নষ্ট নষ্ট খেলা
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রও এই দীক্ষায় দীক্ষিত করতে চায়-
নষ্ট করতে হয় না! নষ্ট করো না।
কিন্তু আমরা নষ্ট করি; বিনষ্ট করি;
ভান-ভনিতা করি;
সত্যের কাঁথা মুড়িয়ে দিয়ে মিথ্যাকে পরিণত করি মিথে!
ক্ষেত্রবিশেষে হত্যাও করি! করি রক্তস্নান; রক্তপান!
নিজের সুযোগসুবিধা সাজিয়েগুছিয়ে নেই শাস্ত্রবাণী-
শাস্ত্র যেহেতু মানি! অতঃপর তওবা কেটে করি দুগ্ধস্নান!
কিন্তু কখনো শেষ হয় না আমাদের নষ্ট নষ্ট খেলা।
নষ্টের প্রাবল্যে সেই কবে বিলুপ্ত হয়েছে নষ্টঘ্রাণ;
নষ্ট করতে করতেই আমরা বেঁচে আছি, থাকি ও থাকবোও বটে!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন