শুভ সকাল
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যাবাদী রাখালকে খুঁজতে বেরিয়েছিলাম।
রাতজাগা পাখিদের কাছে জেনেছি,
মাঝেমধ্যে সেই রাখাল সদলবলে করে যায় নগর পরিভ্রমণ!
আমরা এতকাল জেনে এসেছি রাখাল হারিয়ে গেছে বাঘের গর্ভে!
অথচ এখন শুনি কিনা বাঘের সাথে হয়ে গেছে সন্ধি!
এখনো দেখা আমি পাইনি।
যাদের সাথে দেখাসাক্ষাৎমোলাকাত হয়েছে-
তাদের কাছে উগরে দিয়ে গেছেন- "তোমরা খুবই বিস্মৃতপ্রায় জাতি''।
এখানে পরোপকার অধিক জনপ্রিয় পরচর্চা!
তোমাদের লোকালয়ে ক্রমশ বাড়ছে প্রার্থনালয়
কিন্তু তারোধিক বাড়ছে মিথ্যাচর্চা!
তোমরা এখন কী সুন্দর রেড ওয়াইনের দোহাই দিয়ে-
পান করছো স্বগোত্রীয়দের রক্ত!
আমি মিথ্যা একটা গল্প রটিয়েছিলাম বটে
কিন্তু আমি এখন তোমাদের মধ্যেই বিচরণ করি;
আয়নার দিকে তাকাও!"
অনেক পরিভ্রমণ সমাপ্তিতে ফিরে এসে আমি,
যে গল্পটা সবাইকে শুনিয়েছিলাম,
সেটা শেষ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি।
প্রকৃতপক্ষে এখন মিথ্যা এতো সুন্দর করে উপস্থাপিত- সত্যকে মনে হয় রূপকথা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন