somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আগামীকাল আমি ব্যস্ত থাকিব

০৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম পাতায় আমার একটা পোষ্ট দেখা যাচ্ছে।
প্রথম পাতায় পোষ্ট থাকার পরেও আমাকে আরেকটা পোষ্ট দিতে হলো। কারন, আগামীকাল আমি পোষ্ট করতে পারিব না। আগামীকাল আমি ভীষন ব্যস্ত থাকিব। সেজন্য আগামীকালের পোষ্ট আজকেই দিয়ে দিলাম। আপনাদের অসুবিধার জন্য আমি দুঃখিত। ক্ষমাপ্রার্থী। সব কাজ শেষ করে- বড় মেয়েকে নিয়ে বেইলী রোড যেতে হবে। সে হাতে মেহেদি দিবে। ইদের আগের রাতে অনেক গুলো মেয়ে মার্কেটের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে। মেয়েরা তাদের কাছে যায় হাতে মেহেদি দিতে। যত কঠিন ডিজাইন, টাকা তত বেশি। মেহেদি দেওয়ার জন্য লম্বা লাইন লেগে যায়। আমি ফারাজাকেও নিয়ে যাবো। বড় বোন মেহেদি দিবে, ছোট বোন কেন দিবে না?

ইদের আগের রাতে মেহেদি সব মেয়েই দেয়।
হাতে মেহেদি দেওয়া ইদের একটা অংশ। আমেরিকাতে জ্যাকসন হাইটসে মেহেদির জন্য লম্বা লাইন পড়ে যায়। সুরভি হাতে সুন্দর মেহেদি দিতে পারে। কিন্তু আমার কন্যা বাইরে গিয়ে মেহেদি দিবে। এলাকার মেয়েরা আমাদের বাসায় আসে। সুরভি তাদের মেহেদি দিয়ে দেয়। আর আমার কন্যা মেহেদি দিতে যাবে বাইরে। বড় আদরের কন্যা মানা তো করতে পারি না। যাইহোক, ইদের দিনের চেয়ে ইদের আগের দিন বেশি আনন্দ হয়। আমার এখনও কিছু বাজার করা বাকি আছে। সুরভি আজ ঠিক করেছে ইদের দিন জর্দা রান্না করবে। মোরব্বা আনতে হবে। সারাদিন সে WhatsApp ম্যাসেজ করতেই থাকে। এটা আনতে হবে, ওটা আনতে হবে।

এবছর গরুর দাম কেমন?
হাসিনা নেই। আওয়ামীলীগ না থাকাতে গরু নাকি কম বিক্রি হচ্ছে? আজকাল তো হাসিনাকে ডাকা হয়- 'ফ্যাসিস্ট' বলে। ফ্যাসিস্টের সঠিক বাংলা কি? এবছর আমি হাঁটে যাইনি। সময় পাচ্ছি না। তাছাড়া হাঁট খুব নোংরা। প্যাককাঁদা গোবর। বিকট গন্ধ। হাঁটে গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশি। আমাদের এলাকায় ইজারা নিয়েছে রেলওয়ে কলোনীর মাঠ। কিন্তু গরু শুধু মাঠে সীমাবদ্ধ নয়। আশেপাশের এক মাইল পর্যন্ত সমস্ত অলি-গলি নিয়ে নিয়েছে। রাস্তা আটকে দিয়েছে বাশ দিয়ে যেন যানবাহন চলাচল করতে না পারে। কেউ কিচ্ছু বলে না। কিন্তু আমি মনে মনে ওদের কুৎসিত গালি দেই। গালি হচ্ছে দুষ্টলোকদের হাতিয়ার। এই কথা আমার না। এই কথা এক সাহাবীর। সাহাবীর নাম মনে নাই। আমার ধারনা এই কথা হযরত আলী বলেছেন। হযরত আলীর স্ত্রীর উপর খুব রাগ হলে মাটিতে গড়াগড়ি দিতেন।

পিনাকী মির্জা আব্বাসের মান সম্মান শেষ করে দিয়েছে।
পিনাকী বিষাক্ত সাপের মতো। যাকে ধরে তাকে শেষ করে দেয়। সে বিদেশ থাকলেও বাংলাদেশের মানুষের হাড়ির খবর জানে। এজন্য অনেকেই পিনাকীকে ঘাটতে চায় না। ইদানিং সে হাস্যরস করে কথা বলে। এখন সে যেন শুদ্ধ বাংলায় কথা বলতে ভুলেই গেছে। অনেকেই পিনাকী হতে চাচ্ছে। তারা অনেক আশা নিয়ে ইউটিউবে চ্যানেল খুলেছে। কিন্তু ভিউ পাচ্ছে না। তারা হতাশ। আমারও মাঝে মাঝে মন চায়- পিনাকীর মতো হাত নেড়ে হাস্যরস করে অন্যের গোমর ফাঁস করি। কিন্তু আমি কার সম্পর্কে বলবো? আমি তো কিছুই জানি না। জানার কোনো সোর্সও নেই আমার। শেখ হাসিনার পতনে পিনাকীর হাত কতখানি ছিলো? পিনাকী কি জামাতের হয়ে কাজ করছে? যার উপর রাগ হবে, পিনাকী তাকে শেষ করে দিবে।

সাবিলা। সাবিলা নূর। টিভি নাটক করে।
সে নায়ক সাকিবের সাথে একটা আইটেম গানের সাথে নেচেছে। সিনেমার নাম 'তান্ডব'। গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২৪ ঘন্টা হওয়ার আগেই ৩০ লাখ ভিউ হয়ে গেছে। গানের প্রথম শব্দটা হচ্ছে 'লিচুর বাগানে'। চলছে এখন লিচুর সিজন। গ্রাম বাংলার গান। বহু পুরোনো গান। এই গানের কথা কিছু বাদ দিয়ে, কিছু যোগ করে- নতুন করে গাওয়া হয়েছে। পুরোনো সব কিছু বারবার ফিরে আসে। গানের কথা এই রকমঃ কে দিলো পিরিতের বেড়া, লিচুর বাগানে। গত বছর এরকম পুরোনো একটা গান অনেক জনপ্রিয়তা পেয়েছিলো- 'হাত ছাইড়া দাও সোনার দেওরা রে'। যাইহোক, নাচে গানে আনন্দে সময় কাটুক। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা। ইদের পরের দিন দেখা হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×