somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কেমন জীবনযাপন করলে, সত্যিকারের সুখ পাওয়া যাবে?

২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের জীবনটা আমরাই জটিল করে ফেলি। কুটিল করি।
তারপর অন্যকে দোষ দেই। ভাগ্যকে দোষ দেই। হায় হায় করি। আফসোস করি। নিজের ভুল গুলো, আমরা স্বীকার করতে চাই না। ভুল গুলো শুধরাতে চাই না। সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের অবিশ্যই মানবিক ও হৃদয়বান হতে হবে। জীবন থেকে সমস্ত কুসংস্কার দূর করতে হবে। বিশেষ করে ধর্মীয় কুসংস্কার গুলো। একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। হ্যা বাধা আসবে, বিপত্তি আসবে। আসবে নানান রকম সমস্যা। সব কিছু পাশ কাটিয়ে মনে সাহস ও নিজের উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে।

সহজ সরল সুন্দর জীবন যাপন করতে হবে।
জীবনে অশান্তির মুল কারণ হচ্ছে 'লোভ'। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। জীবন থেকে লোভ একদম মাইনাস করে দেন। কারো ক্ষতি করবেন না। মানুষের জন্য কাজ করবেন। কিন্তু বিনিময়ে কিছু আশা করবেন না। জীবনে যা ইনকাম করবেন, সৎ পথে পরিশ্রম করে ইনকাম করবেন। কৃপনতা করবেন না। সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন। মানুষের আনন্দ দেখে, আপনি খুশি হবেন। অর্থাৎ আপনি নিজের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। কেউ অন্যায় করলে ক্ষমা করে দিবেন। বুকের মধ্যে রাগ পুষে রাখবেন না। তাহলেই আপনি জীবনে সুখ খুজে পাবেন।

যারা অন্যায় করে, যারা পাপ করে, যারা ভুল করে তারা জীবনে সুখ পায় না।
কথায় বলে, একটি ভুল সারা জীবনের কান্না। এক জীবনে মানুষ কত রকমের ভুল করে তার ইয়ত্তা নেই। যেহেতু আপনি জীবনে সুখী হতে চান তাই আপনি ভুল করবেন না। অন্যায় করবেন না। লোভ করবেন না। তাহলে রাতে আপনার ভালো ঘুম হবে। আনন্দময় ঘুম। যে যা খুশি করুক। আপনি আনন্দে থাকবেন। বই পড়বেন। ফালতু বই পড়বেন না। পৃথিবীর সেরা বই গুলো পড়বেন। সেরা মুভি গুলো দেখিবেন। ভ্রমণ করবেন। যা মন চায় লিখবেন। প্রতিদিন লিখবেন। সমাজের মানুষের জন্য কল্যাণময় কিছু করবেন। লাইব্রেরি করতে পারবেন। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। মানুষের জন্য কিছু করতে পারলে আপনি জীবনে শান্তি পাবেন।

কেউ যদি তীব্র ভাবে চায়, আমি ভালো থাকবো।
আমি সুখে থাকবো, তাহলে সেটা সম্ভব। জীবনে খারাপ মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। যেমন ধরুন, আমি ভালো আছি। সুখে আছি। যে বা যারা আমার চলার পথে বাধা সৃষ্টি করে। আমার আনন্দ মাটি করে দেয়। তাদের আমি জীবন থেকে মাইনাস করে দিয়েছি। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। আমি কারো কাছে কিচ্ছু আশা করি না। আমি কোনোদিন কারো কাছ থেকে টাকা লোন করি নাই। কেউ টাকা ধার চাইলে, থাকলে দেই। না থাকলে স্যরি বলি। কাউকে টাকা দিলে সেই টাকা ফেরত না দিলেও আমি চাইতে যাই না। সব কিছু মিলিয়ে আমি ভালো আছি। সুন্দর জীবনযাপন করছি।

ভালো থাকার জন্য সবার আগে দরকার পড়াশোনা।
ভালো রেজাল্ট। ভালো চাকরি বা বিজনেস। টাকা আয়ের পথ করে নিতে হবে, নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে। এমন বিষয় নিয়ে লেখাপড়া করতে হবে যেন লেখাপড়া শেষ করে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। চুদুর বুদুর করে লেখাপড়া করলে হবে না। মূলত যারা লেখাপড়ায় ভালো। তাদের চাকরি পেতে বেগ পেতে হয় না। ভালো থাকার জন্য ক্ষমা করে দিতে হয়। ছাড় দিতে হয়। অনেক কিছু ত্যাগ করতে হয়। কারো সাথে ঝগড়া করা যাবে না। দুষ্ট লোকদের সাথে মেলামেশা করা যাবে না। এমন কি যোগাযোগও রাখা যাবে না। খারাপের সাথে না মিশে একা থাকা ভালো।

পরের কথা ভাবতে হবে। বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে।
মহৎ কাজ করতে হবে। যারা ভালো মানুষ তারা অন্যের খুশিতে আনন্দ পায়। ধর্ম নিয়ে কারো সাথে আলাপে যাবেন না। আপনার ধর্ম, আপনার মধ্যেই রাখুন। অযথা ফালতু কথা বার্তা বলবেন না। আজাইরা আড্ডা দেবেন না। কথা কম বলবেন। নারীদের সম্মান করবেন। পর্যাপ্ত ঘুম দেবেন এবং হাবিজাবি না খেয়ে পুষ্টিকর খাবার খাবেন। মুরুব্বীদের সম্মান করবেন। ছোটদের স্নেহ করবেন। কৃপনতা করবেন না। খরচ করতে পিছপা হবেন না। খাবার এবং সময় অপচয় করবেন না। কারো সাথে অন্যায় এবং বেয়াদবি করবেন না। এসব নিয়ম মেনে চললেই জীবন হবে সহজ ও সুন্দর। আনান্দময়।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫২
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবীর পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কিত হাদিসটি ২৫টি হাদিসগ্রন্থে নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×