somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিশ টাকার নোটে মন্দির মসজিদের ছবি

২২ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা অতি তুচ্ছ ব্যাপার।
এটা নিয়ে কথা বলা মানে সময়ের অপচয় করা। দরকারী বিষয়ে কথা বলুন, তাতে সমাজের উপকার হবে। দেশের উপকার হবে। দেশে এক কোটি বেকার তাদের জন্য কি করে চাকরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করুন। কত শত লোক রাস্তায় ঘুমায় তাদের জন্য ঘরের ব্যবস্থা করুন। রাস্তার জ্যাম কি করে কমানো যায়, সেসব নিয়ে আলোচনা করুন। তার সমাধান খুজে বের করুন। দেশে দূর্নীতি কিভাবে বন্ধ করা যায় সেসব নিয়ে ভাবুন। অভাবী ও দরিদ্র মানুষের কথা ভাবুন। কত বাবা মা তার ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছে না তাদের কথা ভাবুন। সরকারি হাসপাতালে চিকিৎসার মান কি করে বাড়ানো যায় সেই চিন্তা করুন। ডাক্তারের ভিজিট, ওষুধের দাম এবং ডাক্তারের দেওয়া এই টেস্ট, সেই টেস্টের খরচ হুহু করে বাড়ছে। এসব নিয়ে কথা বলুন। বিশ টাকার নোট নিয়ে আপনারা চিন্তিত।

প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে আপনারা পড়ে আছেন অতি ফালতু বিষয় নিয়ে।
আজিব! দেশে জিনিসপত্রের দাম কি করে কমানো যায় সেসব নিয়ে ভাবুন। চুরী ডাকাতি ছিনতাই কি করে বন্ধ করা যায় সেসব নিয়ে ভাবুন। ওয়াজ মাহফিল বন্ধ করুন। ওয়াজ মাহফিল সমাজের কোনো ভালো করতে পারছে না। ওয়াজ শুনে মানুষের পাগলামি বাড়ে। ঘোড়ার মতো লাফায়, বাশ বেয়ে বানরের মতো উপরে উঠে যায়, কৃষকদের সাহায্য করুন। তাদের সমস্যা গুলো শুনুন। আমাদের দেশে মসজিদের অভাব নেই, মসজিদ গুলো মানুষকে সৎ পথে আনতে পারছে কেন, সেটা ভাবুন। মসজিদে এসি, দামী টাইলস অথচ ছোট্ট শিশু ক্ষুধার জ্বালায় কাদছে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, তাদের থামান। আমাদের জাতি পেছনে পড়ে আছে কারণ ফালতু বিষয় নিয়ে অতি মাত্রায় লাফালাফি করার কারনে। বিশ টাকার নোটে মসজিদ না মন্দিরের ছবি সেটা অতি তুচ্ছ বিষয়।

বিশ্ব এগিয়ে গেছে। আমরা পিছিয়ে আছি।
দেশে শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে মাদ্রাসা। শিক্ষার মধ্যে ধর্ম ঢুকে গেছে। নতুন প্রজন্ম হয়ে গেছে পংগু প্রজন্ম। এলাকায় এলাকায় তৈরি হয়েছে নতুন সন্ত্রাস। কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং মারাত্মক হিংস্র। এদের থামানো দরকার। সেই বিষয়ে ভাবুন। বিশ টাকার নোটে মসজিদের ছবি, না মন্দিরের ছবি সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। বিশ টাকার নোটে কুকুর বা বিড়ালের ছবি থাকলেই কি? মন্দিরের ছবি কি আপনার ভাতে ছাই দিয়েছে? দেশ দিন দিন গোল্লায় যাচ্ছে, সেদিকে নজর দিন। গতকাল নিজের চোখে দেখলাম, এক লোক তার সামনে বসে থাকা মহিলার গায়ে হাত দিলো। মহিলা লজ্জায় কান্না করে দিলো। লোকটার বয়স হবে ৫০ থেকে ৫৫ বছর। মুখ ভর্তি দাড়ি। নবীজি মুখে দাড়ি রাখতে বলেছেন। মাথায় টুপি। হুজুর গুলো বেশি লুচ্চা হয়। নবীজির উম্মত গুলো বদমাশ। জাস্ট বদমাশ।

