলে দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কিন্তু বাড়ি ভেঙে ফেলা বিরাট অন্যায় হয়েছে। আমি অযথা হাউকাউ না করে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছি। বৈষম্যবিরোধী আর সমন্বয়করা একের পর এক অন্যায় করে যাচ্ছে। ইউনূস সাহেব এবং সেনাবাহিনী তাদের থামাচ্ছে না। যে লোকটা ব্লগ ভালোবাসে, তাকে ব্লগে থাকতে দেওয়া হলো না। এ যে ভীষন অন্যায়।

আমাদের নবীজিকে লোকে সমালোচনা করেছেন।
বিশ্বের শ্রেষ্ঠ মানবকেও সমালোচনা সহ্য করতে হয়েছে। মহা জ্ঞানী এরিস্টটল, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা গ্রেট সব মানুষদের সমালোচনা করা হয়েছে। সমাজের মানুষ গুলো এরকম ভালো কাজ করলেও সমালোচনা করে, মন্দ কাজ করলেও সমালোচনা করে। বাঙালি জাতি সমালোচনা ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না। পশ্চিম বঙ্গের লোকেরাও প্রচুর সমালোচনা করে। যারা অন্যায় করে তাদের শাস্তি পেতেই হবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ভালো কাজ নিয়ে আলাপ আলোচনা হলে, লোকজন ভালো কাজ করতে উৎসাহ পাবে। মন্দ কাজ নিয়ে সমালোচনা হলে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকবে। সমালোচনা কে ভয় পাওয়া যাবে না। বাধা বিপত্তি আসবেই, তবুও সামনে এগিয়ে যেতে হবে। আমার ধারনা ব্লগটিম তাদের ভুল বুঝতে পারবে। এবং তারা চাঁদগাজী/সোনাগাজীকে ফিরিয়ে আনবেন লাল গালিচা সংবর্ধনা দিয়ে। আমি সেই অপেক্ষায় আছি।

যুগটাই বদলে গেছে।
ধরুন, একটা মসজিদ বা মন্দির ভেঙে ফেলা হলো। অথবা একটা লাইব্রেরি ভেঙে ফেলা হচ্ছে। মসজিদ, মন্দির, লাইব্রেরি ভেঙে ফেলা কখনই ভালো কাজ নয়। অথচ তখনো দেখিবেন, এক দল বলবে, হ্যা মসজিদ/মন্দির ভেঙে ভালো হয়েছে। আরেকদল বলবে, মসজিদ/মন্দির ভেঙে মহা অন্যায় করা হয়েছে। দুই দল মিলে তুমুল সমালোচনায় মেতে ওঠে। কাজেই আপনি ভালো কাজ করলেও লোকে সমালোচনা করবে, মন্দ কাজ করলেও লোকে সমালোচনা করবে। সেই কবে রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবী মারা গেছেন। অথচ আজ লোকজন রবীন্দ্রনাথের সাথে কাদম্বরী দেবীকে জড়িয়ে নানান আজেবাজে কথা বলে। এদিকে কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিলো সহজ সরল সুন্দর। একদম মা আর ছেলের সম্পর্ক। যাইহোক, সামু সব সময় স্বাধীনতার পক্ষে। মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় শক্তি। চাঁদগাজী/সোনাগাজী স্বাধীনতার পক্ষের লোক।

আমি ভাংগা কূলা। লোকজন আমার সমালোচনা করে।
অথচ আমি অতি সাধারণ মানুষ। তুচ্ছ মানুষ। চালচুলাহীন। কেউ কেউ আমাকে ভারতের দালাল বলে, কেউ আমাকে নাস্তিক বলে, কেউ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। অথচ আমি কোনো সাতেপাঁচে নেই। আপন মনে থাকি। পথে পথে ঘুরে বেড়াই। আমার মতো কর্মহীন মানুষকে নিয়েও লোকে সমালোচনা করে। আমি মানবিক মানুষ। অসহায়। লোকজন আমাকে না চিনেই, না বুঝেই সমানে সমালোচনা করতেই থাকে। কিছু লোক আমাকে দারুণ অপছন্দ করে। যে যা খুশি বলুক, আমি কাউরে করি না বিমুখ। আমার পৃথিবী সুন্দর। সহজ সরল সত্য কথা হলো- সামুতে দুষ্টলোকের জম ছিলেন চাঁদগাজী/সোনাগাজী। তার কারণে জামাত শিবির আর ক্রিমিনালেরা সামুতে সুবিধা করতে পারতো না। দেশে শেখ হাসিনা নেই- জামাত শিবির মাথাচারা দিয়ে উঠেছে। এখন সামুতে চাঁদগাজী/সোনাগাজী নেই বলে- ক্রিমিনাল গুলো মাথাচারা দিয়ে উঠবে। আশা করি সামুটিম তাকে ফিরিয়ে আনবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×