somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশ কি এখন সঠিক পথে চলছে নাকি ভূল?

০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা দেশে নেই।
একসময় সবাই ধরে নিয়েছিলো আমৃত্যু হাসিনা ক্ষমতায় থাকবেন। কিন্তু কি থেকে কি হয়ে গেলো! এরকমটা হবে, হতে পারে- কেউ ভাবে নাই। গত পনের বছরে বিএনপি আওয়ামিলীগ কে সরানোর জন্য অনেক রকম করে, অনেক বার চেস্টা করে ব্যর্থ হয়েছে। শেষমেশ তারা আশাই ছেড়ে দিয়েছে। এক কথায় বলা যায়, আওয়ামী লীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছিল। যদি আর ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে বিএনপির নাম চিহ্ন চিরতরে মুছে যেতো। গত সাত মাসে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য দায়ী ইউনূস গং এবং বাংলাদেশ সেনাবাহিনী। হাসিনা না থাকাতে জামাত শিবির গর্ত থেকে বের হয়েছে এবং ঘেউ ঘেউ করেই যাচ্ছে।

হাসিনা নাই, তবু বাংলাদেশ সঠিক পথে নাই।
বরং বিনা দ্বিধায় বলা যায়, হাসিনার আমলের চেয়ে বাংলাদেশ এখন খারাপ অবস্থায় আছে। পুরো দেশ এখন বিশৃংখলায় ভরা। সারা দেশে চুরী ছিনতাই ডাকাতি, ধর্ষণ, খুন, এবং প্রতারণা কয়েক গুন বেড়েছে। চোর ছিনতাইকারীর চেয়ে বেশি ভয়ংকর মৌলবাদীরা। আরো সহজ করে বললে বলতে হবে জামাত শিবিরের কথা। ওদের দেখে মনে হচ্ছে দেশটা ওদের। ওরাই ৭১ এ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। এই দেশ ওদের। ওদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। মূলত ৭৫ শেখ মুজিবের হত্যার মধ্যে দিয়ে জাতির কপাল পুড়েছে। শেখ মুজিব, তাজ উদ্দীন, ভাসানী, শেরে বাংলা এরা ছিলেন খাটি মানুষ, জ্ঞানী মানুষ। এরপর যারা ক্ষমতায় এসেছেন, শুধু লুটপাট করে গেছেন।

আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষকে জুলুম অত্যাচার করেছে।
ছাত্রলীগ অতি মাত্রায় বাড়াবাড়ি করেছে। শেখ হাসিনা তাদের থামান নাই। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। দিনে দুপুরে বিশ্বজিৎ কে কুপিয়ে মারা হয়েছিল। সেদিনই হাসিনার উচিৎ ছিলো ছাত্রলীগকে অফ করে দেওয়া। কিন্তু তা তিনি করেননি। শেখ হাসিনার পতনের কারন হচ্ছে, আমেরিকান দূতাবাস, আমাদের দেশের সেনাবাহিনী এবং জামাত শিবিরের কারনে। জটিল কুটিল এক চক্রান্ত হয়েছে। ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দিলো, তাতে আওয়ামী লীগের কলিজা কেপে গেছে। হয়তো এরপর হাসিনা মুখ খুললে গোপালগঞ্জে তার বাবার কবর গুড়িয়ে দেবে জামাত শিবির। জামাত শিবিরের দীর্ঘ দিনের ক্ষোভ মন ভরে এবার মিটিয়ে নিয়েছে। বিএনপির ক্ষোভ জামাত শিবির পূরণ করে দিয়েছে। বিএনপির আগ বাড়িয়ে কিচ্ছু করতে হয়নি। আসলে আওয়ামী লীগ বেশ কিছু বড় বড় ভুল করেছে। তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। তাই বলে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া উচিৎ হয়নি। যারা ৩২ নম্বর ভেঙে দিয়েছে তাদের শাস্তি এই বাংলার মাটিতে হবে।

৫৪ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে।
বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। আওয়ামী লীগ দূর্নীতি করলেও দেশের উন্নয়ন টা অব্যাহত রাখে। আমাদের চোখের সামনেই আছে উন্নয়নের নমুনা, মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে আরো অনেক কিছু। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন ৭১ এর পরাজিতদের হাতে। এরা বাংলাদেশ কে আফগানিস্তান বানাতে চায়। দেশে সংস্কৃতি চর্চা বন্ধ করে দিতে চায়। নারীদের কোনঠাসা করে রাখতে চায়। যাইহোক, জামাতের আমির বাচ্চাদের এরকম ভাবে চুমু কেন দিচ্ছেন বুঝতে পারছি না। দেখতে খুবই নোংরা লাগে। বাচ্চাদের কপালে চুমু দিলেই তো হয়। একটা মেয়ের ওড়না গলায় থাকবে, না কোথায় থাকবে সেটা মেয়েটার ইচ্ছে। সেই মেয়েকে হেনস্তা করার অধিকার কে দিলো? আমাদের দেশে কি কোনো সংবিধান নেই? হুজুরদের মেয়েদের ওড়নায় সমস্যা। দেশে কি আর কোনো সমস্যা নেই? বেকার সমস্যার সমাধান কর, ছিনতাই যেন না হয়, সেই ব্যবস্থা কর। মেয়েদের পেছনে পড়লি কেন?

আজকাল দেশের সাধারণ জনগণ আক্ষেপ নিয়ে বলছেন, আগেই ভালো ছিলাম।
অর্থাৎ হাসিনার আমলই ভালো ছিলো। ইউনূস গং পুরোপুরি ব্যর্থ। উপদেষ্টারা সাত মাসে একটা ভালো কাজ করে দেখাতে পারেনি। বরং কারাগার থেকে দাগী আসামীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া আসামীরা বুক ফুলিয়ে দেশে ফিরে এসেছে। এদিকে সমন্বয়ক/বৈষম্যবিরোধীরা যেন দেশের রাজা। তাদের ইচ্ছাতেই জাতিকে চলতে হবে। ওরা কে? ওদের অতীত কি? কোথা থেকে আসছে ওরা? এখন জাতি জেনে গেছে, বুঝে গেছে ওরা জামাতের একটা শাখা। জামাতের হয়ে ওরা কাজ করছে। অর্থের বিনিময়ে ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ভুল পথে আছে। জামাত শিবির বাংলাদেশ কে ভুল পথে নিয়ে যাচ্ছে। স্বাধীনতা পক্ষের লোকদের সহ্যের বাধ ভেঙে গেলে জামাত শিবির পলানোর পথ পাবে না। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×