অন্তর্বতী সরকার গত ১১ মাসে কোন ভালো কাজটা করেছে?
তারা সরকারি হাসপাতাল থেকে দালাল দূর করতে পেরেছে? দূর্নীতি বন্ধ করতে পেরেছে? বিনা কারণে কত লোক জেলে আছে জানেন? চাদাবাজি বন্ধ করতে পেরেছে? ফুটপাত দখল মুক্ত করতে পেরেছে? সিএনজি গুলোকে মিটারে যেতে পেরেছে? চুরী, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে পেরেছে? বরং তারা কারাগার থেকে দাগী আসামীকে ছেড়ে দিয়েছে, মগজহীন ধার্মিকেরা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়েছে, ওয়াজ মাহফিলের নামে নারীদের নিয়ে উপহাস করছে, ওয়াজিরা বিজ্ঞানের যুগে ভুলভাল কথা বলছে। সব মিলিয়ে অন্তবর্তী সরকার দেশে গজব অবস্থা সৃষ্টি করেছে। মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে, লুটপাট করেছে। ত্রাস সৃষ্টি করেছে। সব হয়েছে ইউনুসের ছত্রছায়ায়। ইউনুস দেশটাকে মগের মুল্লুক করে ফেলেছে। জামাত শিবির ছাত্রজনতা নাম দিয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। রাজাকারদের জয়জয়কার। মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা আছে ভয়ে।

দেশকে গড়তে হলে দরকার আধুনিক শিক্ষা।
আধুনিক শিক্ষার বদলে ছেলেপেলে মাদ্রাসায় শিখছে কোন সূরা পাঠ করলে কবরের আযাব কমবে। কোন সূরা পাঠ করলে অভাব থেকে বাচা যাবে। সূরা টুরা দিয়ে দেশ সমাজ এমনকি সংসারের কোনো উপকার হবে না। দরকার শিক্ষা। সঠিক শিক্ষা। গলিতে গলিতে মাদ্রাসা। দিন শেষে মাদ্রাসার তালিবুল আলেম গুলো হবে সমাজের বোঝা। কোরআন মুখস্ত করে এরা তো ভালো একটা চাকরি পাবে না। মাদ্রাসা থেকে শিক্ষা না নিয়ে এরা কারিগরি শিক্ষা গ্রহণ করলেও তাদের ভালো হতো। শিক্ষার অভাবে আমাদের ছেলেমেয়েরা মধ্যপ্রাচ্যে যায়। গাড়ি চালায়, খেজুর বিক্রি করে, টেবিল মুছে, শ্রমিকের কাজ করে, বাসা বাড়িতে কাজ করে। আর ভারতের ছেলেমেয়েরা আমেরিকা গিয়ে আইটি সেক্টরে কাজ করে। ভারতের শিক্ষা ব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত। আমাদের দেশের ছেলেমেয়েরা পড়ে আছে টিকটক, ইউটিউব আর ফেসবুক নিয়ে। বিশ টাকার নোটের চিন্তা বাদ দিন। দুষ্ট লোকজন অনলাইনে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করছে, ট্যাবলেট বিক্রি করছে এদের থামান। তাদের ক্রিম ও ট্যাবলেট খেয়ে মানুষের চর্ম সমস্যা দেখা দিয়েছে। তাদের থামান। এটা জরুরি। বিশ টাকার নোটে মন্দির না মসজিদের ছবি সেটা গুরুত্বপূর্ণ নয়।

মুসলিমরা হিন্দুদের কাছ থেকে ঘুষ নিচ্ছে, চাদাবাজি করছে তাতে সমস্যা নেই।
বিশ টাকার নোটে মন্দিরের ছবি থাকলে সমস্যা? আওয়ামী লীগের আমলের চেয়ে দেশ তো এখন ভালো নেই। বিএনপি আসার পর দেশের আরো করুন অবস্থা হবে। তারা উন্নয়ন বুঝে না। বাংলাদেশের আসল শত্রু হচ্ছে জামাত শিবির। একাত্তরের পরাজিত শক্তি কোনদিন বাংলাদেশের ভালো চায়নি। তারা তাদের বাপ পাকিস্তানের কথা মতো কাজ করে যাচ্ছে। এনসিপি হলো জামাতের আরেকটা শাখা। শিবিরের চেয়েও ভয়াবহ এনসিপি। ইউনুসের উপর জাতি ভরসা করতে চেয়েছিল, বিশ্বাস করতে চেয়েছিল। কিন্তু গত ৫৪ বছরে যা হয়নি ইউনুসের আমলে তাই হয়েছে। মব সৃষ্টি করে চুরী ডাকাতি করা হয়েছে। মানুষকে পিটানো হয়েছে। রাজাকারদের সাপোর্ট দেওয়া হয়েছে। থানায় আগুন দেওয়া হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ৭১ এ পাকিস্তান বাহিনী যা করেছে, ইউনুসের আমলে জামাত শিবির সেই কাজ গুলোই করেছে। এসব নিয়ে ভাবুন। কথা বলুন। আওয়াজ দিন। বিশ টাকার নোটে মসজিদের ছবি না মন্দিরের ছবি সেটা গুরুত্বপূর্ণ নয়।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৯
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×