ভুলে যাই ভুল
৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় লিখতাম দিনলিপি।
বিধি লেখেন বিধিলিপি আর আমি লিখতাম দিনলিপি!
আগলে রাখতে শিখিনি বা এটা আজন্ম অক্ষমতা।
তবে অপহৃত অথবা বেমালুম নিখোঁজ দিনলিপিপূর্ণ ২২ খণ্ড ডায়েরি
একদিন হয়তো বা হয়তো না, দরোজায় কড়া নেড়ে ভাঙাবে আমার সবুজ ঘুম!
এদিকে ঘনিয়ে আসছে নীলঘুম মওসুম।
প্রয়াত এক সব্যসাচি লেখক আজ থেকে ২৬ বছর আগে
কথাচ্ছলে যৎকিঞ্চিত অহঙ্কার প্রদর্শনপূর্বক বলেছিলেন,
আমার দিনলিপির কোথাও 'আমি' নেই!
তারও আগে আমি লিখেছিলাম 'আমিহীন দিনলিপি।'
আর পূর্ণ করেছিলাম দশ সহস্রাধিক হলুদাভ খাম!
এরমধ্যে একজনই বিমূর্ত শুভাকাঙ্ক্ষী অপহৃত হবার আক্ষেপে কেঁদেছিল মেকিকান্না!
ভুলে ভুল ভুলে ভরা ভুল ভূলুণ্ঠিত ভাবনাসকল-
তারপরও ভুলে যাই ভুল!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন