ভেড়ার দল
২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতবারই পণ করি মাড়াবো না পানামনগর
তারোধিকবার তোমরা আমাকে বেঁধে দিয়ে আসো মহিষকুড়ার বনে!
শিখিনি তর্কবিদ্যা পারি না যুক্তিবিদ্যা;
পরাজিত মানুষকে পরাজিত করে আর কতো করতে চাও বীর্য আহরণ?
সেদিন মধ্যরাতের সদর দরোজার কাছাকাছি দাঁড়িয়ে
এক শুভাকাঙ্ক্ষী বেশ দৃঢ়তার সাথে বলছিল-
বিনয় কেবলি অন্তর্নিহিত উৎসারণ!
আমার সাথে আমার পোষা কুকুরটাও সহমত পোষণ না করে
আকাশে গুনছিল লালচে ভেড়ার দল।
কেননা আমি ও পোষ্য শিখিনি বিনয়াভিনয়।
কথা বলবো না কথা ধরবো না করেও পড়ে যাই কথার ফাঁদে।
কথাই ডেকে আনে কলহ - কলরব ও কোলাহল।
তাবৎ জীবন এই গণ্ডির ভেতর থেকে যখন বের হবার সাধ হলো
ততক্ষণে বেজে গেছে ছুটির ঘণ্টা।
আমি শুধু শুয়ে শুয়ে দেখছিলাম বিনয়াভিনয়-
নির্জলা মিথ্যাচার আর শিয়ালদের বনভোজন!
সিংহভাগ মন সিংহাসন জুড়ে থাকে অকৃতজ্ঞদল-
বিগলিত হয়ে মজে যাই আর তড়পাই আর তড়পাই!
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন