somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৭৭

০৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফারাজা সেলফি তোলা শিখে গেছে।

হ্যালো ফাজ্জা,
আর একদিন পর ইদ। আমাদের গরু এখনো কেনা হয়নি। তবে তোমার জন্য নতুন জামা কেনা হয়েছে। তোমার মা একসেট কিনেছে, আমিও একসেট কিনেছি। কিন্তু আমি তোমাকে সাথে করে মার্কেটে নিয়ে গিয়ে কিনেছি। আর তোমার মা অনলাইন থেকে কিনেছে। অনলাইন থেকে কেনাকাটা আমার খুব অপছন্দ। তোমার মা অনলাইন থেকে কেন কেনাকাটা করে আমি বুঝি না। ঢাকা শহরে ঘর থেকে বাইরে বের হলেই- বড় বড় শপিং মলের অভাব নেই। তুমি শুনলে অবাক হবে, সুরভি পোলাও চাল, ঘি, সরিষার তেল, তালমিছরি, মধু ইত্যাদি সব কিছু অনলাইন থেকে কিনে। আরো শোনো, তোমার মা অনলাইন থেকে মিষ্টি পান কিনে খায়। বিশ টাকার পান অনলাইন থেকে কিনে তিন শ' টাকা দিয়ে। আমি আজ পর্যন্ত অনলাইন থেকে কিচ্ছু কিনি নাই।

প্রিয় ফারাজা তাবাসসুম খান-
ইদের দিন সকালবেলা মুসলমানরা দুই রাকাত নামাজ পড়ে, আল্লাহর নামে গরু ছাগল কোরবানী দেয়। কোরবানীর ইতিহাসটা এই রকমঃ আল্লাহ হযরত ইবরাহিমকে স্বপ্নে এসে বলেন, ইবরাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানী দাও। ইবরাহিম পরের দিন সকালে আল্লাহকে খুশি করার জন্য দশটা উট কোরবানী দিয়ে দেন। কিন্তু পরের দিন ইবরাহিম আবার স্বপ্নে দেখলেন, তাকে বলা হলো- তোমার 'প্রিয় বস্তু' কোরবানি দাও। ইবরাহিম এবার ১০০ উট কোরবানী দিলেন। এরপরে ইবরাহিম একই স্বপ্ন আবার দেখলাম। এবং বুঝতে পারলেন- আল্লাহ তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানী দিতে বলেছেন। ইবহারিম তার প্রিয় পুত্র ইসমাইলকে গোছল করিয়ে, তেল পানি দিয়ে- পরিস্কার জামা পরালেন। তারপর নিয়ে গেলেন আরাফাতের ময়দানে। এদিকে পুত্র ইসমাইল ভেবেছে বাবা বুঝি তাকে মেলায় নিয়ে যাচ্ছেন। ফারাজা, আমি তোমাকে বলি- হযরত ইবরাহিমের জন্ম ইরাকে। তার নামে কোরআনে একটি সূরা আছে। অনেক মূর্তি ইবরাহিম নিজের হাতে ভেঙ্গেছেন।

শয়তান চেয়েছিলো, ইবরাহিম যেন আল্লাহর নির্দেশ পালন করতে না পারে।
কিন্তু দয়াল মুরশিদ যার সহায়, তার কিসের ভাবনা! ইবরাহিম শয়তানকে পাথবর ছুড়ে মারে। শয়তান বাবাগো মাগো বলে দৌড়ে পালিয়ে যায়। সেই পাথর আজও মানুষ শয়তানকে ছুড়ে মারে হজ্ব করতে গিয়ে। হজ্বের একটি অংশ শয়তানকে পাথর ছুড়ে মারা। যাইহোক, পুত্র ইসমাইলের হাত পা বাঁধা হলো। পুত্র বাবার এরকম আচরন দেখে ভীষন অবাক! বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি ধরলেন বাবা। ছুরি চালিয়ে দিলেন বাবা। তারপর এক অবাক করা ব্যাপার ঘটলো! দেখা গেলো- পুত্রের জায়গায় একটা ভেড়া কোরবানী হয়েছে। পুত্র বাবার পাশে বসে আছে। ম্যাজিক!! অসাধারণ ম্যাজিক। আল্লাহর মহিমা। আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান দুনিয়াতে আর নাই। আল্লাহ বিরাট এক বিপদে (পরীক্ষা) ফেলেছিলেন ইবরাহিমকে। ইবরাহিম পাশ করেছেন। আল্লাহপাক খুশি হয়েছেন। বলেছেন, ইবরাহিম আমার বন্ধু। এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বসের মুসলমান কোরবানী দিচ্ছে।

ফারাজা কন্যা আমার-
বাবা পুত্রের ঘটনাটা তোমার কাছে কেমন লাগলো? তোমার কাছে কি মনে হচ্ছে পুরো ঘটনাতে কোনো লজিক নেই? শোনো, ইসলাম লজিকের ধারধারে না। ইসলামের সব কিছু বিনা দ্বিধায় বিশ্বাস করতে হয়। কোনো প্রশ্ন করা যাবে না। এটাই নিয়ম। তবে আল্লাহ যদি আমাকে স্বপ্নে দেখাতেন, ইয়া রাজীবু তুমি তোমার প্রিয় বস্তু কোরবানী দাও। দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় হচ্ছো- তুমি। আমি আল্লাহকে বলতাম, হে আল্লাহ আমায় ক্ষমা করুন। আমি রাতে হয়তো ভাজাপোড়া খেয়েছি, এজন্য ভুলভাল স্বপ্ন দেখেছি। আর স্বপ্নের উপর আমার আস্থা ভরসা নেই। আসল স্বপ্ন হচ্ছে- মানুষ যেটা না ঘুমিয়ে দেখে। জীবনে বড় হওয়ার স্বপ্ন। সমাজ এবং দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন। আজকাল তো অনেকে স্বপ্নে ক্যান্সারের ওষুধ পায়, জ্বীনে ধরা রোগীর ওষুধ পায়। সিগমুন্ড ফ্রয়েড সাহেব নিশ্চয়ই ইবরাহিমের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারতেন।

প্রিয় কন্যা আমার-
একটা গান আছে- ''মানুষ ধরো মানুষ ভজ শোন বলিরে পাগল মন''। মানুষকে জানা ভীষন রকম জরুরী। মানুষকে জানতে হলে, বুঝতে হলে- তোমাকে লেখাপড়া করতে হবে। ধর্মের চেয়ে হাজার গুন বেশি গুরুত্ব দেবে বিজ্ঞানকে। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও সুন্দর করেছে। তুমি শুনলে অবাক হবে- একজন বিপ্লবী হতে হলেও বিজ্ঞান জানতে হয়। বিজ্ঞান না জানলে তুমি সব কিছু থেকে পিছিয়ে যাবে। নবীজির স্ত্রী ও কন্যাদের জীবনী জেনে কোনো লাভ নাই। ধর্মীয় বই পড়ে সময় নষ্ট করো না। ধর্মীয় জ্ঞানের জন্য অনেক বই পড়ার প্রয়োজন হয় না। মাত্র দুটা বই পড়লেই চলবে- কোরআন এবং হাদিস। আমি বাংলা সাহিত্যের ১০০ শ' বইয়ের একটা তালিকা করেছি। সেই সাথে ১০০ শ' বিশ্ব সাহিত্যের বইয়ের তালিকা করেছি। এই দুইশ' বই গুলো তুমি পড়বে। অবশ্যই পড়বে। পড়ার অভ্যাসটা সব সময় অব্যহত রাখবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:১৬
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×